30
Oct
আরো এক ঘোষণা রাজ্য সরকারের তরফে৷ ব্যাপক সাড়া মেলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর আগেই জুলাই মাসে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড়ের ঘোষণা করা হয়েছিল। প্রথমে স্ট্যাম্প ডিউটি ছাড়ের শেষ তারিখ ৩০ অক্টোবর ঘোষণা করা হলেও তা আরও ৯০ দিন বাড়ানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর৷ ফ্ল্যাট বাড়ি কেনার পরেও অনেকে রেজিস্ট্রেশন করাচ্ছিলেন না৷ করোনা পরিস্থিতিতে রেজিস্ট্রেশনের খরচ এড়িয়ে যেতে চাইছিলেন তাঁরা৷ তবে বাজেট অধিবেশনে নির্দিষ্ট সময়ের জন্য স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের কথা ঘোষণা করে রাজ্য সরকার। তার ফলও মেলে হাতেনাতে। একধাক্কায় ফ্ল্যাট নথিভুক্তিকরণের সংখ্যা বেড়ে গিয়েছে বহুগুণ। কলকাতা মেট্রোপলিটন…
