west bengal

বড় অঙ্কের ঋণ পেতে চলেছে রাজ্য

বড় অঙ্কের ঋণ পেতে চলেছে রাজ্য

এবার বড় সুখবর রাজ্যের জন্য। রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী, ফের ঋণ নিচ্ছে বাংলা। বিশ্ব ব্যাঙ্ক থেকে আরও ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ পেতে চলেছে রাজ্য। ‘ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত’ প্রজেক্ট চালুর জন্য কেন্দ্রের তরফে ঋণদানে সম্মতি জানানো হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা পঞ্চায়েতের কাজে খরচ হবে। পঞ্চায়েতের আধুনিকীকরণ, কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ, জিনিসপত্র কেনা-সহ বিভিন্ন রকমের পরিকাঠামোমূলক উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হবে। ২০২৯ সালের মধ্যেই এই প্রজেক্টের কাজ শেষ হবে। ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা রাজ্যে এসেছিলেন। রাজ্যের পারফরম্যান্স খুব ভালো হওয়ায় নতুন করে ঋণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফে। বিশ্ব ব্যাঙ্কের চুক্তি অনুযায়ী,…
Read More
আসন্ন পূজায় এবার স্বস্তি মিলবে কলকাতাবাসীর

আসন্ন পূজায় এবার স্বস্তি মিলবে কলকাতাবাসীর

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজার আগেই বড় ঘোষণা, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য একের পর এক করিডোরের ভাবনা চিন্তা করছে। কলকাতার পাশাপাশি ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছর থেকেই শুরু হয়েছে জোকা-তারাতলা মেট্রো। জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা স্টেশনগুলি রয়েছে জোকা-তারাতলা মেট্রো করিডোরে। এসবি পার্কের পুজো মণ্ডপে যেতে হলে আপনাকে নামতে হবে ঠাকুরপুকুর মেট্রো স্টেশনে। চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মণ্ডপ তারাতলা মেট্রো স্টেশন থেকে খুব কাছে পড়বে। আবার শখের…
Read More
ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায়। আবহাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। ওদিকে আরেক নিম্নচাপ। আজও অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পাশাপাশি হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে ফের একবার অবরোধ করা হলো বাড়িভাষা এলাকার VIP রোড। এবার পথ অবরোধে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী। বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা এবং বিধায়ক। তাদের অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা এমনকি এই রাস্তায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা…
Read More
এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

ইতিমধ্যেই দক্ষিণের হিটমেকার খেতাব পেয়েছেন অ্যাটলি। এবার বলিউডে এসে ইতিহাস গড়লেন পরিচালক। অ্যাটলি এখন দুর্দান্ত অ্যাকশন ড্রামা এবং মসলা বিনোদন তৈরিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নাম। সম্প্রতি তার পরিচালিত ছবি 'জওয়ান' বক্স অফিসে সুনামি তৈরি করেছে। শাহরুখ খান এবং অ্যাটলি প্রথমবার হিন্দি ছবিতে কাজ করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত এই পরিচালকের। শাহরুখের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলি। চমকে সঙ্গে থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে কিং খান এবং থালাপতি বিজয়তে নিয়ে অ্যাটলি তার পরবর্তী সিনেমা তৈরি করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অ্যাটলি। অ্যাটলি বলেছেন, “বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমাকে একই…
Read More
আদালতের নির্দেশে বেশ খানিকটা চাপে পড়লো রাজ্য সরকার

আদালতের নির্দেশে বেশ খানিকটা চাপে পড়লো রাজ্য সরকার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রের উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও গ্রামবাংলার ভোটকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল সেই চিত্রটা এখনও ভুলতে পারেনি সাধারণ মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবার সেই মৃতদের নাম ও তালিকা সহ রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে। পাশাপাশি ভোট হিংসায় নিহত কোন কোন পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আহতরা সকলে ক্ষতিপূরণ পেয়েছে কি না? ভোট কাজে মোট…
Read More
তবে কি এবার খানিকটা হলেও স্বস্তি পেতে পারে অনুব্রত

তবে কি এবার খানিকটা হলেও স্বস্তি পেতে পারে অনুব্রত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। জানা গিয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে অনুব্রতের জামিনের আবেদন মামলায় সিবিআইকে নোটিস দেওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে। অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি,…
Read More
আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভনা

আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। ওদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ তার আশেপাশের জেলাগুলিতে। আজ থেকে ভিজতে পারে উত্তরবঙ্গের…
Read More
বিদেশ সফরের মাঝেই রাজ্য সরকারের তরফে একাধিক সুখবর

বিদেশ সফরের মাঝেই রাজ্য সরকারের তরফে একাধিক সুখবর

পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। আর স্পেন সফরের মাঝেই রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া। এসবের মাঝেই এবার বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগ মুখ্যমন্ত্রীর। মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির উপযুক্ত করে তুলতে…
Read More
বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গতবছর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। এখনও জেলে দিন কাটছে পার্থ-অর্পিতার। আর এরই মধ্যে ফের নয়া দুর্নীতিতে উঠে আসছে অর্পিতার নাম। তদন্তকারী অফিসারদের দাবি অর্পিতার একটি সংস্থার সঙ্গে আবাসন বিক্রি দুর্নীতিতে অভিযুক্ত সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের লেনদেন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই সঙ্গে যোগ মেলায় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্রের পাশাপাশি বেশ কয়েক জনকে…
Read More