west bengal

হোলির আগে জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

হোলির আগে জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। মূলত এরারুট, ফুলের পাপড়ি এবং রং দিয়েই তৈরি হয় এই আবির, গত লকডাউনে সেরকম ব্যবসা না হলেও এবার আশাবাদী ব্যবসা ভালো হবে। শিলিগুড়ির এই আবির কারখানায় ৩০ থেকে ৩৫ জন কাজ করেন এই আবির তৈরিতে। এই আবির শিলিগুড়ি শহরের মহাবীর স্থান সহ অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ির বাইরেও তাদের আবির বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।
Read More
বিলাসিতা বন্ধ হল পার্থর

বিলাসিতা বন্ধ হল পার্থর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ওয়ার্ডের বাসিন্দা৷ তবে শান্তি নেই তাঁর৷ কখনও সহবন্দিরা তাঁকে নিয়ে হাসিমশকরা করছে, কখনও টিটকিরি দিয়ে বলছে ‘মোটা দা টুকি’৷ কখনও আবার জঙ্গি মুসা তাঁকে দেখে মল ভর্তি মগ ছুড়ে মারছে। তাঁর দুর্দশার বন্দোবস্ত করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-র হস্তক্ষেপেই পার্থর সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাট, বিছানা, ইজি চেয়ার। তদন্তকারীরা জানতে পারেন, ক্রমেই জেলের অন্দরে নিজের জন্য ভিআইপি বন্দোবস্ত করে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাতারাতি তাঁর জন্য নিয়ে আসা হয়েছিল খাট, নরম বিছানা, গা…
Read More
এনজেপি স্টেশন এলাকায় হোটেলে ভাঙচুর, গ্রেফতার ২

এনজেপি স্টেশন এলাকায় হোটেলে ভাঙচুর, গ্রেফতার ২

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই একদল দুষ্কৃতী ওই এলাকায় খাওয়ারের হোটেলে ঢুকে পড়ে। সেই সময় হোটেলের কর্মীদের সাথে তারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। হোটেল কর্মীরা প্রতিবাদ করায় ভাঙচুর চালানো হয় একইসাথে হোটেলের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় NJP থানার পুলিশ এবং ২ জনকে আটক করে নিয়ে যায়। আজ সকাল থেকেই ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সমস্যা সমাধানে এদিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ী সমিতি। এবিষয়ে শিলিগুড়ি টাউন ব্লক ৩…
Read More
বাড়তে থাকা অ্যাডিনোভাইরাসের মাঝেই চিন্তা বাড়াচ্ছে নিউমোনিয়া

বাড়তে থাকা অ্যাডিনোভাইরাসের মাঝেই চিন্তা বাড়াচ্ছে নিউমোনিয়া

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা প্রমাণ দিচ্ছে পরপর শিশুমৃত্যুর ঘটনা। শেষ কয়েকদিনে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ছে শহরের হাসপাতালগুলিতে শিশু রোগী ভর্তির সংখ্যাও। খবর মিলেছে, শেষ তিনদিনে মোট ১০টি শিশুর মৃত্যু হয়েছে বাংলায়। মঙ্গলবার সকালেই কলকাতার হাসপাতালে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অ্যাডিনোভাইরাসের সঙ্গে বাড়ছে নিউমোনিয়ার সংক্রমণ। মৃতদের মধ্যে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার সংক্রমণ দেখা গিয়েছে…
Read More
রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More
নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ এরই মাঝে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। আগামীকাল ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা থেকে বড় ইঙ্গিত মিলেছে মেঘালয়ের ভোট নিয়ে। জি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস! আভাস মিলছে, ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। ৮-১৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ৬-১১ টি আসন। এখানেই 'মমতা ম্যাজিক'-এর বিষয়টি চলে আসছে।…
Read More
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্ক জুড়ে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ধাক্কা খেলেন কলকাতা হাই কোর্টে। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ তাঁকে যে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল, তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটির আবেদন করেছিলেন৷ তাঁর সেই আবেদন মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মেনেই সেই ছুটি অনুমোদন করা হয় বলে জানান তিনি। এর এক বছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক অধ্যাপক দেবতোষ সিনহাকে ওই চিঠির জন্য চার্জ করেন৷ কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুর করেছিলেন, সেই প্রশ্ন তুলে পাল্টা চিঠি পাঠান৷…
Read More
‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান, দলীয় কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More