west bengal

আসন একটি, কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই

আসন একটি, কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই

আসন একটি। কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই।২০২৩ সালের ত্রিস্ত্ররীয় পঞ্চায়েত নির্বাচনে মাত্র একটি আসনের জন্যে এতো জন প্রার্থীর ভিড় রাজ্যে রেকর্ড বলেই দাবি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। মনোনয়ন পত্রের চুড়ান্ত স্ক্রুটিনির শেষে একটি নির্দিষ্ট আসনের জন্যে মোট পঁচিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দীতার বিষয়টি প্রকাশ্যে আসায় চোখ কপালে উঠেছে পঞ্চায়েত প্রশাসনের। পঁচিশ জন প্রার্থীর নাম একটি ব্যালটে ঠিক কীভাবে ছাপা হবে, হলেই বা তার আকার কী হবে তা নিয়ে চুল ছেড়ার দশা হয়েছে জেলা পঞ্চায়েত নির্বাচন পরিচালন মন্ডলীর। তদন্তে ব্লক প্রশাসন জানতে পেরেছে যে, আদতে ওই নির্দিষ্ট পঞ্চায়েত…
Read More
ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

কোচবিহার এক নম্বর ব্লকের পাঠ ছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গারহাট এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল রাতে বিজেপি প্রার্থী মানিক রায়ের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে ওই এলাকা থেকে প্রায় এক ব্যাগ বোম উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজা বোম গুলি উদ্ধার করে নিয়ে আসে।
Read More
কর্মীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে ADRM অফিসের সামনে বিক্ষোভ এনজেপিতে

কর্মীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে ADRM অফিসের সামনে বিক্ষোভ এনজেপিতে

নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে কর্মীদের প্রতি দুর্ব্যবহার করার অভিযোগ তুলে বিক্ষোভ এনএফ রেলওয়ে এমপ্লইজ ইউনিয়নের। এনজেপি এলাকায় অবস্থিত ADRM অফিসে বিক্ষোভ দেখায় ইউনিয়নের সদস্য-সদস্যারা। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পক্ষ থেকে ADRM অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি দ্রুত বর্তমান CMSকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের অভিযোগ, তপন কুমার মাঝি নামে ওই CMS এক বছর আগে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে দায়িত্বে আসেন। তারপর থেকেই হাসপাতালের মহিলা সহ পুরুষ সমস্ত কর্মীদের সাথে তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করেন। একইসাথে মহিলাদের সাথেও তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। অবশেষে তার ব্যবহারে অতিষ্ঠ…
Read More
আগামী দুদিন পর তাপমাত্রার দিক থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে

আগামী দুদিন পর তাপমাত্রার দিক থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল আরও দুদিন পর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু…
Read More
নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হল বাংলা

নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হল বাংলা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের রক্তাক্ত হল বাংলা। রণক্ষেত্রের রূপ নিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মেরে খুন। এরই প্রতিবাদে চলল ভাঙচুর। অভিযুক্তদের বাড়িতে জ্বালিয়ে দেওয়া হল আগুন। স্থানীয় সূত্রে খবর, সভা থেকে ফিরছিল তৃণমূল কর্মীরা। সেই সময় আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। সেখান থেকে তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ে আইএসএফ। পাশাপাশি এলাপোথাড়ি গুলিও চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এরপর মিছিলে থাকা এক তৃণমূল কর্মীর ছেলেকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।…
Read More
তুফানগঞ্জে বিজেপির নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর

তুফানগঞ্জে বিজেপির নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর

তুফানগঞ্জে বিজেপির নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাঙচুর ও দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৫ নং বুথের ঘটনা। এ বিষয়ে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৫ নং বুথের বিজেপি পঞ্চায়েত প্রার্থী সৌমিতা মৈত্র বলেন, "গতকাল সন্ধ্যায় এই এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পথসভা করা হয়। যখন তারা দেখলো তাদের পথসভায় স্থানীয় লোকজন নেই, সেই রাগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ব্যানার ছেড়ার পাশাপাশি নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করে।"
Read More
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভবনা

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ ভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। বর্ষা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে উত্তরবঙ্গে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ইতিমধ্যেই এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এই তিন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে…
Read More
তিনদিনব্যাপী তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

তিনদিনব্যাপী তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

তরাই নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। আগামী ১০ই জুলাই দীনবন্ধু মঞ্চে তরাই নাট্য উৎসবের উদ্বোধন হবে। ১২ই জুলাই পর্যন্ত এই নাট্যোৎসব চলবে। রাজ্যের বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা এই নাট্য উৎসবে উপস্থিত থাকতে চলেছেন এবং নাটক গুলির মধ্যে থাকছে জগাখিচুড়ি, মেয়েটি, উড়ন্ত তারাদের ছায়া,কোলে বসে ও এক আহাম্মকের গল্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সীমা মুখোপাধ্যায় ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
Read More
রাজ্যের বহু প্রভাবশালীর বিদেশ ভ্রমণের তালিকা প্রকাশ করলো ইডি

রাজ্যের বহু প্রভাবশালীর বিদেশ ভ্রমণের তালিকা প্রকাশ করলো ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার দাবি, বাংলা থেকে মাত্র এক বছরে ২২ বার পর্যন্ত বিদেশে গিয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী! যার মধ্যে বার পনেরো শুধুমাত্র দুবাইয়ে! দুবাইয়ের পাশাপাশি বারংবার যাওয়া গন্তব্যের তালিকায় রয়েছে তাইল্যান্ড, লন্ডনও। ইডির দাবি, একাধিকবার বিদেশযাত্রার টিকিট কাটা হয়েছিল মূলত মধ্য কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমেই। ইতিমধ্যেই ওই সংস্থার অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। সংস্থাটির দুই মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা…
Read More
রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকালই কোচবিহার এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে তার সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সাথে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জেলা জুড়ে সন্ত্রাসের অভিযোগ জানানো হয় রাজ্যপালকে। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান দিনহাটা। মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি আরেক মৃত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল প্রার্থী তাপস দাসের স্ত্রীর…
Read More