Siliguri

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমির মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে ও দমকল কর্তৃপক্ষ পৌঁছায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই।এই ঘটনার বিষয়ে নিয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে কি জানালেন শুনে নেওয়া যাক।
Read More
গোসাইপুরে  তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

গোসাইপুরে তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
গাড়ি হাইজ্যাক  করে  চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি হাইজ্যাক করে চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি সহ চালক এবং মালিককে অপহরণের অভিযোগে বাগডোগরা থানার পুলিশ দুই দুষ্কৃতী গ্রেফতার করল।ঘটনাটি ঘটে ২৪শে মার্চ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৪ তারিখ শিলিগুড়ি থেকে একটি ওয়াগনার গাড়িতে করে চারজন বিহারে গিয়েছিলেন।সেই সময়ে আশুতোষ যাদব এবং শিব সংকর যাদব সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এই গাড়িটি হাইজ্যাক করে।দুষ্কৃতীদের হেফাজত থেকে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।তবে দুষ্কৃতীরা বন্দি করে একরামুল হক এবং শেখ আলী কে। দুজনের বাড়ি শিলিগুড়ির বাগডোগরায়।পালাতক গাড়ির যাত্রীরা বিষয়টি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানায় জানায়।অপরদিকে দুষ্কৃতীরা গাড়ির চালক শেখ আলি এবং গাড়ির মালিক একরামুল হককে বন্দি করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।এদিকে গোটা ঘটনার…
Read More
শিলিগুড়ির জলপাই মোড়ে কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ বাস থেকে  উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ির জলপাই মোড়ে কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ বাস থেকে উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাই মোড় এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশি চালানোর সময় কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী একটি বাস থেকে শুক্রবার রাতে উদ্ধার হলো প্রায় 9 কেজি গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সাবিন ফকির ও সুলখা বারুই। অভিযুক্ত দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্ত কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই গাঁজা পাচার করছিল।
Read More
সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযান।গ্রেপ্তার দুই।চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।ওই এলাকায় দুই দুষ্কৃতী চুরির উদ্দেশ্যচুরির উদ্দেশ্য জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত…
Read More
শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান

শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান

শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Read More
মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ মৃতের পরিবারের

মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ মৃতের পরিবারের

শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ইতিমধ্যে ঘটনাকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ দায়ের করবেন মৃতের পরিবার। অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল সুপারের দাবি মর্গের ফ্রিজটি খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তবে ফ্রিজটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া এলাকার বাসিন্দা পাপাই মল্লিক পেশাগত কারণে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। জানা গেছে পাপাই একটি বেসরকারি কোম্পানির অন্তর্গত এসি মেশিন রিপেয়ারিংয়ের কাজ করতেন। জানা গেছে গতকাল সকালে তার ঘরের থেকে…
Read More
মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়র তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
বিজেপির আইটি সেলে শিলিগুড়ি পুলিশের হানা কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা

বিজেপির আইটি সেলে শিলিগুড়ি পুলিশের হানা কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা

আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে বিজেপির আইটি সেলের অফিসে হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। যদিও সেখান থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি তারা। পুলিশের এই অভিযানকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ কাউকে কিছু না জানিয়ে তাদের আইটি সেলের অফিসে হানা দিয়েছে। পুলিশ এখনো রাজ্যের শাসকদলের অঙ্গুলি হেলনে চলছে। সমস্ত বিষয়টি তারা আগামীকাল নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তার দাবি পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। বিজেপি…
Read More
শিলিগুড়ির বিধাননগর বাজারে এক ভাড়াটিয়ার ঘর থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা উদ্ধার

শিলিগুড়ির বিধাননগর বাজারে এক ভাড়াটিয়ার ঘর থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা উদ্ধার

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার বিকেল নাগাদ বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগর বাজার সংলগ্ন একটি বাড়িতে হানা দেয়। ঐ বাড়ির মালিকের তিনতলার একটি ঘরে জনৈক এক ভাড়াটিয়ার ঘর থেকে পুলিশ প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা এবং কিছু কাগজপত্র উদ্ধার করে। পুলিশ ঐ ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিধান নগর থানায় নিয়ে আসে। ঐ‌ ধৃত ব্যক্তির নাম মহ: আজিজুল রহমান(৫১)। ধৃত ব্যক্তি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার…
Read More