14
Feb
চাকরিতে নিয়োগ নিয়ে চলছে দুর্নীতি, রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বারংবার৷ এসএসসি-র গ্রুপ ডি’ নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে ৫৭৩ জনের৷ সেই বেআইনি নিয়োগ বাতিলের রায়কি চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল বিশেষ অনুসন্ধান কমিটি। আগামী সোমবাল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিনই একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবে বিশেষ অনুসন্ধান কমিটি৷ উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বেআইনি নিয়োগের অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল অনুসন্ধান কমিটি। গত ৯ তারিখ, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়…
