12
Nov
আজ রাজ্য সরকারের সাথে বৈঠক করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা। আজ সকালের বিমানে দিল্লি থেকে কলকাতায় এলেন তিনি। আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বিএসএফ-এর নয়া নিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি অসম, পঞ্জাব ও পশ্চিমবঙ্গে বিএসএফ-এর জন্য নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, এই তিন রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এই নয়া নিয়মে প্রথম থেকেই আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব পঞ্জাব সরকার৷…
