31
Oct
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরি হয়ে গেছে। রেলের এই নতুন অধ্যায় শুরু হয়েছে দিল্লির শাকুরবস্তি ইয়ার্ড থেকে, যেখানে বগি-সহ পুরো ট্রেনটি পরীক্ষার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে, হরিয়ানার জিন্দে হাইড্রোজেন প্ল্যান্টে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন ট্রেনের নিরাপত্তা ও পারফরম্যান্স সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করছে। এরপর রেলের আরেকটি ইউনিট চূড়ান্ত পরীক্ষা করবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, অক্টোবরের শেষেই এই হাইড্রোজেন ট্রেন দেশের রেলপথে ছুটতে শুরু করবে। প্রথম পর্যায়ে ট্রেনটি চলবে সোনিপত–গোহানা–জিন্দ রুটে। প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এই রুটে চলবে আট বগির এই অত্যাধুনিক ট্রেন,…
