23
Nov
চলতি মাসের শুরু থেকেই শীতের দেখা পাওয়ার কথা ছিল। কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল তবুও এখনো শীতের দেখা মিলল না। শেষ কবে এই ঘটনা ঘটেছে তা বলা কার্যত কঠিন। চলতি মাসে ঠান্ডা পড়বে না তার আংশিক পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে যে শীত পড়তে পড়তে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার। কিন্তু ততদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। আজ যেমন শহরের সকালের আকাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারাদিন ধরে। বৃষ্টি না হলেও সার্বিকভাবে মেঘলা আকাশ…
