08
Jun
পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ ‘ওয়েবেল ফুজিসফট ভারা সেন্টার অফ এক্সেলেন্স: ইন্ডাস্ট্রি ৪.০’ (সিওই), যা পশ্চিমবঙ্গের নোডাল এজেন্সি ওয়েবেলের মাধ্যমে আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, শিলিগুড়িতে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে। এই সিম্পোজিয়ামের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির শিক্ষার্থী ও তরুণ পেশাদারগণ তাদের জন্য নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ ও নতুনতর সম্ভাবনার জন্য ইন্ডাস্ট্রি ৪.০-র আসন্ন প্রযুক্তিসমূহের বিষয়ে আলোচনা করতে পারেন। ফুজিসফট ভারা প্রাইভেট লিমিটেড কর্তৃক নির্মিত অত্যাধুনিক সুবিধাসমন্বিত সিওই একটি অতুলনীয় প্ল্যাটফর্ম এনে দিয়েছে যা ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তিগুলির সকল সম্ভাবনাকে একত্রিত করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এমবেডেড সিস্টেমস/আইওটি ও অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং - সবই এক ছাদের নীচে।ইন্ডাস্ট্রি ৪.০-এর ক্ষেত্রে…
