Arpita Debnath

3750 Posts
বড় উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে

বড় উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। মাধ্যমিক পাশের পর পড়ুয়াদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে উচ্চ মাধ্যমিকে আবার যুক্ত হয়েছে একাধিক নতুন বিষয়। এই পরিস্থিতিতে মাধ্যমিক উত্তীর্ণদের ‘চাপ’ কিছুটা কমাতে বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক উত্তীর্ণদের বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহায়তা করতে এবার বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মসূচির নাম রাখা হয়েছে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার ধরণ, নানান বিষয়ের পাঠ্যক্রমে কী থাকবে, সেই বিষয়ে পড়ুয়াদের জানানো হবে। সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি কেন প্রাসঙ্গিক, সেটা নিয়েও আলোচনা…
Read More
দার্জিলিংয়ে যানজটে জেরবার হচ্ছে পর্যটক

দার্জিলিংয়ে যানজটে জেরবার হচ্ছে পর্যটক

ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গের নাম। চিরকালই উত্তরবঙ্গের পাহাড় টানে আপামর বাঙালিকে। আর উত্তরবঙ্গ মানেই দার্জিলিংয়ের নাম আগে মনে আসে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা আর পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শহরের। সমীক্ষা বলে, পাহাড়ি অঞ্চল হিসেবে দার্জিলিংয়ের জনঘনত্ব অনেকটা বেশি। ভূমিকম্পপ্রবণ হিসেবে অতি স্পর্শকাতর এই শহরে বিপজ্জনকভাবে বহুতল মাথা তুলছে অবাধে। তাই ‘নয়া দার্জিলিং’ গড়ার কথা বারবার বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাজে তৎপর হল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। প্রাথমিকভাবে জায়গা চিহ্নিত করে শিল্পপতি, বণিক মহল থেকে পর্যটন ব্যবসায়ীদের সংগঠনকে নিয়ে বৈঠকে বসছেন জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা।
Read More
বাতিল হতে পারে পরীক্ষাও

বাতিল হতে পারে পরীক্ষাও

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। সেই মতো স্কুল শিক্ষা দফতরের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দেয়। তবে সেই নয়া নিয়ম নিয়ে এবার শুরু হল বিতর্ক। চাকরিপ্রার্থীদের আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, ২০১৬ সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল, তার যদি বদল হয় তাহলে এবার পরীক্ষা বাতিল হবে। নয়া নিয়োগ বিধি সামনে এনেছে স্কুল শিক্ষা দফতর। সেই নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন,…
Read More
দায়িত্ব বাড়ানো হলো রাজ্যের শাসক দলের এক মন্ত্রীর

দায়িত্ব বাড়ানো হলো রাজ্যের শাসক দলের এক মন্ত্রীর

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বড় ঘোষণা করল রাজ্যের শাসকদল। চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব আরও বাড়ল। একটি বিবৃতি দিয়ে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়দের দল। পেশায় আইনজীবী চন্দ্রিমা তৃণমূলের হেভিওয়েট নেত্রীদের মধ্যে একজন। বর্তমানে একাধিক দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার সেটাই আরও একটু বৃদ্ধি পেল। মলয় ঘটককে সরিয়ে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমাকে। রাজ্যে তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারপার্সন পদে বসছেন তিনি। বর্তমানে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদে রয়েছেন চন্দ্রিমা। সেই সঙ্গেই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। সাংগঠনিক স্তরে দলের মহিলা সেলের…
Read More
একাধিক অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

একাধিক অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই চাকরিহারাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের জুলুমের অভিযোগ ওঠে। অভিযোগ, আন্দোলন ভাঙতে জুলুমবাজি চালিয়েছে পুলিশ। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। রাজ্য পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠে চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘যেভাবে আমাদের আন্দোলন থামাতে পুলিশ শহরজুড়ে তল্লাশি চালাচ্ছিল। এটা যদি আগে চালাতো তাহলে কোনো দুর্নীতিই হতো না। আমাদেরও রাস্তায় নামতে হতো না।’ চাকরিহারাদের অভিযোগ, তাদের কর্মসূচি নিয়ে পুলিশকে আগে থেকেই ই-মেল করে জানানো হয়েছিল সবটা। তবে তার পরও পুলিশ…
Read More
রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, কয়েকদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি…
Read More
নয়া অনুমোদন দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী

নয়া অনুমোদন দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময় এগোনোর সাথে সাথেই এগিয়ে চলেছে দেশ। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের স্বদেশী প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত মাঝারি যুদ্ধবিমান কর্মসূচির কার্যনির্বাহ মডেলকে অনুমোদন দিয়েছেন। এই মডেল ভারতীয় বিমানচালনা শিল্পের জন্য একটি শক্তিশালী ঘরোয়া পরিবেশ গঠনের দিকে বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি খাত উভয়কেই প্রতিযোগিতামূলক ভিত্তিতে সমান সুযোগ প্রদান করা হবে। এতে অংশগ্রহণকারী সংস্থা বা দরপত্রকারী সংস্থাকে ভারতীয় আইন ও বিধি মেনে পরিচালিত একটি ভারতীয় কোম্পানি হতে হবে। এই কর্মসূচি স্বদেশী প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার…
Read More
বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত

বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত

বেশ কিছু দিন ধরেই চলছিল টানাপোড়েন, এরই মধ্যে নির্দেশ এলো সুপ্রিম কোর্টের তরফে। রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী যে নাম পছন্দ করেছিলেন তাতে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিল এদেশের সর্বোচ্চ আদালত। ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যেই ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তবে বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দে আপত্তি জানিয়েছেন তিনি। গত এপ্রিলে ‘সিলড কভারে’ এদেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি জানান তিনি। এবার সেই আপত্তির কথা জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ জানিয়েছে, ওই ১৭টি…
Read More
নয়া নিয়ম চালু হচ্ছে আগামী মাস থেকে

নয়া নিয়ম চালু হচ্ছে আগামী মাস থেকে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে আরো কড়াকড়ি করা হচ্ছে পরিবহণ দফতরর তরফে। রাস্তায় যাতে সকলে ট্রাফিক আইন সঠিকভাবে মেনে চলেন তার জন্য নিয়মে কিছু বড় বদল আসতে চলেছে। এখন থেকে আর চালানে নয়, বরং অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে জরিমানা। অনাদায়ে বড়সড় বিপাকেও পড়তে হতে পারে। এতদিন ট্রাফিক আইন ভাঙলেই কাটা হত চালান। কিন্তু এবার কাগজের চালানের মাধ্যমে জরিমানা দেওয়ার বিষয়টিই উঠিয়ে নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। তার বদলে অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রাস্তায় ট্রাফিক পুলিশ বা মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিকরা ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে জরিমানা আদায় করবেন। জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তর তথ্যপ্রযুক্তি দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে চালু করতে চলেছে…
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সামনে এসছে চাঞ্চল্যকর তথ্য

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সামনে এসছে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষর জমানায় হওয়া নানান দুর্নীতির কথা। এবার তাঁর বিরুদ্ধেই কেন্দ্রীয় এজেন্সি বড় ‘হাতিয়ার’। চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ সহ মোট ৫ জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর্জি জানান। তবে তদন্তকারী সংস্থার কাছে বড় ‘হাতিয়ার’ রয়েছে ১৬ জন সাক্ষীর বয়ান। ইতিমধ্যেই তা আদালতে হাজির করেছে সিবিআই। জানা যাচ্ছে, একাধিক চিকিৎসকের পাশাপাশি নন মেডিক্যাল অফিসারদের একাংশের থেকে বয়ান নিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেগুলিই আদালতের কাছে পেশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আরজি…
Read More