Siliguri

প্রয়াণ দিবসে বসল মহাত্মা গান্ধীর মূর্তি

প্রয়াণ দিবসে বসল মহাত্মা গান্ধীর মূর্তি

প্রয়াণ দিবসে বসল মহাত্মা গান্ধীর মূর্তি। জানা গেছে শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে ভুটিয়া মার্কেটের পাশে জাতির জনকের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হয়। এদিন গান্ধীজির মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার বিধায়ক শঙ্কর মালাকার এবং স্থানীয় কোর্ডিনেটর সুজয় ঘটক সহ অন্যান্যরা। সুজয় বাবু জানান দীর্ঘদিন ধরে তার এই ইচ্ছের অবশেষে বাস্তবায়িত হলো। দীর্ঘ 12 বছর ধরে তিনি প্রয়াস চালিয়েছিলেন জাতির জনকের মূর্তি প্রতিষ্ঠার। স্থানাভাব এর কারণে মূর্তি বসাতে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে জাতির জনকের মূর্তি বসলো ভুটিয়া মার্কেটের কাছে 16 নম্বর ওয়ার্ডে। আবরণ উন্মোচিত হওয়ার পর জাতীয় সংগীত করে জাতির জনক কে স্মরণ করেন স্থানীয় বাসিন্দারা। গান্ধী মূর্তিতে মাল্যদান…
Read More
নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্প অর্পণ এবং হাটু গেড়ে ক্ষমা চেয়ে প্রতিবাদ

নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্প অর্পণ এবং হাটু গেড়ে ক্ষমা চেয়ে প্রতিবাদ

নেতাজী জয়ন্তীতে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ এনে এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্প অর্পণ এবং হাটু গেড়ে ক্ষমা চেয়ে প্রতিবাদ জানাল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের অভিযোগ ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টরিয়ায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। এই অভিযোগ এনে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে এবং পরোক্ষে নেতাজিকে অপমান করা হয়েছে বলে দাবি তৃনমূলের। এরই প্রতীকি প্রতিবাদ স্বরূপ আজ শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পরোক্ষে বিজেপির বিরুদ্ধে প্রতিবাড জানাল এমনটাই জানিয়েছেন জেলার তৃণমূল নেতা কুন্তল রায়। উল্লেখ্য গত ২৩শে জানুয়ারি কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার ভিক্টোরিয়ায় নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস পালন…
Read More
পরপর ব্যাংক লুঠের কিনারা করল পুলিশ

পরপর ব্যাংক লুঠের কিনারা করল পুলিশ

উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি শহরের নিরাপত্তা , অপরাধমূলক কাজকর্ম কমাতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন জানালেন পুলিশ কমিশনার। সূত্রের খবর শহর যত বড়ো হচ্ছে ততই উড়ে এসে জুড়ে বসা লোকজন শহর শিলিগুড়িতে নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে। বিগত একমাসের মধ্যে তিন চারটি ব্যাংক ডাকাতির চেষ্টা, লুঠ , প্রচুর পরিমানে এটিএম কার্ড উদ্ধারে ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম এসটিএফ অভিযানে নেমেছে।পাশাপাশি রাতে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং জানান শহরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় আমাদের অপরাধ সমাধানের জন্য অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।তাই আমরা শহরের নামজাদা ব্যাক্তি সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানাবো তারা যাতে এগিয়ে আসেন সিসিটিভি লাগানোর…
Read More
ফুলবাড়িতে ধরা পড়ল বাংলাদেশি যুবক

ফুলবাড়িতে ধরা পড়ল বাংলাদেশি যুবক

পুলিশের বিশেষ অভিযানে ফুলবাড়িতে ধরা পড়ল বাংলাদেশি যুবক। আটক যুবকের নাম চঞ্চল দাস। জানা গেছে কাঁটাতার পেরিয়ে এপারে ফুলবাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবক বেশ কয়েকদিন মাস যাবত ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার পাশাপাশি আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল। এদিন শিলিগুড়ির এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ওই যুবক । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে। সে শেরপুর থানা এলাকার বাসিন্দা। বিগত তিন চার মাস যাবত সে ভারতের ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল। বুধবার ধৃত বাংলাদেশীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।নিউ জলপাইগুড়ি থানা…
Read More
এটিএম  জালিয়াতি কাণ্ডের দুই পান্ডাকে গ্রেপ্তার

এটিএম জালিয়াতি কাণ্ডের দুই পান্ডাকে গ্রেপ্তার

প্রায় ৫২ টি এটিএম কার্ড , নগদ দেড় লক্ষ টাকা এবং প্রচুর মোবাইল ফোন সহ জালিয়াতি কাণ্ডের দুই পান্ডাকে গ্রেপ্তার করল এসটিএফ। এই কান্ডে আরো বেশ কয়েকজনের হদিস পেতে শিলিগুড়ি এনজেপি থানার বিশেষ ফোর্স, ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। জানা গেছে ফুলবাড়িতে একটি দিল্লি নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে প্রচুর পরিমানে এটিএম কার্ড পাওয়া যায়। এরপর গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি শুরু করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।খবর দেওয়া হয় শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গাড়িটি গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছিল। একটি বোলেরো গাড়ি সহ দুজনকে আটক করা হয়েছে । এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম সোনু কুমার এবং সঞ্জয়।…
Read More
উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি

উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি

দশমতম উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। উৎসব চলবে দশ তারিখ পর্যন্ত ।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটনমন্ত্রী জানান যে উত্তরবঙ্গ উৎসব নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর এই উৎসবের দার্জিলিং জেলার দায়িত্বে থাকছেন পর্যটনমন্ত্রী। এদিন মন্ত্রী জানান দার্জিলিং সমতলে শিলিগুড়ি আর বিধাননগর দুটি জায়গায় এবার উৎসব হচ্ছে। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থ্যাৎ এক এবং দুই তারিখ ।বিধাননগরে হচ্ছে দুই এবং তিন তারিখ। জানা গেছে অনুষ্ঠান শুরু হওয়ার প্রথম দিনে একটি সভা যাত্রা বের হবে মাল্লাগুড়ি থেকে। গৌতম দেব জানিয়েছেন শিলিগুড়ি এবং বিধাননগরের পাশাপাশি দার্জিলিং এবং কালিমপঙ…
Read More
চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রঞ্জনের

চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রঞ্জনের

রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের সকল স্তরের মানুষের জন্য ভাবেন আর কাজ করে চলেছেন তাতে বিজেপিশাসিত রাজ্যগুলোরও দেখে শেখা উচিত। বিজেপিকে এভাবে একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে এদিন বিজেপি এবং বামফ্রন্টকে তুলোধনা করেন। তিনি জানান, ২০১১ সালের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। রাজ্য সরকারের কাছে এই কথা পৌঁছানো মাত্র তৎকালীন শ্রমমন্ত্রী, মূখ্যমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে বৈঠক করে একবারে ১৭৬ টাকা মজুরি বৃদ্ধি করা হয়। পরবর্তীকালে আবার চা শ্রমিকরা দাবী করেছিলেন আরেক দফায় মজুরী বৃদ্ধি। তাদের সেই আবেদনে সারা দিয়ে গত ২০ তারিখ রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রমিক…
Read More
প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল বনকর্মীরা  ,গ্রেফতার এক

প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল বনকর্মীরা ,গ্রেফতার এক

প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল সারুগারা রেঞ্জের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন , গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির মোটরবাইককে অনুসরণ করতে করতে তারা বালাসন ব্রিজ সংলগ্ন স্থানে আসে। এর পর ওই ব্যক্তি আরো কয়েকজনের অপেক্ষা করতে থাকতে দেখে বনকর্মীরা ওত পেতে থাকে।এরপর ছয় পাচারকারী ওই আঁশ পাচারের উদ্দেশ্যে জড়ো হলে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও একজনকে আঁশ সহ গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুজন দাস। সে আলিপুরদুয়ারের পাতালখাওয়ার বাসিন্দা। ধৃতের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে…
Read More
শীলার তিন  সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি

শীলার তিন সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি

নতুন বছরে পর্যটকদের নতুন উপহার বেঙ্গল সাফারির। কয়েকমাস আগে জন্ম নেওয়া শীলার তিন ব্যাঘ্র সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসা হল পর্যটকদের জন্য। জানা গেছে এদিন বৃহস্পতিবার পার্কের পঞ্চম প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে বনাধিকারীদের উপস্থিতিতে পার্কে ছাড়া হয়। বছরের শুরুতে বেঙ্গল সাফারী পার্কের উপহার রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি শাবক। উল্লেখ্য মাস ছয়েক আগে সাফারী পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি বাচ্চা দেয়।তারপর পার্ক কর্তৃপক্ষ তাদের পরিচর্চা করে।ছয়মাস ধরে পরিচর্যা এবং নজরদারিতে রেখে বর্তমানে দর্শকদের সামনে নিয়ে আসা হচ্ছে শাবকগুলি। এখন থেকে পার্কে আসা প্রত্যেক দর্শক শীলার তিন সন্তানকে দেখতে পারবে এবং আরো বেশি পর্যটক পার্কে আসবেন বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। শীলার তিন শাবক…
Read More
চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল

চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল

একইরাতে দুই ব্যাংকে চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল। আজ ফিরেন্সিক টিমের দলটি নমুনা সংগ্রহ করতে ওই ব্যাংক দুটিতে যায়। উল্লেখ্য গত কয়েকদিন আগে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে একই বিল্ডিংয়ের তলায় দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা চালায় এক দুষ্কৃতির দল। ব্যাংকের শাটার , সিসিটিভি ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকলেও ব্যাংকের ভল্ট ভেঙে টাকা হাতাতে পারে নি। শিলিগুড়িতে একেরপর এক ব্যাংক ঘটনার কিনারা করতেই এই ফিরেন্সিক দলের শিলিগুড়িতে আসা বলেই জানা গেছে। পুলিশ জানিয়েছে এখনই কিছু বলা যাবে না। কলকাতা থেকে ফরেন্সিক দল এসেছে, তদন্ত চলছে।
Read More