Siliguri

নিষিদ্ধ পল্লী থেকে  উদ্ধার নাবালিকা

নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার নাবালিকা

তিনবছর আগে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকা উদ্ধার হল নিষিদ্ধ পল্লী থেকে। জানা গেছে আসামে তিনবছর আগে প্রতারণার ফাঁদে বিক্রি হয়ে যাওয়া নাবালিকাকে শিলিগুড়ির নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্ট ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে আসামের মুরিগাও জেলার মাইরা বাড়ি থানার অন্তর্গত তাতি কাঁটার এক নাবালিকা নিখোঁজ হয় ৩ বছর আগে। পুলিশ সূত্রে জানা যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে সেই নাবালিকাকে ৫০ হাজার টাকার কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় সেই নাবালিকাকে বিভিন্ন যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে কাজ করানো হয়। বাড়ির লোকেরা খোঁজ পেয়ে আসামের মইরা বাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ২০১৯ এ । আসাম পুলিশ ঘটনা তদন্ত…
Read More
বাইক চুরি সন্দেহে আটক দুই

বাইক চুরি সন্দেহে আটক দুই

বাইক চুরির সন্দেহে আটক দুইজন। জানা গিয়েছে সাদা পোশাকের পুলিশ এদিন সন্দেহভাজন হিসেবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।তাদের কাছ থেকে একটি স্কুটি উদ্ধার হয়, যার বৈধ কাগজপত্র দেখাতে পারে নি ওই দুই যুবক।পুলিশের সন্দেহ হলে তাদের এনজেপি থানায় নিয়ে আসে। এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সুত্রে জানাগেছে শনিবার রাত্রে এনজেপি থানার সাদা পোশাক পুলিশ প্রতিদিনের মতো টহল দিচ্ছিল এনজেপি এলাকায়।টহলেই তিনবাত্তি মোর এলাকা থেকে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে। ধৃত দুই যুবক প্রীতম মন্ডল ও সুমিত ঠাকুর এদের দুজনের বাড়ি শিলিগুড়ি সুকান্ত পল্লি ও লেকটাউন এলাকায়।পুলিশের সন্দেহ এরা…
Read More
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম একাধিক

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম একাধিক

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি। ঘটনায় মৃত্যুর খবর পাওয়া না গেলেও জখম একাধিক বলে সূত্রের খবর। স্থানীয়রা জানিয়েছেন এদিন বাগডোগরা গোসাইপুরের কাছে জাতীয় সড়কে একটি যাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়ির সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্যাক্সিটি রাস্তার ওপরেই উল্টে পরে। এই ঘটনায় ট্যাক্সির ড্রাইভার গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি সকাল সাড়ে দশটা নাগাদ এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ,দুটি গাড়িরই সামনের দিকটি দুমড়ে মুচড়ে গেছে। কয়েকজন অল্পবিস্তর আঘাত পেয়েছেন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Read More
রবিবার দিন  লিখিত অভিযোগ দায়ের অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে

রবিবার দিন লিখিত অভিযোগ দায়ের অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি কমিশনারের থানায় রবিবার দিন একটি লিখিত অভিযোগ দায়ের করা হল বাংলা চলচ্চিত্রে জগতের অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগটি দায়ের করেছেন রিঙ্কু নামে এক আইনজীবী। অভিযোগটি হলো ২০১৫ সালে ১'ই ফ্রেবুয়ারী নিজের ব্যাক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি, যে পোস্টটা ধর্মের আবেগকে আঘাত করা হয়েছে এমনি অভিযোগ করা করা হয়েছে।বেশ কিছু দিন পোস্টটি চাপা পড়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে। এইদিকে আরও একটি অভিযোগ দায়ের করেছেন রাজ্যে বিজেপি নেতা তথাগত রায় কলকাতা রবিন্দ সরোবর পুলিশ স্টেশনে । কিন্ত, এই পোস্টটির বিষয়ে সায়নী ঘোষ জানান তিনি নিজের টুইটার পোস্টটির সম্পর্কে ঠিকঠাক ভাবে অবগত ছিলেন না। তিনি…
Read More
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

পুরনিগমের কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে পুরনিগনের বর্তমান পুরপ্রশাসক অশোক ভট্টাচার্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো কর্মচারী। জানা গেছে পুরনিগমের প্রায় তিনভাগ কর্মচারীর বকেয়া বেতন পড়ে রয়েছে। আগামী তিনদিনের মধ্যে বকেয়া বেতনের দাবিতে এদিন প্রশাসকের ঘরে বিক্ষোভ দেখালেন তারা।কর্মীদের দাবি করোনায় যখন শহর শিলিগুড়ি বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না সেসময় পুরো শহরকে জঞ্জালমুক্ত , ডেঙ্গুমুক্ত করে রেখেছে তারা।তাদের অভিযোগ বাকি কর্মীরা সবাই বকেয়া বেতন পেয়ে গেলেও আমরা এখনো টাকা পাইনি। পুরনিগমের প্রশাসক অশোক জানিয়েছেন বিল তৈরি করতে দেরি হওয়ায় তাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে।জানা গেছে দেড় ঘন্টারও বেশী সময় ধরে আটকে নিজের ঘরে প্রশাসক অশোক ভট্টাচার্য্য। তিনদিনের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস…
Read More
ফের  ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

ফের ব্যাংক লুঠের চেষ্টা শিলিগুড়িতে

রবিবার রাতে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়িতে। জানাগেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলতেই বিষয়টি নজরে আসে।পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার ব্যাংক বন্ধ থাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। বিল্ডিংয়ে দুই ফ্লোরে দুটি ব্যাংকে চোরের দল ঢোকে। শাটার খুলে ব্যাংকের ভিতরে ঢুকলেও টাকা নিতে পারেনি। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছে বিল্ডিংয়ের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়ে সাবলজাতীয় লোহা দিয়ে তালা ভেঙেছে বলে তাদের দাবি। তারা জানিয়েছে ব্যাঙ্কের ভিতর একটি সাবল পাওয়া গিয়েছে। ব্যাংকের ভিতরের সিসিটিভি মুখ গুলিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই…
Read More
লড়াই শেষে ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

লড়াই শেষে ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

দীর্ঘ লড়াই এর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা ।শনিবার হাই কোর্টের নির্দেশে পাকাপাকিভাবে সন্তানদের পেয়ে খুবই খুশি সানু দাস।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানালেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার।জানালেন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পোকাইজোতের বাসিন্দা সানু দাস। চার বছর আগে গুরুতর রোগে আক্রান্ত হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সানু পরিবার বলতে তিন মেয়ে এবং এক ছেলে। স্ত্রী বছরখানেক আগেই মারা গিয়েছেন। অসুস্থ হওয়ার পর চার ছেলেমেয়েকে দেখাশোনার জন্য জলপাইগুড়িতে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন। সুস্থ হয়ে ফেরার পর সন্তানদের আনতে গেলে শুনতে পারেন তার দুই মেয়েকে পাড়ার কয়েকজনের পরামর্শ…
Read More
ভ্যাকসিনের কাজ সম্পন্ন হল নির্বিঘ্নেই

ভ্যাকসিনের কাজ সম্পন্ন হল নির্বিঘ্নেই

দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজ নির্বিঘ্নেই সম্পন্ন হল ভ্যাকসিনের কাজ। আজ সারা দেশের সঙ্গে পুরো উত্তরবঙ্গ সাক্ষী থাকল করোনা অতিমারীর টিকাকরণ কর্মসূচির মাধ্যমে। সেইমতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে সাজসাজ রব ছিল। জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই গণটিকাকরণের শুভ উদ্বোধন করেন।তারপরই সমস্ত রাজ্য সহ উত্তরবঙ্গেও শুরু হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার কাজ। সূত্রের খবর সারা দেশজুড়ে আজ ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে। আগামী মার্চের মধ্যে এই টিকাকরণ প্রায় ৩০ -৪০ কোটিতে পৌঁছবে বলে দাবি স্বাস্থ্যকর্তাদের।জানা গেছেএদিন জেলা হাসপাতালে ১০০জনকে টিকা দেওয়া হয়।সহ জেলাশাসক সুমন্ত…
Read More
স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা মিলল না

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা মিলল না

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হন্যে হয়ে ঘুরতে হল চিকিৎসার জন্য। একেরপর এক বেসরকারি হাসপাতালে ঘুরিয়ে দিল চিকিৎসা না করিয়েই এমনই চিত্র দেখা গেল শিলিগুড়ির মাটিগাড়ার প্রমোদ নগরে। জানা গেছে কিছুদিন আগেই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছিল মহম্মদ গফরের পরিবার। হঠাৎ কিছুদিন আগেই স্ট্রোক হয় মহম্মদ গফরের। এরপরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিলিগুড়ির একাধিক হাসপাতালে ঘুরলেও চিকিৎসা পরিষেবা মেলেনি এমনটাই অভিযোগ পরিবারের সদস্যের। ফলস্বরূপ চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই বছর পয়ষট্টির ওই প্রৌঢ়ের। এই ঘটনায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন দেখা দিল এমনটাই অভিযোগ করেছেন বিরোধীর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্য সাথী পরিষেবার সঙ্গে যুক্ত না হলে বেসরকারি হাসপাতালগুলির…
Read More
গৌতমদেবের পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

গৌতমদেবের পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

পর্যটনমন্ত্রী গৌতমদেবের পাইলট ভ্যানের ধাক্কায় জখম হল একজন। ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাসের আশীঘর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে গোপাল সূত্রধর নামে এক যুবকের সঙ্গে মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশ পাইলট ভ্যানের ধাক্কা লাগে। এই ঘটনায় জখম যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ কর্মীরা । খবর দেওয়া হয় যুবকের মা বাবাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে আঘাত প্রাপ্ত ওই যুবকের মাথায় ব্যান্ডেজ পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি মন্ত্রীর। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ঘটনাটি দুঃখজনক। মন্ত্রী জানিয়েছেন ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে সুস্থ রয়েছে।
Read More