west bengal

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের জন্য মেয়াদ বাড়লো আবেদনের৷ শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷   তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই…
Read More
বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা

বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা

বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা ৷ প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় ভবানী ভবনে তলব করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এই ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ শুভেন্দু অধিকারীর আর্জি, তাঁর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন থানায় চারটি অভিযোগ রয়েছে। এর মধ্যে কাঁথি থানায় দায়ের হয়েছে দেহরক্ষীর মৃত্যু মামলা৷ এই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ তবে তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত মৌখিক ভাবে প্রথমে জানায়, এখনই সিআইডির তলবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পরে দুপুর ২টোর সময় ফের শুনানি শুরু হলে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে হাই কোর্ট জানায়, শুভেন্দুর বিরুদ্ধে যত মামলা রয়েছে,…
Read More
রাজ্যের শাসক শিবিরের জন্য খুশির খবর, ঘোষিত হলো ভোটের দিনক্ষণ

রাজ্যের শাসক শিবিরের জন্য খুশির খবর, ঘোষিত হলো ভোটের দিনক্ষণ

সব জল্পনার অবসান, বেজে উঠলো ভোটের দামামা। উপনির্বাচন নিয়ে বহু দিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল ভোট গ্রহণের দিন ক্ষন ঘোষণায়। ঘোষণা হল রাজ্যের উপনির্বাচনের। ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ। ভোটগ্রহণের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। সেখানে হবে এমনি নির্বাচন। আর ভবানীপুর কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করেছিলেন। ওই কেন্দ্রে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে হেরেছিলেন বিধানসভা ভোটে। ২০২১ সালে বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু পরে তিনি বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি…
Read More
ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমন। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ রোধ করার জন্য এখনো জারি রয়েছে বিধিনিষেধ। এরইমাঝে ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। একদিনে করোনার বলি ১৩ জন। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪৭২ জনের। এই নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অঙ্কে। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৯,৯৭৮।…
Read More
ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রকল্পের সুবিধার্থে ফের পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্য এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর…
Read More
দিদির সরকারের প্রশংসায় মুখর মোদী সরকার

দিদির সরকারের প্রশংসায় মুখর মোদী সরকার

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা। এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে রাজ্য সহ দেশকে। এই পরিস্থিতিতে সঠিকভাবে অর্থ খরচ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রশংসা করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। প্রশংসাপত্র এল নরেন্দ্র মোদীর সরকারের থেকে। কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেলের ডেপুটি জেনারেল রাহুল কুমার অর্থ দপ্তরের প্রধান সচিব ড: মনোজ পন্থকে এই চিঠি দিয়ে গত অর্থবছরে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং খরচের হিসাব একশো শতাংশ মিলে গিয়েছে বলে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ বিজেপি নেতারা যে অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেকথা আর ধোপে টিকল না।…
Read More
আবার বাড়লো গ্যাসের দাম

আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিদিন মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ছে চিন্তার। একে করোনা আবহ তার মাঝে প্রতিনিয়ত বাড়ছে পেট্রল ও রান্নার গ্যাসের দাম। আজ নতুন করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৫ দিনের মধ্যেই আরও ২৫ টাকা বাড়ল দাম। কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। তবে মাসের প্রথমদিন খানিক স্বস্তি দিয়ে সামান্য কমল জ্বালানি তেলের মূল্য। পেট্রলের পাশাপাশি নিম্নমুখী ডিজেলও। ইতিমধ্যেই দেশের প্রায় ১৯টি রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ফলে, মূল্যবৃদ্ধির কোপে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ১৫ পয়সা করে কমানো হয়েছে ডিজেলের দামও। রাজধানী দিল্লিতে বুধবার এক লিটার পেট্রলের জন্য খরচ…
Read More
কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে…
Read More
এবার রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে মিলবে রেশন

এবার রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে মিলবে রেশন

তৃতীয়বার মুখ্য মন্ত্রী হয়ে ফেরার আগে থেকেই চালু হয়েছিল একের পর এক প্রকল্প। এর মধ্যে সব চেয়ে বড় হল দুয়ারে সরকার যা সাড়া ফেলেছে গোটা রাজ্যে। এরই পাশাপাশি ঘোষণা করা হয়েছিল দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। সেই কথা মতো মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেবে সরকার৷ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হচ্ছে। এবার মঙ্গল থেকে শুক্রবার, সপ্তাহে চারদিন উপভোক্তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। সেই মতো রেশন ডিলাররা গাড়ি করে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। তবে কোনও কারণে কেউ বাড়ির সামনে থেকে রেশন সংগ্রহ করতে না পারলে, তাঁদের জন্য থাকছে বিকল্প বন্দোবস্ত। খাদ্য দফতর…
Read More