Arpita Debnath

3918 Posts
ছাড়পত্র পেলো কোভ্যাক্সিন

ছাড়পত্র পেলো কোভ্যাক্সিন

ধীরে ধীরে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার 'এক্সই' রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই জন্য শিশুদের নিয়েও আলাদা চিন্তা রয়েছেই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ভারত বায়োটেকের কাছ থেকে তাদের ভ্যাকসিনের…
Read More
রাজি হলেন হাজিরা দিতে

রাজি হলেন হাজিরা দিতে

একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন তলব। অবশেষে রাজি হলেন হাজিরা দিতে। এই নিয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলবের পর কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েক সপ্তাহ সেখানে থাকার পর অবশেষে ছাড়া পান। ছুটি পাওয়ার পর আপাতত তিনি চিনার পার্কের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু আজ আবার জানা গিয়েছিল যে তিনি খুবই অসুস্থ। তবে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার শর্ত দিয়ে দিয়েছেন তিনি। এদিন জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিয়ে চিঠি দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি জানান, আগামী ২১ মে'র পর কথা…
Read More
মারিউপোলর বাসিন্দাদের উদ্ধার নিয়ে চিন্তা বাড়ছে ইউক্রেনের

মারিউপোলর বাসিন্দাদের উদ্ধার নিয়ে চিন্তা বাড়ছে ইউক্রেনের

প্রায় দু মাসের কাছাকাছি পৌছালো যুদ্ধের সময়সীমা। ইতিমধ্যেই রাশিয়া এই শহরকে সরাসরি 'স্বাধীন' বলে ঘোষণা করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, এই শহর মুক্ত করতে তারা সফল। 'পরাধীন' সেই মারিউপোল নিয়ে চিন্তায় রয়েছে ইউক্রেন প্রশাসন। সেখানে আটকে অন্তত এক লক্ষ বাসিন্দা, তাদের কী হবে? বাসিন্দাদের সরাতে মরিয়া হয়ে উঠেছে জেলেনস্কি সরকার। আগেই সেখানের সকল বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও সম্পূর্ণভাবে সকলে ছাড়তে পারেনি মারিউপোল। রাশিয়ার ক্রমাগত হামলায় প্রায় ধ্বংসস্তুপ হয়ে গিয়েছে এই শহর। টিভি নেই। ইন্টারনেট নেই। কোথায় কী হচ্ছে তা যেন কিছুই জানে না বাসিন্দারা। আর এটাই সবথেকে সমস্যা তৈরি করছে তাদের উদ্ধার…
Read More
বাড়বাড়ন্ত বাড়ছে করোনার

বাড়বাড়ন্ত বাড়ছে করোনার

এবার ধীরে ধীরে লাগামছাড়া হচ্ছে দেশের করোনা সংক্রমন পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত এক সপ্তাহে দেশজুড়ে ফের শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্যেই দেশে করোনার সংক্রমণের হার এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে চিকিৎসক মহলের। কেন্দ্রের হিসাব বলছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে দেশে মোট ১৫  হাজার ৭০০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যেখানে তার আগের সপ্তাহে করোনা সংক্রমনের মাত্র ৮  হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। অর্থাৎ এক ধাক্কায় দেশে প্রায় ৯৫  শতাংশ বেড়েছে সংক্রমণের হার। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী আপাতত দেশের ১২ টি রাজ্যে করোনার এই বাড়বাড়ন্ত পরিলক্ষিত…
Read More
বদলে আসছে কাজের সময়ে

বদলে আসছে কাজের সময়ে

বদলে যেতে পারে কাজের সময়সীমা। দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে বেড়ে যাচ্ছে! সৌজন্যে কেন্দ্রীয় শ্রম আইন সংস্কার। জানা গিয়েছে, এবার থেকে ৮ ঘণ্টার বদলে দৈনিক কাজের সময় হয়ে যেতে পারে ১২ ঘন্টা! যদিও 'ডিউটি আওয়ার' বেড়ে গেলেও ছুটিতে কোনও খামতি থাকবে না। সপ্তাহে তিন দিন মিলবে ছুটি। অর্থাৎ সপ্তাহের সাত দিন মিলিয়ে যে ৪৮ ঘন্টা 'ডিউটি' সেটা বজায়ই থাকছে। কিন্তু কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় এই আইন চালু হতে চলেছে। অর্থাৎ আর ৩ মাস পর থেকেই কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। এখনও পর্যন্ত দেশের সব রাজ্যগুলি ওই…
Read More
নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

এসেছে নতুন সিলেবাস। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা বাদ পড়েছে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত একাধিক অধ্যায় ছেঁটে ফেলা হয়েছে। এরপরেই সিবিএসই বোর্ড সমালোচনার মুখে পড়েছে। তবে সমালোচনার কোনও জবাব সিবিএসইর পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। বিগত ১০ বছর ধরে সিবিএসইর সিলেবাসে ফৈজ আহমেদ ফৈজের কবিতা পড়ানো হতো। পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেগুলোর কিছু অংশ সিলেবাসে ছিল। এছাড়াও সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামেও একটি অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আফ্রিকা ও এশিয়ার ইসলাম শাসনকাল, শাসকদের…
Read More
আগামী সপ্তাহে লু-এর সম্ভবনা রয়েছে

আগামী সপ্তাহে লু-এর সম্ভবনা রয়েছে

মাত্রাতিরিক্ত ভাবে গরম বাড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ গতকাল মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি সপ্তাহে সেই পারদ আরও চড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী সাত দিনে এই রেকর্ড ভেঙে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়লেই বলা হয় লু বইছে৷ চলতি সপ্তাহেই কলকাতা সেই পরিস্থিতির সম্মুখীন হবে৷ আকাশে মেঘের দেখা মিলবে না৷  উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ৷ পশ্চিমের জেলাগুলি আগেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে৷ আগামী কয়েক দিনে আরও নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ১১টার পর কলকাতায় গরম হাওয়া বইবে৷ সাধারণত তাপমাত্রা ৪০…
Read More
বাবুঘাট বাসস্ট্যান্ড উঠে যাওয়া নিয়ে চলছে দ্বন্দ্ব

বাবুঘাট বাসস্ট্যান্ড উঠে যাওয়া নিয়ে চলছে দ্বন্দ্ব

ঘোষণা হলেও নির্দেশ এড়িয়ে চলছে কাজ। তবে এবার বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরতে চলেছে। পরবর্তী স্থান সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। পরিবহণ দফতর আগেই বাস মালিকদের সংগঠনগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছিল। সরকারি নির্দেশের পরেও বাস মালিক সংগঠনগুলো বাবুঘাট থেকে স্ট্যান্ড সরাতে মোটেই রাজি নয়। ১১ এপ্রিল পরিবহণ দফতরের তরফে মিনি বাস ও বাস মালিক সংগঠনের তরফে চিঠি দেয়। সেখানেই জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে বাস স্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে বাসস্ট্যান্ড সরানো নিয়ে বাস মালিক সংগঠনের সঙ্গে সরকারের তরজা শুরু হয়ে গিয়েছে। সরকারের নির্দেশের পর সংগঠনের তরফে বাস মালিক সংগঠনগুলোতে সরাতে অস্বীকার করে। বাস…
Read More
বাড়তে থাকা জ্বর হতে পারে চিন্তার কারণ

বাড়তে থাকা জ্বর হতে পারে চিন্তার কারণ

চলতি বছর শুরুর দিক থেকেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ৷ এর মধ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে সংক্রমণ৷ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চতুর্থ ঢেউ এসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভারতেও ফের বাড়ছে প্রকোপ৷ রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ এই অবস্থায় আগাম সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মত বিশেষজ্ঞদের৷  এরই মধ্যে আবহাওয়ার বদলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷ জ্বর আসছে৷ সঙ্গে রয়েছে সর্দি-কাশি৷ যা দুশ্চিন্তা বাড়াচ্ছে৷ তবে ভয় পেলে চলবে না৷ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. আশিস মিত্রের কথায়, নানা কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু থেকে মাঝারি জ্বর আসছে। জ্বর আসলেই সতর্ক থাকতে হবে৷ তবেই…
Read More
পাঁচ ধর্ষণ কাণ্ডের দায়িত্ব তার ওপরে

পাঁচ ধর্ষণ কাণ্ডের দায়িত্ব তার ওপরে

বিগত কয়েকদিন ধরে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে গেছে। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির দায়িত্ব তো ছিলই, এবার নামখানা ধর্ষণ মামলাতেও আইপিএস দময়ন্তী সেনকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআই তদন্তের রাস্তা আদালত খোলা রেখেছে। একান্তই যদি দময়ন্তী সেন এই মামলার দায়িত্ব না নিতে চান, তাহলে এই ঘটনার তদন্তভার চলে যাবে সিবিআইয়ের হাতে। গত ১২ এপ্রিল দময়ন্তী সেনকে রাজ্যের চারটি ধর্ষণকাণ্ড দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির তদন্ত নজরদারি করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। এরপর আবার নামখানার ঘটনার তদন্তভার তাঁর কাঁধে এসে পড়েছে। তাই একসঙ্গে এতগুলি মামলার দায়িত্ব তিনি যদি না নিতে পারেন তাহলে নামখানার তদন্তভার নেবে সিবিআই। এমনটাই জানিয়েছে আদালত। এদিকে…
Read More