Arpita Debnath

3918 Posts
যুদ্ধে ধূলিস্মাৎ হয়েছে মারিউপোল

যুদ্ধে ধূলিস্মাৎ হয়েছে মারিউপোল

দিন প্রতিদিন বেড়ে চলেছে যুদ্ধের গতি। রুশ আক্রমণে ধূলিস্মাৎ দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোল৷ কেউ বেঁচে নেই৷ তবে তারা আত্মসমর্পণও করেনি!  রবিবার পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। সেই সময় পেরিয়েছে৷ মারিউপোল ধরা দেয়নি৷ বরং ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল ঘোষণা করেছেন, ‘‘রুশ বাহিনীর বোমায় ভগ্নস্তুপে পরিণত হয়েছে মারিউপোল, কিন্তু পতন ঘটেনি!’’ কিন্তু শহরটা কি আদৌ বেঁচে আছে? ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার জানিয়েছেন, ‘‘এ শহরের আর কোনও অস্তিত্ব নেই।’’ কুলেবা বলেন, ‘‘সামরিক দিক থেকে হোক বা মানবিক, সমস্ত দিক থেকেই মারিউপোলের অবস্থা অতন্ত শোচনীয়। এই শহরের আর কোনও অস্তিত্ব নেই। অল্প কিছু বাহিনী ও সাধারণ বাসিন্দাদের একটা অংশ অবশ্য এখনও বেঁচে আছে। কিন্তু…
Read More
মন্দির গড়া নিয়ে জিন্দেলের তরফে বড় ঘোষণা

মন্দির গড়া নিয়ে জিন্দেলের তরফে বড় ঘোষণা

পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে আসতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে অনুষ্ঠান৷ করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্য ফের বসেছে বাণিজ্য সম্মেলন৷ দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে৷ একই মঞ্চে আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কাদের নিয়ে চাঁদের হাঁট৷ সকলেই এক বাক্যে প্রশংসা করেছেন বাংলার বাণিজ্য পরিকাঠামোর৷ শিল্পপতিদের হাত ধরে আসছে বিনিয়োগও৷ এরই মধ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন শিল্পপতি সজ্জন জিন্দল৷ তিনি জানান, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে৷ সেখানেই গড়ে তোলা হবে বিশ্বের বৃহত্তম মন্দির৷  মন্দির নির্মাণ প্রসঙ্গে এদিন জিন্দল আরও বলেন, ‘‘মায়াপুরে ৭০০ একর জমির উপর বিশ্বের সর্ববৃহৎ মন্দির স্থাপিত হতে চলেছে।”…
Read More
নতুন চমক পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়

নতুন চমক পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়

প্রধানমন্ত্রীর পদে বসেই একের পর এক চমক দিচ্ছেন শাহবাজ শরিফ৷ পাক রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন৷ রাতারাতি ইমরান খানকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছেন শাহবাজ শরিফ৷ ক্ষমতায় আসার পর গত এক সপ্তাহ ধরে নিজের হাতে মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি৷ বুধবার শপথ নিয়েছেন সদ্যগঠিত সেই মন্ত্রিসভার সদস্যেরা। আর সেখানেই একের পর এক চমক দিয়েছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ তাঁর মন্ত্রিসভা এখন আলো করে রয়েছেন পাঁচ মহিলা সদস্য। শরিফের মন্ত্রিসভা দেখে শোরগোল পড়েছে পাক মিডিয়ায়৷  সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা সেভাবে গুরুত্বই পাননি। এখানেই ইমরান সরকারের চেয়ে ব্যতিক্রমী শরিফ ক্যাবিনেটে৷ তাঁর মন্ত্রিসভায় শুধু পাঁচ নারীর স্থানই হয়নি৷ তাঁদের হাতে সঁপা হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পাঁচজনের মধ্যে রয়েছেন হিনা রব্বানি…
Read More
চিন্তা বাড়ছে অনুব্রতর শারীরিক পরিস্থিতি নিয়ে

চিন্তা বাড়ছে অনুব্রতর শারীরিক পরিস্থিতি নিয়ে

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন। জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম…
Read More
সমীক্ষার দাবী সংক্রমন আক্রান্তদের বাড়ছে চিন্তার কারণ

সমীক্ষার দাবী সংক্রমন আক্রান্তদের বাড়ছে চিন্তার কারণ

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। গত দুই বছর ধরে করোনা সংক্রমণের সঙ্গে বাস করতে হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে দেশে করোনার গ্রাফ বাড়তে শুরু করেছে। মূলত দিল্লিতে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে। যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ গত দুই বছরে লক্ষ…
Read More
আজ থেকে স্বস্তি পেতে পারে কলকাতাবাসী

আজ থেকে স্বস্তি পেতে পারে কলকাতাবাসী

তবে কি এবার একটু স্বস্তি পাবে রাজ্যবাসী? প্রবল গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ প্রখর রোদে তেতে পুড়ে একসার৷ সঙ্গে বাতাসে জলীয় বাস্প থাকায় রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি৷ কবে দেখা মিলবে কাল বৈশাখীর? অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী৷ এরই মধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দ্রুত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ধেয়ে আসবে কালবৈশাখী। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বইবে দমকা হাওয়া। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এখনই নিস্তার পাচ্ছে না৷ সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি…
Read More
রাশিয়ার মিসাইল হামলায় বদলাচ্ছে লিভের চিত্র

রাশিয়ার মিসাইল হামলায় বদলাচ্ছে লিভের চিত্র

প্রায় দেড় মাসের বেশি সময় অতিক্রম করে গেছে, যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের লিভে শুরু রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হানা৷ বিস্তৃত এলাকায় আগুন৷ ক্ষেপণাস্ত্র হামলার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ মারিউপোল শহরে লাগাতার রুশ গোলা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে এখনও পর্যন্ত ২০৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত সাড়ে তিনশোর বেশি৷ দাবি ইউক্রেনের৷ লিভে জারি এয়ার রেড অ্যালার্ট৷  প্রায় দুই মাস হতে চলল এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়ছে না৷ উপরন্তু নতুন করে শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হানা৷ এদিকে, মারিউপোলের আত্মসমর্পণ করার ডেডলাইনও পেরিয়ে গিয়েছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়েছেন, মারিউপোল কেন, দেশের কোনও অংশই আত্মসমর্পণ করবে না৷  এদিকে, গত…
Read More
আবার বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা

আবার বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা

বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও গতকাল দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বেড়েছিল। কিন্তু আজ তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে গত দু'সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ৫০০ শতাংশ! বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কিন্তু আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৭ জন, এই একই সময় মৃত্যু…
Read More
মুকুলের অবস্থান নিয়ে শুরু হলো মামলার শুনানি

মুকুলের অবস্থান নিয়ে শুরু হলো মামলার শুনানি

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ…
Read More
অগ্নিমুল্য বাজার দরে, চাপ পড়ছে মিড ডে মিলে

অগ্নিমুল্য বাজার দরে, চাপ পড়ছে মিড ডে মিলে

পেট্রোলের দাম বাড়ায় দিন প্রতিদিন বেড়েই চলেছে বাজার মূল্য৷ বাজার অগ্নিমূল্য৷ সবজি থেকে মাছ-ডিম, সব কিছুর দাম উর্ধ্বমুখী৷ যার আঁচ পড়ল মিড ডে মিলে৷ সপ্তাহে দু’দিন করে ডিম পাওয়ার কথা পড়ুয়াদের৷ কিন্তু, সেটাও আর দিতে পারছে না অনেক স্কুল৷ গোটা ডিমের বদলে ডিম ভেজে মিশিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িতে৷ শুধু তাই নয়, পড়ুয়াদের পাতে জুটছে না ডাল বা সোয়াবিন৷ শিক্ষকদের কথায়, পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে হলে মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে৷   শিক্ষকেরা জানাচ্ছেন, মিড-ডে মিলের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা। শিক্ষকরা…
Read More