Kolkata

গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

বিগত বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গেরুয়া শিবিরের মিছিল নিয়ে, শেষমেশ অনুমতি মিললেও সাথে ছিলো বেশ কিছু শর্ত। বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দেওয়ার সঙ্গেই শর্ত দিয়ে আদালত জানিয়েছিল যে মিছিল নিয়ম মেনে শান্তিপূর্ণ করতে হবে। পাশপাশি কোনও ভাবেই ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না। এমনকি মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। তবে বিজেপির এই মিছিলে আদালতের কোনও নির্দেশই সেইভাবে মানা হল না। দিনের শেষে এই বিক্ষোভ এবং অশান্তিই দেখা গেল শহরের রাজপথে। এদিন রুবির মোড় থেকে বেহালা সখের বাজার পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। তবে কালীঘাটে গিয়ে পৌঁছনোর পর মিছিলের চেহারা পরিবর্তন হয়ে…
Read More
আবার নতুন করে বাড়তে পারে শীত

আবার নতুন করে বাড়তে পারে শীত

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছিল শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমে গেছিল। একাধিক রাজ্যে চলছিল শৈত্যপ্রবাহ। কিন্তু কয়েকদিন বাদেই আবার যেন শীত উধাও। ঊর্ধ্বমুখী হয়েছিল তাপমাত্রার পারদ। বাড়তে বাড়তে তা ১৯-২০ ডিগ্রিতে চলে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন যে শীত হয়তো চলে যাচ্ছে। আবহাওয়া দফতরের কিছু ইঙ্গিত এমনই ছিল বটে। কিন্তু বিগত কিছুদিনের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে শীত আবার আসছে। এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলেও ঠান্ডা কিছুটা বেড়েছে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ এদিনের তাপমাত্রা ২ ডিগ্রি মতো কমেছে। ভোরের দিকে কিছুটা…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, কুন্তলের দাবি, তাঁর সঙ্গে যোগ ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির হাত দিয়ে ১৫ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীকে৷ ইডি-র জেরায় বিস্ফোরক কুন্তল৷ তাঁর দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। তবে একসঙ্গে এই টাকা দেননি। কখনও নাকতলার অফিসে, কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়েই টাকা…
Read More
মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

ভুল মন্তব্যের জেরে জল্পনার সূত্রপাত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছিলেন তার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আর সেই মামলায় পার্টি করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখন আদালত নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম মামলা থেকে বাদ দিতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেছেন যে, এই মামলায় মুখ্যমন্ত্রীর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে সংযুক্ত করার কোনও অর্থই হয় না। গত বছর নভেম্বর মাসে নন্দীগ্রাম দিবস নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছিল তাঁর। অখিল বলেছিলেন, ''আমরা রূপের বিচার…
Read More
চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জেরার মুখে কুন্তল জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে এজেন্ট নিয়োগ করেছিলেন তিনি৷ এই এজেন্টদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হত। ইডি সূত্রে খবর, এতদিন তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন মূলত ২টি শ্রেণির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে। কোথাও আবার মিডিলম্যান বা সুপারিশকারীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু, এই দুর্নীতির কারবারে যে এজেন্টরাও জড়িত ছিলেন, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন তাঁরা। কুন্তলকে জেরা করে উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য৷ জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে…
Read More
আদালতের বিচারের জন্য অপেক্ষায় চাকরি প্রার্থী

আদালতের বিচারের জন্য অপেক্ষায় চাকরি প্রার্থী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই রাজ্যের চারদিকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। জেলে রয়েছেন নেতা-মন্ত্রীরা। তারই মধ্যে মাসের পর মাস রাজ্যে চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন শ'য়ে শ'য়ে চাকরিপ্রার্থী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। এদিন একদল চাকরিপ্রার্থী সল্টলেকে এসএসসি'র সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা আপডেট করে নিয়োগ করতে হবে যোগ্য প্রার্থীদের। যথারীতি পুলিশ তাঁদের জোর করে তুলে দেয় প্রিজন ভ্যানে। এছাড়া বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে পুলিশ ব্যাপক মারধর করে…
Read More
৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। উঠছে একের পর এক অভিযোগ, এই পরিস্থিতিতে মানিকের বিপদ বাড়লো আরও। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আবারও ৫ লক্ষ টাকা জরিমানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ ২০১৭ সালে এক টেট পরীক্ষার্থীকে ওএম আর সিট-এর কপি না দেওয়ার জন্য ফের ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১৭ সালে টেট পরীক্ষার বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস করতে পারেননি৷ কিন্তু, উত্তর পত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে পর্ষদে ৫০০ টাকা জমাও…
Read More
এবার বিতর্কে জড়ালেন অমর্ত্য সেন

এবার বিতর্কে জড়ালেন অমর্ত্য সেন

আবারও নতুন করে শুরু জল্পনা। একের পর এক বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবার বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক৷ এবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু জমি দখলই নয়, অবিলম্বে সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে অমর্ত্য সেনের কাছে। অভিযোগ, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ ১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে৷ এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁদের তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এ নিয়ে রাজ্য সরকারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে। বিশ্বভারতীর কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে…
Read More
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বাড়াল রেল

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বাড়াল রেল

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করলো রেল সুরক্ষা বল। বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা সিংহ দুয়ার ক্যানিং স্টেশন সহ ক্যানিং শাখার বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান চালালো রেল সুরক্ষা বল। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। স্টেশনের বিভিন্ন প্রান্তে এবং স্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকায়, ট্রেনের ভিতরে এমনকি রেল যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ কর্মীরা। প্রজাতন্ত্র দিবসের আগে যাতে করে কোনরকম হিংসাত্মক, নাশকতার ঘটনা রেল চত্বরে এলাকায় না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে জানান পুলিশ কর্মীরা।
Read More
মিছিলের অনুমতি পেলো ডিএ মামলাকারীরা

মিছিলের অনুমতি পেলো ডিএ মামলাকারীরা

দীর্ঘদিন ধরে চলছে মামলা, এবার ডিএ নিয়ে এখন অস্বস্তিতে রাজ্য সরকার। আদালতের নির্দেশ মেনে এখনও ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এই আবহে ডিএ-র দাবিতে মিছিলের ভাবনা নেওয়া হয়েছে এবং তার অনুমতি চাইতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। সেই শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২৭ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন করা হয় আদালতে। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি জানিয়েছেন, মিছিল করা যাবে। শহিদ মিনারে অবস্থানে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, রোজ শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্ব অবস্থানকারীদের। ডিএ-র দাবিতে বহু সময় ধরেই পথে নেমেছে সরকারি কর্মচারীরা। আন্দোলন আরও মজবুত…
Read More