west bengal

বাংলার মিডডে মিল নিয়ে এবার প্রশংসা কেন্দ্র সরকারের তরফে

বাংলার মিডডে মিল নিয়ে এবার প্রশংসা কেন্দ্র সরকারের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যের মিডডে মিল নিয়ে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তবে এবার কেন্দ্রেরই আরেক সংস্থা পিএম পোষণ বিভাগ নাকি মিডডে মিল নিয়ে রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ। এ কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে ব্রাত্য লেখেন, ‘রাজ্যগুলোর মিড-ডে মিল নিয়ে একটি বৈঠকে কেন্দ্রীয় পিএম পোষণ বিভাগ রাজ্যের মিড-ডে মিলের প্রশংসা করেছে। শুধু তা-ই নয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মিড-ডে মিলের জন্য ২০০০ কোটি টাকা অনুমোদনও করেছে। কিছু দিন আগে জয়েন্ট রিভিউ কমিশন রাজ্যের মিড-ডে মিল নিয়ে যে-রিপোর্ট দিয়েছিল, সেটা পুরোপুরি…
Read More
আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর তরফে দেশে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে এটি আচমকা নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে RBI। তবে এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে মোদী সরকারকে টুইটবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। টুইটে নেত্রী লেখেন, “এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে ধোঁকা দেওয়া হয়েছে। আমার ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল তাদের কোনওভাবেই ক্ষমা করা যাবে…
Read More
আবারও বড় ভাঙন তৃণমূলে

আবারও বড় ভাঙন তৃণমূলে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও বড় ভাঙন তৃণমূলে। কুলতলির আড়াই হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিএমে। এর মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। কান্তি গাঙ্গুলী দলীয় পতাকা তুলে দেন এই আড়াই হাজার প্রাক্তন তৃণমূল কর্মীদের হাতে। কুলতলী ব্লকের চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল ত্যাগ করে যোগ দিয়েছেন বাম শিবিরে। দলত্যাগ করার পর তিনি তোপ দেগেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তার বক্তব্য, “তৃণমূলের নেতা- মন্ত্রী সবাই চোর। সেই পার্টিতে থেকে কখনো মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।” কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান পাল্টা বলেছেন, “রবিউলকে…
Read More
আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী জেলা পুলিশ কর্তৃপক্ষ

আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী জেলা পুলিশ কর্তৃপক্ষ

আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ‍্যোগী হলো জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ। মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তা শেখানো‌র জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ। সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয়েছে এই সচেতনতা শিবির।অনুষ্ঠানে‌র নাম দেওয়া হয়েছে বিজয়িনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্র‌ছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন‍্যান‍্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিক‌রা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে…
Read More
সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ পরল বিচারপতির নির্দেশের উপর

সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ পরল বিচারপতির নির্দেশের উপর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে দায়ের প্রাথমিক শিক্ষা পর্ষদের আপিল মামলার শুনানি হয় গত বুধবার। এই আপিল মামলার শুনানিতে পর্ষদকে দোষী বলে দাবি করেন চাকরিহারা শিক্ষকদের একাংশও। ডিভিশন বেঞ্চে কর্মচ্যুতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, মানিক ভট্টাচার্য জেলে আছেন, তাঁরা দুর্নীতিতে যুক্ত…
Read More
ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার বজবজ। পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমানে শব্দবাজি। যেখানে রাজ্যে তো শব্দ বাজি নিষিদ্ধ সেখানে কিভাবে আড়ালে এত শব্দ বাজি মজুত করা হচ্ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে বারুদ, সুতুলি দড়ি জাতীয় উপাদানও। যেই বাড়িতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই বাড়ির দোতলার উপর বাজির গোডাউন তৈরি হয়েছিল বলে জানা…
Read More
শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

ব্রাইট একাডেমি যে কোন কমিউনিটি সার্ভিসে সাহায্যের হাত দেওয়ার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে আছে। ফিট এবং সুস্থ থাকুন, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এই ঐতিহ্যকে অব্যাহত রেখে ব্রাইট একাডেমি মহারাজা অগ্রসেন হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহাশয় নীরজ চৌধুরী, সচিব (মহারাজা অগ্রসেন হাসপাতাল), ডা. বি.পি. রুদ্র, এমবিবিএস, ডিজিও, ডিএনবি (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা), ড. বিনীত কে. প্রসাদ, এমবিবিএস,এমডি,এমএসিপি (ইউএসএ)(অভ্যন্তরীণ হাউস) এবং ডাঃ নূপুর সিনহা, এমবিবিএস, ডিএইচ,ডিএনবি (পেডিয়াট্রিক), এফআইএপি (নিওনাটোলজি)। প্রায় ১০০ জন রোগীকে মূল্যায়ন,এবং পরামর্শ দেওয়া হয় এদিন। সেখানে উপস্থিত অভিভাবকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি…
Read More
তিন মাসের অন্তর্বর্তীকালীন  মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের

তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের

তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের। সোমবার থেকে ফের তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে কাজে যোগ দেবেন। উপাচার্য সহ শনিবার একইভাবে মেয়াদ শেষ হয় রেজিস্ট্রার নুপুর দাস ও ফিনান্স অফিসার অম্লান মজুমদারের। তবে কার্যকরী কমিটি এবং উপাচার্য তাদের কার্যকাল আরও চারমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়া পর্যন্ত যাতে বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে চলে তার জন্যই ওই সিদ্ধান্ত নেন উপাচার্য ও কার্যকরী কমিটি। উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানান, এর আগে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার না থাকায় যে সমস্যা হয়েছিল, সেটা যাতে না হয় সেজন্যই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের মেয়াদ চারমাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।
Read More
ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডনের সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতিতে ডন চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছিল বালিপাড়ার অনেক অভিনেতার নাম। তবে সব অভিনেতার পর ফাইনালিস্ট রণবীর সিং। শাহরুখ ভক্তরা ফারহান পরিচালিত ডন 3 সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতি নিয়ে বিরক্ত ছিল, কিন্তু রণবীর ভক্তরা খুব খুশি। ফারহান আখতারের প্রথম পছন্দ ছিল শাহরুখ, ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং এবারের খবর অনুযায়ী। কিন্তু এই সিনেমার স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় কাজ করতে রাজি হননি শাহরুখ। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন ফারহান। খুব শিগগিরই এই সিনেমায় নায়কের নাম ঘোষণা করবেন নির্মাতা। এরপর অমিতাভ ও শাহরুখের পর দর্শকরা রণবীর সিংকে রূপালি পর্দায় ডন হিসেবে দেখতে পাবেন।
Read More
মারোয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখা উদ্যোগে শ্রী গুরু নানক পাবলিক স্কুল পেল ওয়াটার কুলার

মারোয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখা উদ্যোগে শ্রী গুরু নানক পাবলিক স্কুল পেল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকে দেবীডাঙ্গায় অবস্থিত শ্রী গুরু নানক পাবলিক স্কুলের মেয়েদের জন্য স্থায়ী ওয়াটার কুলার স্থাপন করে। জানা গেছে, প্রয়াত নবরতন মাল ঘোষালের স্মৃতিতে লাগানো এই ওয়াটার কুলারের উদ্বোধন করেন সুশীলা দেবী ঘোষাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চ সেবক সাথী শাখার প্রাদেশিক সভাপতি মোহিত আগরওয়াল, প্রাদেশিক সম্পাদক সন্দীপ ঘোষাল, প্রাদেশিক সহ-সভাপতি সুমিত আগরওয়াল, এবং রাজ্য সমন্বয়কারী আশীষ মালাকা।ওয়াটার কুলার স্থাপনের বিষয়ে সহযোগী শাখার সদস্যরা জানান, স্কুলে ন্যূনতম ফি দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশুদ্ধ জলের খুব দরকার ছিল। এরই পরিপ্রেক্ষিতে এখানে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। সেইসঙ্গে মাড়োয়ারি যুব মঞ্চ…
Read More