Arpita Debnath

3918 Posts
ইডিকে তদন্তে নামিয়ে চাপ বাড়ানো হলো রাজ্য সরকারের ওপর

ইডিকে তদন্তে নামিয়ে চাপ বাড়ানো হলো রাজ্য সরকারের ওপর

বিগত সময়ে একাধিকবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর আরও তৎপরতা বেড়েছে এই মামলায়। প্রাক্তন উপদেষ্টা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়িয়ে গিয়েছে এতে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার চরম অস্বস্তিতে। এবার জানা গেল, সিবিআই ছাড়াও এই এসএসসি ইস্যুতে তদন্ত শুরু করতে চলেছে ইডি। নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। তার প্রেক্ষিতেই তদন্ত নামছে ইডির আধিকারিকরা। এসএসসি নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ আছে তাতে অনেক টাকা লেনদেন হয়েছে বলেও দাবি। সেই আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। আর্থিক দুর্নীতি উৎস কোথায়?‌…
Read More
নতুন এক তথ্য প্রকাশ্য এলো হাঁসখালির ঘটনায়

নতুন এক তথ্য প্রকাশ্য এলো হাঁসখালির ঘটনায়

একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসছে হাঁসখালির ঘটনা নিয়ে। অভিযুক্তের বিছানার চাদরে বীর্যের নমুনা থেকে, রক্তমাখা কাপড়ের টুকরো আগেই মিলেছিল। এবার হাঁসখালি কাণ্ডে নয়া মোড় এল। যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করে দেওয়া হয়েছিল সেই শ্মশান থেকে মিলেছে তিন টুকরো হাড়! শ্মশানের ছাই ঘেঁটে পাওয়া গিয়েছে সেটি। যদিও এই হাড় আদৌ ওই নাবালিকার কিনা তা জানা বাকি আছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা ওই হাড়ের টুকরো গুলি সিবিআই গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি আরও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর আরও তৎপরতা বেড়েছে। গতকালই মূল অভিযুক্ত ব্রজগোপাল…
Read More
দেশের মৃত্যুর সংখ্যায় এলো স্থিতিশীলতা

দেশের মৃত্যুর সংখ্যায় এলো স্থিতিশীলতা

এইমুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে করোনা সংক্রমণের সংখ্যায়। বেশ কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে সংক্রমণকে। কারণ দৈনিক সংক্রমণ তুলনায় কম হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার করোনার 'এক্সই' প্রজাতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ০০৭ জন, এই একই সময় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ৮১৮ জন। এখনও পর্যন্ত দেশে…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

এইমুহুর্তে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে উঠছে একাদিক প্রশ্ন।নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা চান বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল স্বয়ং। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। নারী সুরক্ষা ছাড়াও, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বচসার ঘটনাও যে তাঁর নজর এড়ায়নি সেটাও স্পষ্ট করেছেন ধনকড়। যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যপাল তাতে কী লেখা আছে? সোশ্যাল মিডিয়াতে যে চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল তাতে তিনি জানিয়েছেন, বর্তমান বাংলায় নারীদের ওপর যে ঘৃণ্য অত্যাচার হচ্ছে এবং কলকাতা হাইকোর্টে যে ধরণের ঘটনা ঘটেছে তাতে তিনি ব্যতীত এবং লজ্জিত। মমতাকে উদ্দেশ্য করে তাঁর লেখা, ''আপনি…
Read More
অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়, বিয়ে করতে চলেছেন রালিয়া

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়, বিয়ে করতে চলেছেন রালিয়া

উপস্থিত হলো সেই শুভক্ষণ৷ বিগত এক বছর ধরে বলিউডে জল্পনা চলছে তাদের বিয়ে নিয়ে৷ অবশেষে সব জল্পনার অবসান৷ আরব সাগর পাড়ে আজই বসছে বিয়ের আসর৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট৷ জানা গিয়েছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার বেলা ২টো থেকে ৩টের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন ‘রালিয়া’৷ মালা বদল করে আজই রণবীরের ঘরণী হবেন আলিয়া৷ সেই সঙ্গে হবে তাঁর ছোটবেলার স্বপ্ন পূরণ৷  আলিয়া একবার বলেছিলেন, ছোট থেকেই তাঁর মনে রণবীরের বাস৷ কেরিয়ারের শুরুতে আলিয়ার জীবনে অনেক পুরুষের আনাগোনা থাকলেও, মন দিয়েছিলেন রণবীরকেই৷ অন্যদিকে, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীরও৷ দীপিকা পাদুকোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর তাঁর নাম জুড়েছিল ক্যাটরিনার সঙ্গে।…
Read More
সংক্রমণ নিয়ে সতর্কতা রাজ্যগুলিকে

সংক্রমণ নিয়ে সতর্কতা রাজ্যগুলিকে

এইমুহূর্তে দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে মিলছে স্বস্তি, কিন্তু আবার চিন্তা বাড়ছে সংক্রমণের নতুন রূপ নিয়ে। করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা কাটিয়ে উঠে এখন সুস্থতার পথে দেশ। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এখনও যাচ্ছে না। ইতিমধ্যে ভারতে করোনার নয়া প্রজাতি 'এক্সই' ধরা পড়েছিল বলে গুজব ছড়িয়েছিল। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, সেটি ভুল তথ্য। তবে এই মুহূর্তে স্বস্তি মিললেও যে কোনও দিন এই প্রজাতি ভারতে ঢুকে পড়তে পারে বলেই আতঙ্ক। তাই আগে থেকে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কোভিড চতুর্থ ঢেউ নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে তারা। ভারত না হলেও প্রতিবেশী চিনে করোনার ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে।…
Read More
দুই রাজনৈতিক দলের দুই মত বাংলায় ধারা জারি নিয়ে

দুই রাজনৈতিক দলের দুই মত বাংলায় ধারা জারি নিয়ে

এই মুহূর্তে রাজ্যে একের পর এক হত্যা ও ধর্ষণ কাণ্ডে নিয়ে উত্তাল পরিস্থিতি৷ রামপুরহাট গণহত্যার ঘটনায় শিহরিত গোটা বাংলা৷ এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কাশ্মীরের মতো এ রাজ্যেও ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছে গেরুয়া শিবির৷ অন্যদিকে, কংগ্রেসের দাবি বাংলায় ৩৫৫ অনুচ্ছেদ কার্যকর করা হোক৷ এমনকী রাজ্যে ৩৫৫ ধারা কার্যকর করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে চিঠিও পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷  যে কোনও রাজ্যে রাজনৈতিক সঙ্কট তৈরি হলেই রাজনীতিবিদদের মুখে সংবিধানের ৩৫৬ অথবা ৩৫৫ অনুচ্ছেদ জারি করার দাবি শোনা যায়৷ অতীতে বাম আমলে এমন দাবি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও৷ এখন তৃণমূল সরকারের বিরুদ্ধেই ৩৫৫ প্রয়োগের দাবি৷…
Read More
চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
এইমুহুর্তে রাজ্যে সংক্রমণে মৃত্যুর হার প্রায় শূন্য

এইমুহুর্তে রাজ্যে সংক্রমণে মৃত্যুর হার প্রায় শূন্য

ধীরে ধীরে এবার সুস্থতার দিকে এগোচ্ছে রাজ্য। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০-এরও নীচে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট প্রায় তলানিতেই। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৭৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য…
Read More
অবশেষে হাজত বাস হলো মুলচক্রীর

অবশেষে হাজত বাস হলো মুলচক্রীর

বিভীষিকাময় এই ঘটনা ঘটার পর কেটে গেছে প্রায় চোদ্দ বছর। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। তাকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাশাপাশি করা হয়েছে জরিমানা। জানা গিয়েছে, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের সাজা শুনিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানা করেছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। এছাড়াও তার তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নিতে নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রশাসনকে। আসলে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ। কিন্তু…
Read More