Siliguri

মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার,গ্রেপ্তার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আছে পাল পাড়া এলাকায় দুই যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী।মিলে যায় সাফল্য।ওই দুই যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ২ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।ধৃত দুই অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত দুজনের নাম নেজাউল শেখ এবং শারজাহান শেখ।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিগত…
Read More
গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।শুক্রবার রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চল অন্তর্গত ঠাকুর নগর,রেলগেট সংলগ্ন এলাকা থেকে বিশ্বনাথ চক্রবর্তি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল।পুলিশের অনুমান কোন অসত উদ্যশ্যেই সে ওখানে ঘোরাফেরা করছিল।তবে নির্বাচনের আগে এমন অস্ত্র উদ্ধার নিয়ে রিতীমতো কপালে চিন্তার ভাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।পুলিশ সুত্রে আরোও জানাগেছে ধৃত ব্যাক্তির বাড়ি বাড়িভাষার মাদানি বাজারে।দির্ঘদিন ধরেই সে চুরি,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত।পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে।শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
শিলিগুড়ি শহরে পোস্টার পড়ল শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি শহরে পোস্টার পড়ল শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে। সদ্য সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বামনেতা শংকর ঘোষ। আর দল ত্যাগ করার দুদিন বাদেই মিলে গেল বিজেপি দলের টিকিট। বাম থেকে রামে আশা এই নেতা কে মেনে নিতে পারছেন না অনেকেই। বিজেপি নেতা কর্মী-সমর্থকরা বাম থেকে দলে আসা নয়া এই নেতাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার রাতেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর শংকর ঘোষ কে নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে। ছাত্র হত্যার নায়ক শংকর ঘোষ কে একটিও ভোট…
Read More
এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী

এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী

এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার সন্ন্যাসী কাটার কাছে একটি গাড়ীর চাকা বাষ্ট করে উল্টে যায়।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি নালায় পড়ে যায় গাড়ীর এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে যায় চালক ও যাত্রী।স্থানীয়রা এসে দুজনকে উদ্ধার করে।সামান্য আহত হলেও দুজনই সুস্থ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা থানার পুলিশ।জানা গিয়েছে সিকিম থেকে এশিয়ায় হাইওয়ে দিয়ে পানিট্যাঙ্কি যাচ্ছিল গাড়ীটি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

৮০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। তাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার শিলিগুড়ির ঝংকার মোড় থেকে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আদিত্য আনন্দ। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ টোটোতে করে ঝংকার মোড় দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি মিষ্টির বাক্সে দুই হাজার ও পাঁচশো টাকার নোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে যথাযথ নথি সঙ্গে রাখতে হয়। জানা গেছে, আয়কর দপ্তরের কর্তারা গোটা…
Read More
অবৈধ মদ সহ একজনকে গ্রেপ্তার শিলিগুড়িতে

অবৈধ মদ সহ একজনকে গ্রেপ্তার শিলিগুড়িতে

চোলাই মদ বিক্রি এবং বাড়িতে অবৈধ দেশি বিদেশি মদ রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। জানা গেছে সোমবার এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে এনজেপি সংলগ্ন রাজু তামাং নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিদেশি অবৈধ মদের কারবার করছিল ওই যুবক। একাধিকবার থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।বর্তমানে নির্বাচন কমিশনের হাতে আইন শৃঙ্খলা যেতেই এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে নেমেছে প্রশাসন। বিধানসভা নির্বাচন ঘোষনা হতেই, নড়েচড়ে বসে পুলিশ।পুলিশ জানিয়েছে , বেশ কিছু দেশী-বিদেশী মদ সহ রাজু তামাং নামক এক যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে…
Read More
ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ফুলবাড়িতে

ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ফুলবাড়িতে

মহানন্দা ক্যানেলের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে ঝমকলালজোত এলাকায় । ক্যানেলের পাশে জাতীয় সড়কের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পরেই ঘটনাস্থলে আসে ফাঁসীদেওয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তি, শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা। তাঁর নাম উমেশ শা (৪০)। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। জাতীয় সড়কের পাশে মহানন্দা ক্যানেলের পাশ থেকে বাইকও উদ্ধার হয়েছে। পরে নকশালবাড়ি সিআই সুদীপ্ত সরকার, রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ কুকুর এনে তদন্তের কাজ শুরু করা হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের…
Read More
শিলিগুড়িতে করোনা সংক্রমণের সংখ্যা এগার

শিলিগুড়িতে করোনা সংক্রমণের সংখ্যা এগার

করোনা সংক্রমণের সংখ্যা কমছে। সূত্রের খবর গতকাল শিলিগুড়িতে করোনা সংক্রমণের সংখ্যাটা ছিল মাত্র এগার জন। অন্যদিকে জলপাইগুড়ি জেলায় সংক্রমণের সংখ্যা শূন্য। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে উত্তরের জেলাগুলি সহ রাজ্যের অবস্থা ক্রমশ ভালোর দিকে যাওয়ায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্বাস্থ্য দপ্তর। এদিন উত্তরবঙ্গের কোভিড পর্যবেক্ষক ডাঃ সুশান্ত রায় জলপাইগুড়িতে জানান মানুষের সচেতনতার ফলে আমরা দ্রুত কোভিড থেকে মুক্তি পাচ্ছি।তবে তাঁর সতর্কবাণী, ভ্যাকসিন এবং সংক্রমণ কমলেও এখনই মাস্ক ছাড়া চলাফেরা করতে নিষেধ দিয়েছেন। তিনি জানিয়েছেন পশ্চিমের দেশগুলোতে সংক্রমণ এখনো কমেনি। তাই আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, মাস্ক পরেই বেরোতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।
Read More
বিশ্ব ক্যান্সার দিবস  উপলক্ষে সম্মেলন শিলিগুড়িতে

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সম্মেলন শিলিগুড়িতে

ক্যান্সার জয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন মনীষা নন্দী ফাউন্ডেশন। এদিন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে শিলিগুড়ি নার্সিং হোমের সহায়তায় এই অনুষ্ঠানটি পালিত হয়। জানা গেছে শিলিগুড়ির প্রায় একশোরও বেশি ক্যান্সার জয়ীদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ সপ্তর্ষি ঘোষ জানালেন যে, ক্যান্সার দুরারোগ্য রোগ নয়।সময়ের সঙ্গে চিকিৎসা করলে এ রোগ সম্পূর্ণ নিরাময় হয়। পাশাপাশিক্যান্সার জয়ীরা তাদের নিজের নিজের মতামতও জানান।
Read More
কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটকে ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠানে যোগ দিতে এসে চাচাছোলা ভাষায় প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চে থেকে নাম না করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে আরও বলেন, তোমরা কি করবে আমরা তো করে দিয়েছি,বাংলাকে হামাগুড়ি শেখাচ্ছ। এদিন মুখ্যমন্ত্রী সভামঞ্চে থেকে বাজেট প্রসঙ্গে সরাসরিভাবে বলেন,আজ সাধারণ বাজেট করেছে তাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি করেছে কৃষকদের কথা ভাবা হয়নি। চাষীদের সেচ করতেই শেষ হয়ে যেতে হবে। এর আগে 7 বার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে ছিল আবার বাড়ালো। এর আগেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিক্রি করে দিয়েছিল আবারও…
Read More