29
Nov
বর্ষাকাল ছাড়া ইলিশ, সত্যিই আশ্চর্য৷ অসময়ে ইলিশ দর্শন৷ নভেম্বরের শেষে বাজার ছেয়েছে রুপালি শস্যে৷ খাদ্য রসিক বাঙালি বাজারে গিয়ে একেবারে চমকে উঠেছে৷ চটপট থলেতে ভরছেন সাগরের ইলিশ৷ নভেম্বরের শেষে এমন ইলিশ আমদানি করেননি খোদ ব্যবসায়ীরাও৷ মৎস্য গবেষক ও শিক্ষকেরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনই রুপালি শস্যের ফলন বৃদ্ধির কারণ৷ এ বছর প্রচর বৃষ্টি হয়েছে৷ তাছাড়া রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ছোট ইলিশ ছিল তারাই বড় হয়েছে। মানিকতলা বাজারে এক ব্যবসায়ীর কথায়, ভরা বর্ষার মরশমে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল এখনকার দামের চেয়ে কেজি প্রতি ৩০০ টাকা বেশি৷ আর এক কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় ৪০০ টাকা বেশি৷ শীতের দোরগোড়ায় এখন ইলিশ…
