27
Sep
শুরু হয়ে গেছে আসন্ন উপনির্বাচনে প্রচার৷ এই মুহূর্তে সব চেয়ে হাই ভোল্টেজ জায়গা ভবানীপুর৷ ভোট প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার ভবানীপুরে৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ এদিন ভবানীপুরে যদুবাজারে দেবেন্দ্রনাথ রোডে দিলীপ ঘোষের প্রচার চলার সময় উত্তেজনা ছড়ায়৷ ভবানীপুরে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়৷ রীতিমতো হামলা চালিয়ে এক বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল সমর্থকরা৷ বন্দুক উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় দিলীপ ঘোষের দেহ রক্ষীদের৷ অন্যদিকে রক্তাক্ত অবস্থাতেই দিলীপ ঘোষের সঙ্গে মিছিল করেন বিজেপি কর্মী ভাবনারায়ণ সিংহ৷ তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি যখন এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন ওঠে জয় বাংলা স্লোগান৷…
