13
Sep
তৃতীয় বার বর্তমান রাজ্য সরকারের জয়ের পর সাধারণ মানুষের সুবিধার্থে একধিক প্রকল্পের ঘোষণা করা হয়৷ যার মধ্যে কন্যাশ্রী হলো অন্যতম৷ কন্যাশ্রীর পর কিশোরদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার৷ শৈশব থেকে কৈশরে পা দেওয়া বয়সের সেই সন্ধিক্ষণে ছেলেদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। যা সব সময় তারা প্রকাশ করতে পারে না৷ বয়ঃসন্ধক্ষণে কিশোররা যাতে নিঃসঙ্কোচে তাদের মনের কথা শেয়ার করতে পারে, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে স্কুলে স্কুলে তৈরি হচ্ছে 'বন্ধুমহল' ৷ এই কর্মসূচির আওতায় স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি ক্লাব গঠন করা হবে। সেখানে একজন প্রধান এবং এক জন উপপ্রধান থাকবেন। তারাই ছোটদের…
