24
Aug
লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। পরবর্তী লোকসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। ফলে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির। সেই পরিপ্রেক্ষিতেই আগামী মাসেই হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই মন্ত্রিসভার রদবদলের কাজ সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ঘনিষ্ঠ মহলসূত্রে খবর এমনটাই। অন্যদিকে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবারের মন্ত্রিসভায় আসতে চলেছে একের পর এক চমক। আগামী লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাঙ্কের উপর বিশেষ নজর দিতে চলেছে গেরুয়া শিবির। আর তাই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বাড়তে চলেছে মহিলা প্রতিনিধির সংখ্যা। অন্যদিকে দিন কয়েক আগে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে দেশের মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ…
