Arpita Debnath

3918 Posts
নাম উল্লেখ নিয়ে কড়া সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের তরফে

নাম উল্লেখ নিয়ে কড়া সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের তরফে

বিগত কদিনে রাজ্যে বেড়েছে ধর্ষণ কান্ড৷ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে৷ একের পর ধর্ষণের ঘটনায় জর্জরিত হচ্ছে বাংলা। নাবালিকা থেকে শুরু করে যুবতী, প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধা, সকল বয়সের মহিলারাই নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশে অভিযোগ দায়েরের সময় হোক কিংবা হাসপাতালে ভর্তির সময়, অনেকবার ভুলবশত নির্যাতিতার নাম প্রকাশ্যে চলে আসে। একদিকে ধর্ষণের কারণে মানসিক চাপ, অন্যদিকে নাম প্রকাশ্যে চলে আসায় সামাজিক লজ্জার ভয়, সব নিয়ে ব্যাখ্যা করা যায় না এমন অবস্থায় থাকতে হয় নিপীড়িতদের। তবে নাম যাতে কোনও ভাবেই সামনে না আসে তা নিয়ে কড়া অবস্থান নিল রাজ্যের স্বাস্থ্য ভবন। কলকাতা হাইকোর্টের এমনিতেই নির্দেশ আছে যে,…
Read More
কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

দিন পরদিন বেড়েই চলছে তারমাত্রার পারদ৷ চড়া রোদে ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের মানুষ৷ গরমে একেবারে গলদঘর্ম৷ প্রবল উত্তাপে যখম দমবন্ধ অবস্থা, তখন স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ, অর্থাৎ শুক্রবার ও শনিবার সেই ধারা অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস। শান্তির বৃষ্টি হবে কলকাতাও। সেইসঙ্গে আগামিকাল একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় শুক্রবার এবং শনিবার বৃষ্টি হবে, তা দেখে নেওয়া যাক- আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা…
Read More
হিন্দিকে শিক্ষা পদ্ধতির বহির্ভূত করতে চায় রাজ্য সরকার

হিন্দিকে শিক্ষা পদ্ধতির বহির্ভূত করতে চায় রাজ্য সরকার

এই মুহূর্তে শিক্ষানীতি নিয়ে বারংবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের মাঝে। এরই মাঝে হলো বাংলার শিক্ষা পদ্ধতিতে হিন্দি ঢোকাচ্ছে কেন্দ্র। এই বিষয়ের বিরোধীতা করে নিজস্ব শিক্ষানীতী চালু করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, জাতীয় শিক্ষানীতি (NEP)-তে স্থানীয় ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বাংলার সরকার কি অন্যভাবে দেখে? এই সরকার কি তার কর্মসংস্থান বাড়াতে চায় না? নতুন শিক্ষানীতি জ্ঞান-ভিত্তিক ও কর্মসংস্থানের জন্য আদর্শ বলেও দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর৷ এর বিরোধিতা করায় তিনি বিশ্ময় প্রকাশ করেন। ধর্মেন্দ্র প্রধান বলেন, "জাতীয় শিক্ষানীতি একটি বৈজ্ঞানিক পদ্ধতি৷ পশ্চিমবঙ্গ সরকার কি সেই নীতির বিরোধিতা করছে? তারা কি কে কস্তুরিরঙ্গনের…
Read More
তৃতীয়বার কংগ্রেসের সাথে বৈঠকে বসলেন পিকে

তৃতীয়বার কংগ্রেসের সাথে বৈঠকে বসলেন পিকে

লক্ষ্য এখন একটাই, আগামী বিধানসভা নির্বাচন। একবার, দু'বার নয়, তিনবার কংগ্রেসের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক মহল এখন কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই 'হাত' শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। এই আবহেই আবার কংগ্রেসের সঙ্গে তাঁর এক দফা বৈঠক হবে বলে জল্পনা। সূত্রের খবর, আগামীকাল আবার দশ জনপথে যাচ্ছেন প্রশান্ত কিশোর। বৈঠক করবেন সোনিয়াদের সঙ্গে। বিজেপিকে হারানোর যে 'মন্ত্র' তাঁর কাছে আছে সেটা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। 'পিকে'র ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিকে কী ভাবে হারাতে হবে তার জন্য একটি ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। সেটাই আগামীকাল কংগ্রেসের সঙ্গে বৈঠক করে দেখাবেন…
Read More
ধীরে ধীরে বাড়ানো হচ্ছে জেলার সংখ্যা

ধীরে ধীরে বাড়ানো হচ্ছে জেলার সংখ্যা

অবশেষে অবসান হলো সব জল্পনার। এবার জেলার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কার্যত বড় জেলাগুলিকে প্রশাসনিক সুবিধার জন্য ভেঙে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর জেলা বাড়লে প্রশাসনিক কাজও বাড়বে। সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য রাজ্যে আমলার সংখ্যা বাড়াতে চাইছে নবান্ন। আমলার সংখ্যা বাড়ানোর জন্য দিল্লির ইউপিএসসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের এই কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘নতুন জেলা তৈরির পরিকল্পনা তো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেই। তবে জেলার সংখ্যা বাড়াতে গেলে আরও আধিকারিকের প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক নতুন আইএএস-আইপিএস পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে এই…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে

চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে

স্বস্তির পর আবার চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও আবার দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বাড়ছে। আজ তুলনায় দৈনিক সংক্রমণ ১৫ শতাংশ বেড়েছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৬ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২৩১…
Read More
বড় উদ্যোগ নেওয়া হলো পুরসভার তরফে

বড় উদ্যোগ নেওয়া হলো পুরসভার তরফে

বারংবার অগ্নিকান্ডের ঘটনাকে রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ফুটপাতজুড়ে স্টল ও প্লাস্টিক নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। লালবাজারের আধিকারিকদের এক বৈঠকে এ কথা জানান হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর কথায়, আগামী ৭ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি দেওয়া বন্ধ করতে হবে। আগামী দিন গুলিতে এই অভিযানে নামবে কলকাতা পুলিশ। পাশাপাশি ফুটপাতে হাঁটার জায়গায় গজিয়ে উঠেছে বহু দোকান ও স্টল, যার ফলে অবরুদ্ধ হয়ে গিয়েছে সেই জায়গা। এক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে 'নো ভেন্ডিং জোন' করে দেওয়া হবে। মূলত, অগ্নিকাণ্ডের মত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যি এমকন সিদ্ধান্ত নেওয়া…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে কড়া হুঁশিয়ারি রোগী রেফার নিয়ে

মুখ্যমন্ত্রীর তরফে কড়া হুঁশিয়ারি রোগী রেফার নিয়ে

একে করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যে নাজেহাল পরিস্থিতি চিকিৎস্থা ব্যবস্থায়। তারই মাঝে চিকিৎসকের অভাবে রাজ্যে বাড়ছে 'রেফার' করা রোগীর সংখ্যা। তার মাশুল গুনতে হয় রোগীর পরিবারকে। রোগীকে নিয়ে ছুটে বেড়ান এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। এর ফলে রাজ্যে বেড়েছে ‘লিভ এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা লামার সংখ্যা। সম্প্রতি এই রিপোর্ট হাতে পেয়ে জেলার হাসপাতালগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই রেফার বন্ধ করতে হবে। বিশেষ জরুরি ছাড়া অযথা রোগীকে হয়রান করা যাবে না। এই কথা জেলা হাসপাতালগুলিকে জানিয়ে দিতেও বলা হয়েছে। বড় হাসপাতালগুলিতে ৭ শতাংশের বেশি রোগীকে রেফার করা যাবে না…
Read More
এসছে চল্লিশ লক্ষ্য চাকরির প্রস্তাব

এসছে চল্লিশ লক্ষ্য চাকরির প্রস্তাব

এই মুহূর্তে কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। করোনা সংক্রমণের পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু'দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য…
Read More
বৈঠকে বসতে চলেছেন দুই প্রধানমন্ত্রী

বৈঠকে বসতে চলেছেন দুই প্রধানমন্ত্রী

মন্ত্রিত্ব জয় করেই বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন দিকে৷ প্রধানমন্ত্রীর পদে বসেই ভারতের সাথে সুসম্পর্ক গড়ে চেষ্টা করছেন তিনি৷ রাতারাতি ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে পাক মসনদে বসেছেন শেহবাজ শরিফ৷ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠায় নয়াদিল্লি৷ অন্যদিকে, শান্তির বার্তা দিয়ে চিঠি পাঠান শেহবাজ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গও৷ আন্তর্জাতিক মহলে জোর জল্পনা, খুব শীঘ্রই হয়তো আলোচনার টেবিলে বসবেন দুই রাষ্ট্রপ্রধান৷ সূত্রের খবর, আগামী জুলাই মাসে তাসখন্দে সাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশনের সম্মলনে দেখা হতে পারে নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরিফের৷ এ প্রসঙ্গে দুই দেশে মধ্যে আবোচনা শুরু হয়েছে বলেও সূত্রের খবর৷  আগামী ১৭ জুলাই উজবেকিস্তানের…
Read More