03
Feb
বিগত বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। শুনানির দিন পেছোচ্ছে একের পর এক। বিতর্ক চলছে ঝলদা পুরসভা নিয়ে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহা ঝালদা পুরসভার ডেপুটি চেয়ারম্যান পূর্ণিমা কান্দুকে ১৭ ফেব্রু়ায়ারি পর্যন্ত চেয়ারম্যান নিযুক্ত করেন। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা রাজ্য সরকারের। এদিকে গোটা ইস্যুতে সরকারকে তুলোধনা করেছেন খোদ পূর্ণিমা। চেয়ারম্যান পদে বসা ঝালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলছেন, বাংলার বর্তমান সরকার কতটা ক্ষমতালোভী তা বোঝাই যাচ্ছে। একটা পুরসভার ক্ষমতা দখলের জন্য কতটা নীচে নামছে এরা। নাহলে…
