Kolkata

ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুড়তে কেউটে৷ প্রকাশ্যে চাকরি বিক্রির ‘রেট চার্ট’৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ নির্ধারিত ‘রেট’ মেনে টাকা দিলেই চাকরি ছিল নিশ্চিত। একই সঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের তৈরি করা চাকরি ‘বিক্রি’র ‘রেট চার্ট’ও। হুগলির প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে পুরসভার চাকরি ‘বিক্রি’র প্রমাণ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অয়নের বাড়ি থেকে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর এবং দক্ষিণ দমদম-সহ বহু পুরসভার তথ্য উদ্ধার হয়েছে৷ যা দেখে…
Read More
নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বেশ কিছু নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে, আলিপুর আদালতে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানান, আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা। এছাড়া বলেন, কলকাতা হাইকোর্টকে নতুন বাড়ি করে দেওয়া হয়েছে, ১০ একর জমিও দেওয়া হয়েছে রাজারহাটে। এদিনের এই অনুষ্ঠানের চাকরি চলে যাওয়া ইস্যু নিয়ে তো বটেই, পূর্বতন সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি দেখেছেন সরকারি চাকরিজীবীরা সঠিক সময়ে বেতন পেতেন না, পেনশন পেতেন না। এখন কিন্তু সরকার মাসের ১ তারিখ মাইনে ঠিক দেয়। এছাড়া ডিএ নিয়েও তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে…
Read More
বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নবম-দশম, গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ ছিলই। এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৮৪২ জনের। তিনি জানিয়েছেন, এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এরপর এসএসসির…
Read More
অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অমান্য করা হচ্ছে নির্দেশ, কিন্তু নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। আসলে আচমকাই বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অনেকেই সেই নির্দেশ মানেননি। তাই বিধায়কদের অনুপস্থিত থাকার…
Read More
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। এই প্রথমবার নয়, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।…
Read More
কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরও বড় যোগসূত্র পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। আগেই তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানির ঘোষের 'যোগ' মিলেছে। এছাড়া ৪ জন অভিনেত্রীর বিষয়েও খোঁজ নিচ্ছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কোনও নথি বা চুক্তিপত্র ছাড়াই টলিউডে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিলি করেছেন কুন্তল। ইতিমধ্যে জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। সেই কথা অভিনেতা নিজেই…
Read More
আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন স্পষ্ট জানান হয়েছে, কোনও স্থগিতাদেশ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য জানিয়েছেন, কমিশন সর্বশেষ সিদ্ধান্ত নেবে চাকরি থাকবে কি না। এতএব, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, ন্যাচারাল জাস্টিস কোনও স্ট্রেট জ্যাকেট হতে পারে না। ওএমআর শিট বিকৃতি হয়নি বা এটা তাদের নয় বলে কোনও মামলাকারী বলেননি। এই মামলায় হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, কমিশনের অফিসের সব ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কোনও…
Read More
কিছুটা হলেও মিললো স্বস্তি, এখনই বন্ধ হচ্ছে না শহরের হুক্কা বার

কিছুটা হলেও মিললো স্বস্তি, এখনই বন্ধ হচ্ছে না শহরের হুক্কা বার

গত বছর আচমকাই কলকাতা পুরসভার তরফে ঘোষণা করা হয়েছিল যে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করা হবে। কিন্তু এর পরেই এই ক্ষেত্রে দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ স্পষ্ট জানায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এরপর এই ইস্যু নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কলকাতা পুরসভা। তবে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানান হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপার বুক জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর হবে। কলকাতা এবং বিধাননগর এলাকার হুক্কা বারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হুক্কা বারে যে রাসায়নিক ব্যবহৃত…
Read More
বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। রাজ্যে অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই নবান্নে জরুরি বৈঠক করেন তিনি এবং স্বাস্থ্য ভবনকে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। স্বাস্থ্য ভবন নতুন গাইডলাইনে জানিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে হবে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা। এছাড়া ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে জরুরি অবস্থার কথা ভেবে।…
Read More
একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করে গোপাল দলপতির কথা জানতে পেরেছিল গোয়েন্দা সংস্থা। তারপরই সামনে আসে তাঁর স্ত্রী হৈমন্তীর নাম। ইতিমধ্যেই গোপাল এবং হৈমন্তীর বিপুল টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। হৈমন্তীর স্বামী দাবি করেছেন, স্নায়ুরোগে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে। যদিও আপাতত তিনি সুস্থ এবং শীঘ্রই সামনে আসবেন তিনি। শেষ কয়েকদিনে তাঁকে ঘিরে যা হচ্ছে, তাঁর নাম যা যা বলা হচ্ছে সেইসব নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। তবে এই বিষয় থেকে স্ত্রীকে…
Read More