15
Sep
পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলায় বৌবাজার এলাকায় একাধিক বাড়িতে ধরেছে ফাটল। আতঙ্কে বাড়ি ছেড়ে কার্যত উদ্বাস্তুর মতো দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অবশেষে তাঁদের জন্য এল বড় আপডেট। পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় মেয়রের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন বৌবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতিনিধি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, খুব শীঘ্রই পুরসভার সঙ্গে একটি মৌ সাক্ষরিত হবে। তারপরেই পুনর্বাসন প্রকল্পের খসড়া সামনে আনা হবে। সেপ্টেম্বর অক্টোবরেই প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। তারপরেই পুনর্বাসনের জন্য নতুন বাড়ি…
