west bengal

শুরু হলো পুরভোট নিয়ে জল্পনা

শুরু হলো পুরভোট নিয়ে জল্পনা

একের পর এক জয়ের মুকুট বসছে রাজ্যের শাসক শিবিরের মাথায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের বড় জয়ের পর আবার চার উপনির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জয়ের পরেই এবার পুরভোটে নজর ঘাসফুল শিবিরের। ইতিমধ্যে পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ডিসেম্বরেই পুরভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই ভিত্তিতেই আলোচনা হয়েছে আজ। সে ক্ষেত্রে কালীপুজোর পরেই দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।  সূত্র মারফত জানা গিয়েছে যে, আপাতত রাজ্যের নজরে রয়েছে কলকাতা, বিধান নগর এবং হাওড়া পুরসভার নির্বাচন। এই ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা…
Read More
আরো বড় জয় উধাও হলো বিজেপি

আরো বড় জয় উধাও হলো বিজেপি

অবশেষে শেষ রক্ষা হলো না রাজ্যের গেরুয়া শিবিরের৷ উপনির্বাচনে ফুল মার্কস তৃণমূলের৷ চারে চার রাজ্যের শাসক দল৷ চার বিধানসভা কেন্দ্রেই রেকর্ড মার্জিনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্যে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ সবুজ ঝড়ে চূর্ণবিচূর্ণ গেরুয়া শিবির৷ চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রেই বিজেপি’র জামানত জব্দ৷ শান্তিপুর বাদে আর বাকি তিন কেন্দ্র অর্থাৎ গোসাবা, দিনহাটা ও খড়দায় বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷ দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ৮৪ শতাংশ ভোট৷ সেখানে দিহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ১১ শতাংশ ভোট৷ খড়দায় বিধানসভা কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৭৪ শতাংশ ভোট৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন…
Read More
চলতি উপনির্বাচনেও জয়ের মুখ দেখতে চলছে তৃণমূল শিবির

চলতি উপনির্বাচনেও জয়ের মুখ দেখতে চলছে তৃণমূল শিবির

একের পর এক বড় জয় লাভ করছে রাজ্যের শাসক শিবির৷ চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজ৷ উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্য নিয়ে নেমেছিল শাসক দল৷ অন্যদিকে বিজেপি’র কাছে এই নির্বাচন ছিল জমি ধরে রাখার লড়াই৷ প্রথম রাউন্ডে গণনা শেষে গোসাবায় এগিয়ে গেলেন তৃণমূলপ্রার্থী সুব্রত মণ্ডল৷ ৯ হাজার ৩৬০ ভোটে এগিয়ে আছেন তিনি৷ প্রসঙ্গত, বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল৷  এদিকে দিনহাটা উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। এই কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৬৬৬ ভোটে এগিয়ে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খড়দহ বিধানসভা কেন্দ্রেও ভালো অবস্থানে রাজ্যের শাসক দল৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূল…
Read More
পরিবেশ বান্ধব বাজি পোড়ানো সম্মতি মিললো সর্বোচ্চ আদালতের তরফে

পরিবেশ বান্ধব বাজি পোড়ানো সম্মতি মিললো সর্বোচ্চ আদালতের তরফে

করোনা আবহে আসন্ন দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে চলছে ডামাডোল। মামলাও করা হয়েছিল এই ক্ষেত্রে। অবশেষে দীপাবলির বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে দীপাবলি, কালীপুজোতে। কিছুদিন আগেই বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। বাজি বিক্রি ও ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।  কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের বেঞ্চ সবরকম বাজি নিষিদ্ধ করে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল, যে কোনও ধরণের বাজির ব্যবহার, প্রদর্শন, ফাটানো বন্ধ করার বিষয়টি রাজ্যকে নিশ্চিত করতে হবে।…
Read More
খড়দহে বিজয়ী প্রাথী শোভন দেব

খড়দহে বিজয়ী প্রাথী শোভন দেব

আরো একবার বড় জয়ের মুখে তৃণমূল শিবির৷ প্রত্যাশিতভাবেই শুরু থেকেই এগিয়ে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ চূড়ান্ত ফল এখনও সামনে না এলেও যেভাবে বিজেপিকে টেক্কা দিয়ে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, সেটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কমিশনরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তৃতীয় রাউণ্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী শোভনদেবের প্রাপ্ত ভোট ১৭হাজার ১০৯টি৷ অন্যদিকে বিজেপি প্রার্থী জয় সাহার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪১২ টি৷ বিজেপিকে টপকে ৪ হাজার ২৮৪ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ ভোট বৃদ্ধি হওয়য়া স্বভাবতই খুশীর ঝিলিক বাম শিবিরে৷ প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্রের…
Read More
আগামী বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হলো

আগামী বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হলো

অবশেষে স্বস্তি পেল পরীক্ষার্থীরা৷ বড়োসড়ো স্বস্তি দিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্য শিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷  পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যৌথ ভাবে পরীক্ষার দিন ঘোষণা করেন৷  কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা৷ ৯ মার্চ ভুগোল পরীক্ষা হবে৷ ১০ মার্চ কোনও পরীক্ষা নেই৷ ১১ মার্চ রয়েছে ইতিহাস পরীক্ষা৷ ১২ মার্চ হবে জীবন বিজ্ঞান৷ ১৩ মার্চ রবিবার থাকায় ছুটি৷ ১৪ মার্চ অঙ্ক৷ ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬…
Read More
রাজ্যে পারদ নামছে কুড়ি ডিগ্রির নিচে

রাজ্যে পারদ নামছে কুড়ি ডিগ্রির নিচে

শুরু হতে চলেছে শীতকাল৷ বাংলাজুড়ে শীতের আমেজ৷ রাজ্যে ঢুকতে শরু করেছে উত্তুরে হাওয়া৷ যার জেরে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে৷ সকালে বেশ শীত অনুভূত হচ্ছে৷ ঠাণ্ডা থাকছে রাতেও৷ কালিপুজো, ভাইফোঁটার আগে বঙ্গ জুড়ে মনোরম মরশুম৷  হাওয়া অফিস জানিয়েছে, সকালে আংশিক কুয়াশা থাকছে এবং এটা থাকবে৷ সোমবার সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্র ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷  কলকাতার পাশাপাশি জেলাতেও তামপাত্রা কমতে শরু করেছে৷  শ্রীনিকেতনে পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে৷ পুরুলিয়া ও বাঁকুড়াতে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯…
Read More
আরো ঊর্দ্ধমুখী হলো রান্নার গ্যাসের দাম

আরো ঊর্দ্ধমুখী হলো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মহার্ঘ হয়ে উঠছে রান্নার গ্যাস। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মান পরতেই এক ধাক্কায় অনেক খানি বেড়ে গেল কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৬৬ টাকা। আজ সোমবার ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। তবে বাড়িতে ব্যবহৃত এনপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।  ১৯ কেজির  বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৩৪ টাকা। আজ থেকে ১৯ কেজির সিলিন্ডার কিনতে গেলে গুণতে হবে ২০০০.৫০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২৬৬ টাকা৷  কলকাতায় ১৯ কেজি এলপিজি’র দাম হল ২০৭৩ টাকা৷ মুম্বইতে ১৯ কেজি এলপিজি’র দাম হল ১,৯৫০ টাকা, চেন্নাইয়ে ২,১৩৩ টাকা৷ কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ায় প্রভাব…
Read More
রেল পরিষেবা চালু হতে উধাও করোনা নিয়ম বিধি

রেল পরিষেবা চালু হতে উধাও করোনা নিয়ম বিধি

বিগত দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল রাজ্যের রেল পরিষেবা৷ এবার করোনা আবহে ছ’মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন৷ ট্রেন চালু হওয়ার পর সোমবারই প্রথম কর্মদিবস৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হলেও লোকাল চালু হতেই ভিড়ের সেই চেনা ছবি৷ গাদাগাদি করেই ট্রেনে উঠছেন যাত্রীরা৷ ভিড় সামাল দেওয়াই রেলের কাছে এখন অ্যাসিড টেস্ট৷ আজ সকাল থেকেই হাওড়া-শিয়ালদা শাখায় চেনা ছবি৷ ট্রেনে বাদুর ঝোলা ভিড়৷ বিধাননগরে থিক থিক করছে যাত্রী৷ ট্রেন থামতেই হুড়মুড়িয়ে নামছেন যাত্রীরা৷ সকালে সাড়ে ন’টা হবে গেদে শিয়ালদা লোকাল বিধাননগর স্টেশনে থামতেই পিলপিল করে নামতে শুরু করে লোক৷ তার উপর বহু যাত্রীর…
Read More
শুরু হতে চলেছে এতদিন ব্যাপী অধিবেশন

শুরু হতে চলেছে এতদিন ব্যাপী অধিবেশন

দীর্ঘ সময় ধরে করোনা আবহে বন্ধ ছিলো অনেক কিছু৷ এবার ধীরে ধীরে পরিস্থিতি আগের জায়গায় ফিরতে চলছে৷ এই পরিস্থিতিতে বন্ধ ছিলো অধিবেশনও৷ আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে৷ অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার সব পরিষদীয় দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন৷ এরপর কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে৷ তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত থাকবেন। সুতরাং চলবে প্রশ্নোত্তর পর্ব। দুপুর দুটোয় অধিবেশন শুরু হয়ে শোক প্রস্তাব গ্রহণের পরে তা দিনের মতো মুলতুবি হয়ে যাবে৷ খাতায়-কলমে ১৮ দিনের অধিবেশন হলেও উৎসবের ছুটি থাকায় এখনও পর্যন্ত আট দিন অধিবেশন বসবে বলে স্থির হয়েছে৷ তৃণমূল…
Read More