24
Jun
বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল (BBFS), EnJogo দ্বারা চালিত ২৫ শে জুন ২০২৩ ফুটবল ট্রায়ালের আয়োজন করতে চলেছে, যা আগরতলার আবাসিক একাডেমি (ফুটবল প্রশিক্ষণ সহ বোর্ডিং স্কুল)-র উমাকান্ত একাডেমি প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত করা হবে৷ BBFS -এর লক্ষ্য হল ১০০ টি ট্রায়ালের মাধ্যমে দেশ জুড়ে ফুটবল প্রত্যাশীদের কাছে পৌঁছানো। টেকনিক্যাল টিম সেরা তরুণ খেলোয়াড়দের বেছে নেওয়ার জন্য ফুটবলের জনপ্রিয়তা অনুসারে ১০০+ শহরকে শর্টলিস্ট করেছে। ভারতের বৃহত্তম ফুটবল একাডেমি BBFS, ইতিমধ্যে রেসিডেন্সিয়াল প্রোগ্রামের জন্য প্রতিভাবান ফুটবলারদের ২ কোটি টাকার স্কলারশিপ প্রদান করার ঘোষণা করেছে, যার মাধ্যমে ফুটবলররা শিক্ষা, প্রশিক্ষণ, খাবার, থাকার ব্যবস্থা সহ ১০০% স্কলারশিপের সুযোগ পাবে।বর্তমানে, BBFS আবাসিক একাডেমি গুলি দিল্লি, মহারাষ্ট্র, মেঘালয়,…
