Arpita Debnath

3918 Posts
নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

আইন নিয়ে পড়তে চান তাহলে জানতে হবে এক গুচ্ছ নতুন বিধিনিষেধ। আগামী দিনে উকালতির জন্য শিক্ষা পদ্ধতি আরও কঠিন হতে চলেছে। কারণ হিসেবে উঠে আসছে, ভারতীয় আইন মন্ত্রক ও ভারতীয় বার কাউন্সিল মিলিত সিদ্ধান্ত নিয়েছে, বেশ সংখ্যক আইন শিক্ষালয় বা ল'কলেজ বন্ধ করার। আইন মন্ত্রক ও বার কাউন্সিল সূত্রে খবর, নিম্ন মানের ল'কলেজগুলি নির্বাচন করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বার কাউন্সিল ৫০০ বেশি ল'কলেজকে চিহ্নিত করেছে। সিনিয়র আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলের কাজ হবে ল'কলেজগুলির মান যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা৷ তারা কলেজগুলিতে 'সারপ্রাইজ ভিজিট' করবেন। সেখানে যাচাই করা হবে…
Read More
কড়া নির্দেশ এলো শিক্ষকদের তরফে

কড়া নির্দেশ এলো শিক্ষকদের তরফে

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ৷ দীর্ঘ কোভিড পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন৷ কোভিড বিধি মেনে আগের মতোই স্বাভাবিক অফিস-কাছারি, স্কুল৷ দুই বছর ঘরে বন্দি থাকার পর ফের স্কুল মুখো পড়ুয়ারা৷ ইতিমধ্যে পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে৷ এবার শিক্ষকদের জন্য এল কড়া নির্দেশ৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে সংশ্লিষ্ট শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে ধরা হবে। সকাল ১০টা ৫০ মিনিটের পর এলে অর্ধদিবসের বেতন পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে৷ যার শুরুতেই উপস্থিতি সংক্রান্ত কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। আগের নির্দেশ বজায় রেখে নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন…
Read More
আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্লাবের ঘোষণা করলেন

আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্লাবের ঘোষণা করলেন

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
আচমকা পুরীর মন্দিরে বিপদের সংকেত

আচমকা পুরীর মন্দিরে বিপদের সংকেত

আচমকা বিপদের সংকেত৷ পুরীর জনন্নাথ মন্দিরে বিদপের পদধ্বনি৷ জগন্নাথ মন্দিরের জন্য যে কাজ শুরু হয়েছে, তা থেকেই ক্ষতি হতে পারে মন্দিরের৷ সতর্ক করল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। ওডিশা সরকারকে পাঠানো হল সতর্কবার্তা৷   ভারতের চার ধাম তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পুরীর এই জগন্নাথ মন্দির৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে এই পবিত্র মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদুম। পুরীর সেই জগন্নাথ মন্দিরকেই হেরিটেজ সেন্টার হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ শুরু হয়েছে হেরিটেজ করিডর প্রকল্পের কাজ৷ আর সেই কাজের জন্যেই যত বিপত্তি৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, করিডর প্রকল্পের কাজে ভারি যন্ত্রপাতি দিয়ে মন্দিরের সামনে খোঁড়াখুঁড়ির কাজ চলছে৷ সেই কম্পন থেকে মন্দিরের দেওয়ালে…
Read More
হাজারের নিচে রইলো সংক্রমণে আক্রান্তের সংখ্যা

হাজারের নিচে রইলো সংক্রমণে আক্রান্তের সংখ্যা

চড়াই উৎরাই লেগেই রয়েছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। তবে এই মুহূর্তে সামান্য বাড়ল সংক্রমণে আক্রান্তের সংখ্যা। স্বস্তি বজায় থাকল আজকে দেশের কোভিড গ্রাফ নিয়ে। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে, গতকালের থেকেও তা কমেছে। কিন্তু সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৭৫ জন, এই একই…
Read More
কেন্দ্রকে অনুসরণ করে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

কেন্দ্রকে অনুসরণ করে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

ধীরে ধীরে বদলে আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে। পুরসভার অন্তর্গত স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে পরিণত করায় এক বড় সাফল্য অর্জন করেছে দিল্লির সরকার। সেই মত কলকাতা পুরসভা অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন-পাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। ঠিক ইংরেজি মাধ্যম স্কুলগুলির মতই। যার খরচ রাখা হয়েছে আগের মতই। এবার দিল্লির স্কুলগুলি মডেল হিসেবে কাজে লাগিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রায় ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টাও একই সাথে চলবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে…
Read More
বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন নির্দেশ কেন্দ্র সরকারের তরফে

বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন নির্দেশ কেন্দ্র সরকারের তরফে

শিক্ষা ক্ষেত্রে এল বড়ো বদল৷ কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ছেলে মেয়েকে ভর্তি করানোর ইচ্ছা অনেকেরই থাকে৷ কিন্তু সেখানে রয়েছে কোটার গেরো৷ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১৫ থেকে ১৬ ধরণের কোটা রয়েছে৷ স্কুলে ভর্তির ক্ষেত্রে সেই বিশেষ সংরক্ষণের প্রয়োগ আপাতত স্থগিত রাখা হল৷ ১২ এপ্রিল সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে চিঠি পাঠিয়ে সেই নির্দেশ জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷  সম্প্রতি রাজ্যসভায় বিজেপি সাংসদ ও বর্ষীয়ান নেতা সুশীলকুমার মোদী আবেদন জানিয়েছিলেন, অবিলম্বে কেন্দ্রীয় বিদ্যালয়ে ৭ হাজার ৮৮০ জনের যে সাংসদ কোটা রয়েছে তা যেন তুলে নেওয়া হয়৷ সেই আবেদনে সাড়া দিয়েই এই নির্দেশিকা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে৷  শিক্ষা মন্ত্রকের…
Read More
আলিয়া এবং রণবীর এর বিয়ের মুহূর্ত প্রকাশ এলো

আলিয়া এবং রণবীর এর বিয়ের মুহূর্ত প্রকাশ এলো

বিগত এক বছরের জল্পনায় ইতি পড়লো অবশেষে। চার হাত এক করলো ‘রালিয়া’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর, আলিয়া ভাট। প্রথম থেকেই তাদের বিয়ের ছবি নিয়ে কৌতূহল ছিল সকলের মনে। অবশেষে তা প্রকাশ্যে এল। প্রথম থেকেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল গোটা বিয়ের জায়গা। বিয়ের আগে ছবি যাতে বাইরে না আসে সেদিকে খেয়াল রাখা হয়েছিল। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর হু হু করে ভাইরাল বিয়ের সব ছবি। এ যেন এক স্বপ্নের বিয়ে। অনেক গুঞ্জন, অনেক জল্পনার অবসান ঘটানো বিয়ে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের এই গাঁটছড়া নিয়ে সিনেমা প্রেমী তো বটেই আমজনতারও কৌতূহল কম ছিল না। আর…
Read More
মুখ্য মন্ত্রীর তরফে বাংলা নতুন বছরের শুভেচ্ছাবার্তা

মুখ্য মন্ত্রীর তরফে বাংলা নতুন বছরের শুভেচ্ছাবার্তা

কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ আজ শুক্রবার শুরু হলো বাংলার নতুন বছরের। রাজ্য জুড়ে পালিত হবে পয়লা বৈশাখ, নতুন বাংলা বছরের প্রথম দিন৷ তার আগে গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই মন্দিরে যান মমতা। ঘুরে ঘুরে মন্দির পরিদর্শন করার পাশাপাশি পুজো দিলেন তিনি। পরে রাজ্যবাসীকে ভাল থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে নেমে আগে স্কাই ওয়াকের কাজ সম্পর্কে খোঁজ নেন, জানতে চান কাজ কতদূর এগিয়েছে। তারপর মন্দিরে পুজো সারেন তিনি। মন্দির থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানে বলেন, তারাপিঠে যেমন ডেভেলপমেন্ট…
Read More
বগটুই কাণ্ডে নাম উঠল আরো একজনের

বগটুই কাণ্ডে নাম উঠল আরো একজনের

তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে বগটুই-কাণ্ডে, গ্রেফতার হচ্ছে একের পর এক। বগটুই-কাণ্ডে সিবিআই-এর দালে আরও এক৷ ধৃত ব্যক্তির নাম রিটন শেখ৷ সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। রিটনকে তোলা হবে আদালতে। বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে রিটনের নাম৷ এর পরেই তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  সম্প্রতি বগটুই-কাণ্ডে সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ তাকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ার পরেই সমীরকে গ্রেফতার করে সিবিআই। এর আগে মুম্বই থেকে ধরা পড়ে এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জন৷ তাদের গ্রেফতার করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ জেরা করেই…
Read More