20
Feb
কড়া নিরাপত্তায় মুড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ি৷ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কড়া বেষ্টনী এড়িয়ে একটা মাছি গলতে পারবে না এবার৷ এমনটাই দাবি, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের৷ কারণ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এমন একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যার নজর এড়ানো দায়৷ এই গোটা ব্যবস্থাপনার জন্য খরচ হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’ এবং কলকাতা পুলিশের কর্তাদের এক জনের মন্তব্য, ‘‘ওই এলাকায় গেলেই বুঝতে পারবেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটসাঁট। রাতে তো দূর, দিনেও কেউ বিনা কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিপথে ঘোরাঘুরি করার সুযোগ পাবে না।’’ মুখ্যমন্ত্রী মমতা…
