Arpita Debnath

3918 Posts
স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের সংখ্যা

দেশের করোনা সংক্রমণ চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। যদিও আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০-এর ওপরে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি…
Read More
ব্যবসার দিকে রেকর্ড গড়ল কেজিএফ

ব্যবসার দিকে রেকর্ড গড়ল কেজিএফ

বলিউডকেও ছাপিয়ে ফেলেছে দক্ষিণী ছবি। মাত্র সাত দিন হল মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। এই সাত দিনের মধ্যেই সস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির শুধু হিন্দি ভার্সন ইতিমধ্যে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে। পিছনে ফেলে দিল ‘বাহুবলী টু’-র যাবতীয় রেকর্ড। ‘কেজিএফ চ্যাপ্টার টু’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। আর তার জেরেই ‘কেজিএফ চ্যাপ্টার টু’-র হিন্দি ভার্সন সাত দিনের মধ্যে ২৫০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। এই মুহূর্তে সব থেকে কম সময়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় ‘বাহুবলী টু’কে সরিয়ে চলে এসেছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। তবে ‘বাহুবলী টু’…
Read More
নিরাপত্তা পাবে ধর্ষকের পরিবার

নিরাপত্তা পাবে ধর্ষকের পরিবার

হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য। এই নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। স্পষ্ট জানান হয়েছে, হাঁসখালি নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের ২০১৮ সালের 'সাক্ষী নিরাপত্তা স্কীম'-এর নির্দেশ যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। যত দিন না তাই করা যাচ্ছে ততদিন রাজ্যেকে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি রাজ্যকে দায়িত্ব নিতে হবে পরিবারের মানসিক সুস্থতার এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্য তোলপাড়। একাধিক নমুনা মিলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণও মিলছে। তবে বিজেপি সম্পূর্ণ অন্য দাবি করে শোরগোল ফেলে দিয়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সদস্যরা…
Read More
ঘর ছাড়া মানুষদের জন্য কমিটি গঠনের নির্দেশ

ঘর ছাড়া মানুষদের জন্য কমিটি গঠনের নির্দেশ

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একের পর এক হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনা বেড়েছিল। বিজেপি সহ প্রায় সকল বিরোধীরাই এই নিয়ে সরব হয়েছিল। রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে বিরোধীরা বিষয়টিকে 'অতিরঞ্জিত' করছে। কিন্তু সরকারের বক্তব্যকে সেইভাবে পাত্তা না দিয়েই আদালতের দারস্থ হয়েছিল বিরোধীরা। আজ এই ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে রাজ্য সরকার আদালতে জানায় যে, ৩০৩ জন ঘরছাড়া হয়েছিল সেই সময়, যার মধ্যে ৭০ জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। এই কথা শোনার পরেই আদালত নয়া একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এদিন আদালত জানিয়েছে, এই ইস্যুতে নতুন তিন সদস্যের কমিটি গঠন করা…
Read More
বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

প্রধানমন্ত্রীর পদে বসার পর গত কয়েকবার বাতিল হলেও অবশেষে ভারত সফরে এসেছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দু’দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সফরে এসেই বিজয় মাল্য ও নীরব মোদিকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রশ্নে স্পষ্ট জানিয়ে দেন, তিনি দুজনকেই ভারতের কাছে হস্তান্তর করতে চান। বরিস জনসন বলেন, ‘নীরব মোদি ও বিজয় মাল্যকে আমরা ভারতে ফেরত পাঠাতে চাই। যাঁরা আইন এড়াতে আমাদের দেশে আশ্রয় নেয়, তাঁদের আমরা কখনই স্বাগত জানাই না।’ তিনি ব্রিটেনে কাজ করা কিছু খালিস্তানি সংগঠন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। খালিস্তানি সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…
Read More
সুস্থ হলেন অনুব্রত

সুস্থ হলেন অনুব্রত

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। তবে ভর্তি হওয়ার ১৭ দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে এখন তিনি ছাড়া পাওয়ার পর কী হবে সেটাই প্রশ্ন। জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি কোনও ভাবেই নিজাম প্যালেসে যাচ্ছেন না। আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর আবার তাঁকে হাসপাতালে আসতে হবে পরীক্ষার…
Read More
যুদ্ধ থামাতে উদ্যোগ রাষ্ট্রসংঘের তরফে

যুদ্ধ থামাতে উদ্যোগ রাষ্ট্রসংঘের তরফে

প্রায় দু মাসের কাছা কাছি পৌঁছাতে চললো দুই দেশের মাঝের যুদ্ধ। ইউক্রেনে যে হামলা চালিয়ে রাশিয়া তার নিন্দায় প্রথম থেকেই সরব হয়েছিল রাষ্ট্রসংঘ। পুতিন বাহিনীর নিন্দা করে দাবি করে হয়েছিল যে, রাষ্ট্রসংঘের সনদের অবমাননা করেছে রাশিয়া। এরপর থেকে অনেক দিন কেটে গিয়েছে। মাঝে বেশ কয়েক বার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তনিও গুতেরেস। কিন্তু সেই ফোন ধরেননি 'ক্ষিপ্ত' পুতিন। এবার সরাসরি রাশিয়া যাচ্ছে তিনি। সূত্রের খবর, আগামি সপ্তাহে মস্কো যাচ্ছেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তনিও গুতেরেস। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জানা গিয়েছে, এই সাক্ষাতে রাজি হয়েছেন রাশিয়ান সর্বেসর্বা নেতা। আগামী মঙ্গলবার এই বৈঠক হতে চলেছে।…
Read More
এইমুহুর্তে সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

এইমুহুর্তে সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

বেশ কিছুটা নিয়ন্ত্রনে এসছিল সংক্রমণ। চলতি মাসেই বেশ কিছুদিনের স্বস্তির পর ধীরে ধীরে বাড়ছে চিন্তা। বাড়ছে দেশের কোভিড গ্রাফ। আজ তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে। তবে একদিনে মৃত্যুর সংখ্যা কম আজ। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ৬৫৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪…
Read More
সম্পর্ক আরো দৃঢ় করতে নতুন উদ্দ্যোগ ভারত-বাংলাদেশের তরফে

সম্পর্ক আরো দৃঢ় করতে নতুন উদ্দ্যোগ ভারত-বাংলাদেশের তরফে

দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করতে নেওয়া হলো নতুন উদ্দ্যোগ। সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচটি হাট তৈরি হতে চলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ এবং বাংলাদেশের রাজশাহী জেলার জিরো পয়েন্টে পাইলট প্রকল্প হিসেবে প্রথম এই আন্তর্জাতিক সীমান্ত হাট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উপরিউক্ত জায়গা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ও বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত এবং নদীয়া জেলার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্তে বাকি হাট গুলি তৈরি করা হবে। এইজন্য দুই দেশের জিরো পয়েন্ট লাগোয়া ৭৫ মিটার অংশ করে জমি অধিগ্রহণ করে যৌথভাবে এই…
Read More
বাড়তে থাকা সংক্রমণকে রুখতে বিনামূল্যে বুস্টার ডোজ

বাড়তে থাকা সংক্রমণকে রুখতে বিনামূল্যে বুস্টার ডোজ

নিয়ন্ত্রনে এসেও কিছুতেই আয়ত্তে আসছে না করোনা সংক্রমণ। মাঝে একদম কমে গিয়েছিল করোনার বাড়াবাড়ি। সকলে ভেবেছিল যে আগের মতো দিন আবার ফিরে আসছে কারণ বিধিনিষেধ শিথিল করা হয়েছিল দু'বছর পর। অনেক রাজ্যে নিয়ম উঠে গিয়েছে, মাস্কও বাধ্যতামূলক নেই। কিন্তু এই আবহে আবার ফিরে আসছে কোভিড আতঙ্ক। দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণ। আর তাই সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। আপাতত রাজধানী দিল্লিতে এই নিয়ম চালু হয়েছে। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে…
Read More