Kolkata

বাগদায় পুলিশের জালে ১১জন বাংলাদেশি

বাগদায় পুলিশের জালে ১১জন বাংলাদেশি

বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমই বাড়ছে বাগদার সীমান্ত দিয়ে। শুক্রবার তিন বাংলাদেশী সহ দুই ভারতীয় দালাল কে গ্রেফতার করে পুলিশ বনগাঁর আদালতে পাঠিয়েছিল। শনিবার ফের বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১জন বাংলাদেশি কে গ্রেফতার করে আদালতে পাঠায়। দালালের মধ্যে অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে চলে আসছে এমনি অভিযোগ উঠছে বার বার। তবে পুলিশের তৎপরতায় সেই সমস্ত কিছুই ভেস্তে যাচ্ছে। পুলিশ জানিয়েছে ১১জন কে বাগদার জিয়ালা মোড় , হেলেঞ্চা বাজার ও বানেশ্বরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হৃদয় চৈতন্য , আবির চন্দ্র মৃধা , লিপি রানী মৃধা , পপি আখতার , আব্দুর রহিম , শ্যামল সরকার , মোয়াজেম শেখ ,…
Read More
কলকাতার স্মৃতিকে রক্ষা করতে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতার স্মৃতিকে রক্ষা করতে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতার স্মৃতিকে দূষণ থেকে রক্ষা করতে নেওয়া হলো বড় উদ্যোগ। কলকাতা শহর তথা আমাদের রাজ্যের অন্যতম সুপ্রাচীন এবং জনপ্রিয় সৌধ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে, এবার জানা গিয়েছে যে, দূষণের হাত থেকে এই সৌধকে বাঁচাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে এই সৌধের ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে উনুন জ্বালানো যাবে না বা কাঠ কয়লা দিয়ে আগুনও জ্বালানো যাবে না। উল্লেখ্য, এই বিষয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশপ্রেমীদের দাবি ছিল। যেটির পরিপ্রেক্ষিতে অবশেষে সম্মতি মিলল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের কাছ থেকে। পাশাপাশি, ইতিমধ্যেই এই বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা…
Read More
মর্মান্তিক ঘটনা বেহালায়

মর্মান্তিক ঘটনা বেহালায়

মহানগরীর বুকে এক মর্মান্তিক ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ওঠে যায় ২৩৫ নম্বর রুটের যাত্রীবাহী বাস। ওই বাসের ঠিক পিছনে ছিল একটি লাক্সারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর রুটে ওই বাসটির পিছনে ধাক্কা মারে। বেহালার ঠাকুরপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ আহত হয়েছেন এক ফল ব্যবসায়ীও৷ তিনি রাস্তার ধারে দোকান নিয়ে বসেছিলেন৷ বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই ফল বিক্রেতা। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়৷ এর পর পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার জেরে…
Read More
চাপ বাড়ল আরও, খারিজ হলো পর্ষদ সভাপতির আবেদন

চাপ বাড়ল আরও, খারিজ হলো পর্ষদ সভাপতির আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওএমআর শিট সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পাশাপাশি গৌতম এবং পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান পর্ষদ সভাপতি। তবে মিললো না সুরাহা। পর্ষদ সভাপতির রক্ষাকবচের আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের…
Read More
বিশাল সম্পত্তির খোঁজ মিললো জ্যোতিপ্রিয়র

বিশাল সম্পত্তির খোঁজ মিললো জ্যোতিপ্রিয়র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে খাদ্য বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের পর যুক্ত হল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বোলপুরে সন্ধান পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বিলাসবহুল বাড়ী, নাম দোতারা। বাড়িটি জ্যোতিপ্রিয় দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন। ২০১৭ সালে বাড়িটি প্রাক্তন খাদ্যমন্ত্রী দেড় কোটি টাকার বিনিময় কিনেছিলেন। এরপর এই বাড়ির পিছনে ব্যয় করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা। বাড়িটির বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয়…
Read More
সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

বিদেশি লগ্নি টানতে পূর্ব ঘোষনা মতোই, সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷ তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা। আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে। তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় সম্মেলনীর স্থান আলিপুরের মিউজিয়ামে। একইসঙ্গে শিল্পপতি এবং বিশিষ্ট…
Read More
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে উঠেছিল ব়্যাগিং-এর অভিযোগ৷ দাবি করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। যাদবপুরের এই ঘটনায় এবার ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, হস্টেলে পা রাখার পর প্রথম দিন থেকেই ওই ছাত্রকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে৷ এই অত্যাচার সহ্য করতে না পেরেই প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া আত্মহত্যার…
Read More
পূজার মরসুমে কড়া নজরদারি চালানো হচ্ছে রেলওয়ে গার্ড-এর পক্ষ থেকে

পূজার মরসুমে কড়া নজরদারি চালানো হচ্ছে রেলওয়ে গার্ড-এর পক্ষ থেকে

অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়েই এসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে বেশ কিছু পুজো মন্ডপের। এই অবস্থায় শহরে জারি করা হল হাই অ্যালার্ট। দুর্গাপুজো উপলক্ষে রেলের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাওড়া ও শিয়ালদা স্টেশনে। আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে ছোট-বড় দুর্ঘটনা এড়াতে। ‘নাশকতা বিরোধী’ চেকিং শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে লুটপাট বন্ধের জন্য। আরপিএফ হাওড়ার ৬-৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। মাদক যুক্ত পানীয় যাত্রীকে খাওয়ানোর সময় মহম্মদ মাসুমকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর মাদক ট্যাবলেট। উৎসবের সময় নাশকতা এড়াতে ও দুর্ঘটনা…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এবার শুভেন্দু সেখানে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে। শুভেন্দুদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি এবং প্রস্তাব দিতে এসেছিলেন তারা। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ…
Read More
পুরসভার আরও বেশ কিছু কর্মীকে তলব করল সিবিআই

পুরসভার আরও বেশ কিছু কর্মীকে তলব করল সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নামে সিবিআই। আর এই মামলায় সম্প্রতি কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। এই কামারহাটি পুরসভার সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্রও ওতপ্রোতভাবে জড়িত। তবে এই পুরসভার কাছে নথি ছাড়াও পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করেছে সিবিআই। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির খোঁজ মেলে। সিবিআই এর অভিযোগ, এই অয়ন শীলের একটি সংস্থার মাধ্যমে ১৪টি পুরসভায় মোটা টাকার বিনিময়ে…
Read More