এনআরএসের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দে*হ!

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনআরএস) স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-র শৌচালয় থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কর্মরত অবস্থায় ওই নার্সকে খুঁজে না পাওয়ার পর সহকর্মীরা তাঁর সন্ধান শুরু করেন। পরে শৌচালয় থেকে তাঁকে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নার্সটি রাতে এইচডিইউ-তে দায়িত্বে ছিলেন। কিছু সময় পর তাঁকে কর্মস্থলে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করেন। পরে শৌচালয়ের ভিতর তাঁকে পাওয়া যায়। দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনও ওষুধ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।