Kolkata

টানা সাত ঘন্টা জিজ্ঞেসাবাদ করা হলো মেনকাকে

টানা সাত ঘন্টা জিজ্ঞেসাবাদ করা হলো মেনকাকে

একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যে জুড়ে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে গত সপ্তাহে রবিবার মধ্যরাতে চরম নাটকীয়তা দেখলো মহানগরী৷ রবিবার রাত ১২টা নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ শনিবার মেনকা গম্ভীর ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা৷ পরে দমদম বিমানবন্দরে এসে তাঁর হাতে তিন পাতার একটি সমন ধরান ইডি আধিকারিকরা৷ তলবে সাড়া দিয়ে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান মেনকা। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হল ৭ ঘণ্টা পর। ইডি নোটিশে সময়ের বিভ্রাট ছিল, এমনই দাবি করেছিলেন মেনকা। আসলে তিনি…
Read More
ইডির তৎপরতায় মহানগরীর বুকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কোথায় যায় এই বিপুল ধনরাশি?   

ইডির তৎপরতায় মহানগরীর বুকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কোথায় যায় এই বিপুল ধনরাশি?   

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে গত তিন মাসে দেশ জুড়ে তল্লাশি অভিযান চালিয়ে রেকর্ড টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ গত সপ্তাহ শেষে শনিবার কলকাতার গার্ডেনরিচে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১৭ কোটির বেশি৷ এত কম সময়ে এত পরিমাণে নগদ উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি৷ উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা এখন কী করা হবে? কী হবে এর ভবিষ্যৎ? অভিযানে চালিয়ে নগদ উদ্ধারের পর সবার আগে অভিযুক্তকে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হয় ও টাকার সপক্ষে উপযুক্ত নথি দেখানোর জন্য সময়ও দেওয়া হয়। এর পরেও সদুত্তর পাওয়া না গেলে ওই…
Read More
চরম নাটকীয়তা, মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা

চরম নাটকীয়তা, মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে মধ্যরাতে চরম নাটকীয়তা দেখলো মহানগরী৷ গতকাল অর্থাৎ রবিবার রাত ১২টা নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ কিন্তু, সেখানে কাউকে দেখতে না পেয়ে সিজিও কমপ্লেক্সে থেকে ফিরে আসেন তাঁরা৷ মেনকার আইনজীবী দাবি করেছিলেন, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মক্কেলকে তলব করা হয়েছে৷ সেই মতো নির্ধারিত সময়ের কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তাঁরা৷ বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষাও করেন৷ কিন্তু কারও দেখা মেলেনি৷ সেখান থেকে ফিরে আসেন তাঁরা৷ গত শনিবার মেনকা ব্যাঙ্কক যাওয়ার জন্য…
Read More
মহানগরীর বুকে ১৭ কোটি টাকা উদ্ধার নিয়ে, ফিরহাদের বক্তব্যে শুরু হয়েছে চর্চা

মহানগরীর বুকে ১৭ কোটি টাকা উদ্ধার নিয়ে, ফিরহাদের বক্তব্যে শুরু হয়েছে চর্চা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তদন্তে ফের উদ্ধার টাকার পাহাড়৷ গত সপ্তাহের শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ব্যবসা চালাতেন তিনি। ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কিন্তু অদ্ভুতভাবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওই ঘটনার নিন্দা না করে…
Read More
বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। এই খুনের ঘটনায় তদন্ত পুরোদমে শুরু করে দিয়েছে সিআইডি। এদিন খুনে ব্যবহৃত গাড়িটি পরীক্ষা করে তারা, সঙ্গে ছিল ফরেনসিক দল। জানা গিয়েছে, ওই গাড়ি থেকে ৭টি পৃথক আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এছাড়া বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে। এই গাড়িটিতেই বাগুইআটির ২ কিশোর অতনু দে…
Read More
আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

আবার একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

গ্রেফতার হওয়া নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে যেমন তিনি বিজেপিকে একহাত নেন, তেমনই বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই ভারতে সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ভাষণও দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি হয়তো দেখা করতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। আর এই জায়গাতেই অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বাংলাকে তাঁর…
Read More
এবার এসএসসি-র দখলে ডেটা রুম

এবার এসএসসি-র দখলে ডেটা রুম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত৷ নাম জড়িয়েছে একাধিকের, গ্রেফতার হয়েছে অনেকে৷ এই পরিস্থিতিতে দীর্ঘ সময় পর অবশেষে ডেটা রুমের দখল পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার ডেটা রুম এসএসসি-র হতে তুলে দেওয়া হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অসুবিধার কথা জানতে নিজে আদালতে আসেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি জানিয়েছেন যে তিনি শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে দেবেন। এদিন আদালতে এসএসসির চেয়ারম্যান বলেন, ওই ডেটা রুমে তিনটি সার্ভার রয়েছে। শর্ত সাপেক্ষে ডেটা রুম ব্যবহার করতে পারছেন তাঁরা। শুধুমাত্র আদালতের নির্দেশ পালনের জন্য ডেটা রুম ব্যবহার করতে পারছেন ঠিকই কিন্তু ডেটা রুম পুরোপুরি ব্যবহার করতে না পারার…
Read More
বাগুইহাটিতে কাণ্ডে তদন্তভার দেওয়া হলো সিআইডির হাতে

বাগুইহাটিতে কাণ্ডে তদন্তভার দেওয়া হলো সিআইডির হাতে

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। আগে থেকে পদক্ষেপ করা হলে এই ঘটনা ঘটত না বলেই দাবি করা হয়েছে। এই ঘটনায় এবার সিআইডি তদন্ত হবে। একই সঙ্গে ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। আগেই রাজ্যের ডিজি মনোজ মালব্য এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন। গত ২২ অগস্ট থেকে বাগুইআটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই কিশোর নিখোঁজ ছিল।…
Read More
সিবিআইয়ের পরেই ইডির ডাক মলয়কে

সিবিআইয়ের পরেই ইডির ডাক মলয়কে

এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ একদিকে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে তৎপরতা তুঙ্গে তেমনই অন্যদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি নিয়েছে৷ গতকাল কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় সিনহার বাড়িতে সিবিআই হানা৷ গতকাল অর্থাৎ বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ বিকেল চারটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় আধিকারিকরা। তবে সিবিআই চলে যেতেই এবার এল ইডির ডাক! সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর মলয়কে দিল্লিতে তলব করেছে এই কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই নাকি ইডি তাঁকে নোটিশ দিয়েছে। যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেই কয়লা পাচার…
Read More
জেল হেফাজতে রয়েছেন পার্থ, তাও বিধানসভার বৈঠকে ডাক পেলেন তিনি

জেল হেফাজতে রয়েছেন পার্থ, তাও বিধানসভার বৈঠকে ডাক পেলেন তিনি

এই মুহূর্তে চর্চায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি আপাতত জেলে আছেন। দুর্নীতির মামলায় জর্জরিত তিনি৷ দল তাঁকে সব পদ থেকে সরিয়েছে, রাজ্য সরকারও তাঁকে 'অব্যাহতি' দিয়েছে। এখন তিনি শুধু সাসপেন্ডেড বিধায়ক ছাড়া কিছুই নন। যদিও বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে এই কমিটির বৈঠকে ডাক পেয়েছেন তিনি। একথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের পর থেকে দল এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তখন থেকেই এই বিজনেস অ্যাডভাইসরি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থকে গ্রেফতার করার পর থেকে একের পর এক পদ থেকে সরানো হয়েছে তাঁকে। মন্ত্রিত্ব…
Read More