Arpita Debnath

3918 Posts
বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More
নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

জারি হলো বেসরকারি হাসপাতালের বেশ কিছু নতুন নিয়ম। এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম। এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী…
Read More
কে হতে চলেছে দেশের সেনাপ্রধান

কে হতে চলেছে দেশের সেনাপ্রধান

বদল হচ্ছে দেশের সেনাপ্রধানের। সেনা প্রধান হিসেবে দীর্ঘ ২৮ মাস ধরে কাজ করার পর এপ্রিলের শেষ হচ্ছে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সময়কাল। তাঁর জায়গায় নতুন সেনা প্রধানের নাম ঘোষণা হয়ে গেল। তাঁর নাম লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। বিষয় হল, তিনিই প্রথম ইঞ্জিনিয়ার যিনি দেশের সেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন। দেশের ২৯ তম সেনা প্রধান হলেন মনোজ পাণ্ডে। এতদিন তিনি সহকারি সেনা প্রধান হিসেবে কাজ করছিলেন। ১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সেই বছরই ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন তিনি। পরবর্তী সময়ে মনোজ পাণ্ডে জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের…
Read More
বিভ্রান্তির সৃষ্টি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

বিভ্রান্তির সৃষ্টি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দুবার সূচি বদলানোর পরেও দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। পর্ষদের দুই বিভাগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ছড়িয়েছে। স্কুল ছুটি থাকবে না কি উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, সেই নিয়ে দ্বন্দ্বে পরীক্ষার্থী থেকে স্কুলের শিক্ষকরা। প্রতিবছরের মতো এবছরেও রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আবার মাদ্রাসার বেশ কয়েকটি স্কুলে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। সেই ক্ষেত্রে মাদ্রাসাগুলোয় হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ার কথা। অন্যদিকে, বিজ্ঞপ্তি অনুসারে ছুটির মধ্যেই কয়েকটা পরীক্ষা পড়েছে। যার জেরে মাদ্রাসার শিক্ষক থেকে পরীক্ষার্থীরা বুঝতে পারছেন না, উক্ত দিনগুলোতে ছুটি থাকবে না কি পরীক্ষা হবে। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বন্ধ ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার থেকে…
Read More
আবার একবার রাজনীতির মাঝে ধর্ম

আবার একবার রাজনীতির মাঝে ধর্ম

ফের একবার ধর্মের নাম উঠল রাজনীতির মাঝে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার দাবি অনেক আগে থেকেই করে আসছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। হিন্দুত্বের কথা বলে ভোট টানার চেষ্টা করা হয় বলেও দাবি। যদিও বিজেপি তাদের এই অভিযোগে পাত্তা দেয় না বরং তাদের বক্তব্য বিজেপি জিতছে বলেই হিন্দুদের ওপর আরও বেশি করে হামলা করা হচ্ছে। সম্প্রতি রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে একাধিক হিংসার ঘটনা ঘটেছে দেশজুড়ে। সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এমন তত্ত্ব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কর্ণাটকের হোসাপেতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই নাড্ডা বলেন, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে…
Read More
কংগ্রেস এর সাথে পিকের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

কংগ্রেস এর সাথে পিকের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন৷ এই নির্বাচনে জল্পনা বাড়ছে পিকের অবস্থান নিয়ে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের রাজনীতিতে চলছে ঘুঁটি সাজানোর কাজ৷ দিল্লির মসনদ দখলের রণকৌশল ছকতে ব্যস্ত রাজনীতির কুশীলবরা৷ এরই মাঝে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠকে ঘিরে উস্কে উঠেছে নয়া সমীকরণের জল্পনা৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কেসি বেণুগোপালের সঙ্গে পিকে’র বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷  উল্লখ্য, এ বছরেই রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তার পর ২০২৪-এর লোকসভা। এর আগে চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ হাতছাড়া হয়েছে পঞ্জাব৷ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেসের…
Read More
চিন্তা বাড়ছে নতুন সংক্রমন নিয়ে

চিন্তা বাড়ছে নতুন সংক্রমন নিয়ে

বিগত দু বছরে বহুবার রূপ বদলেছে করোনা সংক্রমণ। করোনার ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে স্পষ্ট ধারণা এখনও করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই বলেছে যে, আগামী দিনে আরও অনেক করোনা প্রজাতি আসতে পারে। পাশাপাশি ওমিক্রন নিয়েও যে সতর্ক থাকতে হবে সেই বার্তাও দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে, এই ওমিক্রনই আতঙ্কের মূল কারণ। যত দিন যাচ্ছে ওমিক্রনের নতুন নতুন রূপ ত্রাস সৃষ্টি করছে। ইতিমধ্যেই আবার জানা গিয়েছে যে, নতুন দুই ধরণের ওমিক্রনের খোঁজ মিলেছে। তাহলে কতটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে? এর উত্তর আপাতত অজানা। দিন দিন মারাত্মক ভাবে রূপ বদল করছে করোনার ওমিক্রন প্রজাতি। সম্প্রতি তার বিএ.৪ এবং…
Read More
পদে বসেই নতুন বার্তা প্রধানমন্ত্রীর

পদে বসেই নতুন বার্তা প্রধানমন্ত্রীর

সদ্য মাত্রই দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী৷ ইমরান খানকে গদিচ্যুত করে সদ্যই পাকিস্তানের মসনদে বসেছেন তিনি৷ আর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নয়াদিল্লিকে চিঠি পাঠালেন শেহবাজ শরিফ৷ দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন তিনি৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ৷ শেহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তারই জবাব দিলেন শেহবাজ৷ জানা গিয়েছে, শেহবাজ তাঁর চিঠিতে জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন৷ চিঠিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি এই রিজিয়নের উন্নতির স্বার্থে এটা কাম্য। যা একমাত্র অর্থপূর্ণ আলোচনা…
Read More
প্রচন্ড গরমের মাঝে একটু স্বস্তির খবর

প্রচন্ড গরমের মাঝে একটু স্বস্তির খবর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷  কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি…
Read More
পৃথিবীর বাইরে খোঁজ মিললো জলের

পৃথিবীর বাইরে খোঁজ মিললো জলের

পৃথিবী ছাড়া সত্যি কি আরো কোথাও প্রাণের সঞ্চার আছে? পৃথিবীর বাইরেও কি লুকিয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্ন চিরন্তন৷ যার উত্তর পেতে নিরন্তর খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা৷ সৌরমণ্ডলে আমরা যে একা নই, সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠল বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-য়। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নীল গ্রহের বুকে মহাসাগরগুলিতে যতটা জল রয়েছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে বৃহস্পতির অনেকগুলি চাঁদের মধ্যে একটিতে৷ যার নাম ইউরোপা৷ তরল জলের সেই মহাসাগরগুলি লুকিয়ে রয়েছে ইউরোপার পুরু বরফে মোড়া পিঠের নীচে। শুধু তরল জলই নয়, প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য যে রাসায়নিক উপাদানগুলি প্রয়োজন, সেগুলিও রয়েছে ইউরোপার অতলান্ত মহাসাগরে। এমনকি, প্রাণের অন্যতম গুরুত্বপূর্ণ…
Read More