west bengal

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মাঝে বাকি আর মাত্র কদিন, তারপরেই শুরু বাংলার পূজাপর্ব। এরই মধ্যে বিগত কিছুদিন ধরে ক্রমাগত বদলেই চলেছে বঙ্গের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, এবার দুর্গাপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এবার পঞ্চমী ১৯ তারিখ, ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর। আবহাওয়া অফিস জানাচ্ছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। সপ্তমী…
Read More
আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC। NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস। একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি। অন্যান্য বাসের তুলনায় প্রতি…
Read More
দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা মানেই কাছাকাছির মধ্যে বাঙালিদের মনে সবার প্রথম দিকেই মনে আসে দিঘার নাম। দিঘার সমুদ্র সৈকত চিরকালই টানে আপামর বাঙালিকে। একের পর এক নয়া নির্মান হয়ে চলেছে দিঘায়। তৃণমূল সরকার এই দিঘাকে নতুনভাবে গোয়ার আদলেই গড়ে তুলতে চাইছে। দিঘায় তৈরি করা হয়েছে সম্প্রীতি নগরী, এটি এমন একটি জায়গা যেখানে দুই সম্প্রদায়ের মধুর মিলন ঘটেছে। এই সম্প্রীতি নগরী গড়ে উঠেছে দিঘার পাশেই রামনগরের ঠিকরায়। হিন্দু ও ইসলাম, এই দুই ধর্মের সহাবস্থান সম্প্রীতি নগরীতে। এই জায়গায় একই সাথে অবস্থান করে মসজিদ ও মন্দির, তাদের মধ্যে রয়েছে মাত্র ১০ ফুটের দূরত্ব। দুর্গোৎসবের সময় এখানকার মন্দিরে শুরু হয় উৎসব। তেমনভাবে…
Read More
বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন জয়ন্তী পালন করলো ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। সোমবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দান করে দিনটি পালন করা হয়। একই সাথে গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী স্বচ্ছতা অভিযান পালন করেন বিজেপি নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুন মন্ডল, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা।
Read More
তবে কি অভিনয় জগৎ ছাড়তে চলেছেন অনুষ্কা শর্মা? জেনে নিন বিস্তারিত

তবে কি অভিনয় জগৎ ছাড়তে চলেছেন অনুষ্কা শর্মা? জেনে নিন বিস্তারিত

আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গেছে বিরাট-আনুশকাকে। এরপরই আনুশকার তিন মাসের গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। এর পাশাপাশি, গুজব রয়েছে যে বালি অভিনেত্রী তার দ্বিতীয় সন্তান হওয়ার পরে অভিনয় ছেড়ে দেবেন। মিডিয়া ও ইন্টারনেটে এমন গুজব ছড়িয়ে পড়ার পর আনুশকার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আনুশকা বলেন, 'বিয়ে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করতে চাই এবং সন্তান নিতে চাই। বিয়ের পর চাকরি করতে চাই না। পরিবারকে পুরো সময় দিতে চাই। আনুশকা কয়েক মাস ধরে নিজেকে লুকিয়ে রেখেছেন সবকিছু থেকে। কোহলির সঙ্গে ম্যাচেও যাচ্ছেন না বিরাট।…
Read More
বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চালু হল হেল্পলাইন

বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চালু হল হেল্পলাইন

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ ইতিমধ্যেই নবান্ন বৈঠক করেছে, গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, পুরসভা একটি হেল্পলাইল চালু করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে ডেঙ্গি ইস্যু সংক্রান্ত বৈঠক হয়েছিল। বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্নের বৈঠকের পর হেল্পলাইন চালু করা হবে। এর মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি, করোনাকালের মতো…
Read More
চলতি বছর শেষেই হবে প্রাথমিকের টেট

চলতি বছর শেষেই হবে প্রাথমিকের টেট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিকের টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া। পর্ষদ সভাপতি জানিয়েছেন প্ৰতি বছরই দু বার করে নেওয়া হবে প্রাথমিক টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এখনও পর্যন্ত যা আবেদন জমা পড়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ। অন্যদিকে এখনও আবেদন ফি জমা পড়েনি এমন আবেদনের সংখ্যাটা প্রায় দ্বিগুন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থী-এর ক্ষেত্রে…
Read More
নিম্নচাপের ফলে নতুন সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের ফলে নতুন সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ অতিভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পূর্বাভাস, আবার নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। যা উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূল অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুররে। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে…
Read More
নিত্য যাত্রীদের কথা ভেবেই বড় উদ্যোগ মেট্রো কতৃপক্ষের তরফে

নিত্য যাত্রীদের কথা ভেবেই বড় উদ্যোগ মেট্রো কতৃপক্ষের তরফে

এবার পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নিত্ত যাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া। এই মুহূর্তে নর্থ-সাউথ করিডর পেরিয়ে মেট্রো আজ ছড়িয়ে পড়েছে গোটা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়াও চলছে একাধিক মেট্রো রুটের কাজ। এবার যাত্রীদের মনোরঞ্জনের জন্য নতুন উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের মনোরঞ্জনের জন্য এবার মেট্রোর কামরার ভিতরেই চলবে কার্টুন। লম্বা পথ পাড়ি দিতে যাত্রীদের একঘেয়েমি কাটাতে এবার ডিসপ্লে বোর্ডে চালানো হবে ছোটা ভীম কিংবা টম এন্ড জেরি। মেট্রোর যে ডিসপ্লে বোর্ডে বর্তমান স্টেশনের নাম অথবা পরবর্তী স্টেশনের নাম দেখানো হয়, সেখানেই এই কার্টুন চলবে বলে জানানো হয়েছে। মূলত যে সকল শিশু পড়ুয়ারা মেট্রো করে…
Read More
আচমকাই দুঘটনার কারণে বাতিল হলো দিল্লি যাওয়া

আচমকাই দুঘটনার কারণে বাতিল হলো দিল্লি যাওয়া

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই আজ ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর বুকে দুদিনের জন্য ধর্নায় বসবে বাংলার শাসক দল। পরিকল্পনা মত সব ঠিকঠাক চললেও হঠাৎ শুক্রবার হঠাৎই বাতিল হয়ে যায় দিল্লি যাওয়ার জন্য তৃণমূলের ভাড়া করা সেই স্পেশাল ট্রেন। এরপর ৫০ খানা বাসে চেপে শনিবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন দলের নেতা কর্মী ও জব কার্ড হোল্ডাররা। এর মধ্যেই দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস। রবিবার ভোর ৫টার দিকে ঝাড়খণ্ডের কোডার্মা…
Read More