India

আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ গতকাল আচমকাই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের৷ তিনি ছিলেন রতন টাটার এককালের উত্তরাধিকার৷ উল্কার বেগে উত্থান হয়েছিল তাঁর৷ সেই সেইরাস মিস্ত্রির বিদায়ও হল আকস্মিক৷ রবিবার দুপুর ৩টে৷ মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান৷ সেই সঙ্গে শেষ হল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়৷ শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক সাইরাস মিস্ত্রি ছিলেন টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে তাঁর গাড়ি উলটে যায়। তাতে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর গাড়ি! যাত্রীরা…
Read More
ভ্যাকসিন নিয়েই মেয়ের মৃত্যু দাবি পরিবারের

ভ্যাকসিন নিয়েই মেয়ের মৃত্যু দাবি পরিবারের

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ ২০১৯ সালের শেষ দিক থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছিল বিশ্বজুড়ে। ২০২০ সাল থেকেই তা ভয়াবহ আকার নেয়। মানুষের কাছে আতঙ্ক হয়ে ওঠে করোনাভাইরাস। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার এক বছরের মাথায় বাজারে চলে আসে করোনা ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন। এই টিকা নিয়ে প্রথম থেকেই অনেক প্রশ্ন ছিল এবং টিকা নেওয়ার ফলে যে মৃত্যু হচ্ছে এমনও দাবি করা হয়। সেই ইস্যুই এবার বড় আকার নিল। করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের। এমন বিস্ফোরক অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।…
Read More
ক্যান্সারের টিকা নিয়ে বড় সফলতা পেল ভারত

ক্যান্সারের টিকা নিয়ে বড় সফলতা পেল ভারত

মারণ রোগের নাম বললে প্রথমেই মনে আসে ক্যান্সার। এই মারণ রোগে মৃত্যু হয়েছে বহু মাসনুষের। ক্যান্সারকে কাবু করতে পরীক্ষা নিরীক্ষা চলছে প্রতিনিয়ত। এবার ভারতীয় চিকিৎসাক্ষেত্র আবারও একটি যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকল। জানা গিয়েছে, এবার ভারতে মিলতে চলেছে দেশে তৈরি প্রথম সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা। আগামী কয়েক মাসের মধ্যে দেশজুড়ে উপলব্ধ হয়ে যাবে নতুন এই টিকাটি। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই সার্ভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন পাওয়া যাবে। পাশাপাশি, ভারতের বাইরেও এই টিকা পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে, সার্ভাইক্যাল ক্যান্সারের এই ভ্যাকসিন তৈরি স্বাভাবিকভাবেই একটি বিরাট সাফল্য। আদর পুনাওয়ালা জানিয়েছেন যে, ভারতে এই…
Read More
বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর৷ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে, খানিক স্বস্তি৷ আসন্ন পূজার আগে দাম কমল রান্নার গ্যাসের৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে আজ নতুন দাম প্রকাশ করা হয়। তাতে দেখা সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১০০ টাকা কমছে৷ দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর, গুয়াহাটি, লাদাখ, কন্যাকুমারী, সর্বত্রই এই নয়া দাম প্রযোজ্য হবে। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়৷  কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা দাম কমায় এবার তা হল ১,৯৯৫.৫০ টাকা। রাজধানী দিল্লিতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৯৭৬.৫০ টাকা। আজ থেকে তা হল ১,৮৮৫…
Read More
চাঞ্চল্যকর তথ্য, রোজ ৮ জন করে শিশু পাচার হচ্ছে দেশে

চাঞ্চল্যকর তথ্য, রোজ ৮ জন করে শিশু পাচার হচ্ছে দেশে

বিগত দুই বছর করোনার দাপট শুরু থেকে ভারতে বেড়েছে শিশু পাচার। এবার শিশু পাচার নিয়ে বড়সড় চিন্তার তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে ২০২১ সালে রোজ ভারতে পাচারের শিকার হয়েছেন ৮ জন শিশু। শুধু তাই নয়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পাচার বেশ অনেকটাই বেড়েছে। তবে চিন্তা শিশুদের নিয়ে শুধু নয়। আতঙ্ক রয়েছে মহিলাদের পাচারের ইস্যু নিয়েও। এনসিআরবি বলছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মানব পাচার বেড়েছে ২৭.৭ শতাংশ। ২০২০ সালে যেখানে ১ হাজার ৭১৪টি মামলা হয়েছিল এই বিষয়ে সেখানে ২০২১ সালে সেই মামলার সংখ্যা ২ হাজার ১৮৯টি। তথ্যে আরও উঠে এসেছে,…
Read More
গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

অকালেই চলে গেলেন। সম্প্রতি তার আকস্মিক মৃত্যুতে, এখনও স্তম্ভিত অনেকেই। আচমকাই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। ক্রমশই এই মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে। দুজনের বিরুদ্ধে সোনালিকে মাদক খাইয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সোনালি প্রায় হাঁটতে পারছেন না। তাঁর মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেকার ফুটেজ সেটি। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল কারণ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোনালিকে যে…
Read More
আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেও, তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তার জনপ্রিয়তা থাকে শীর্ষে। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ পরিচিত এবং জনপ্রিয় তা সকলের জানা। আগে একাধিক সমীক্ষাতে তিনি বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে ওপরের স্থানেই এসেছেন। এবার একবার ফের তাই হল। বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মেক্সিকোর প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রীকে। ২২ জন বিশ্বনেতাকে নিয়ে 'মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স' সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পর আছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ…
Read More
কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও গরুপাচার কাণ্ডে পর কয়লা পাচার কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত কয়েক মাসে তদন্তে অনেকটাই গতি বাড়িয়েছে তারা। যার মাধ্যমে হাতে এসেছে নিত্যনতুন তথ্য। এরই মধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আরও অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় এবার তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন। ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি অঞ্চলের তিনটি থানার দায়িত্বে থাকা দশ পুলিশ অফিসারকে জেরা করতে চায় সিআইডি। শুরু হয়েছে জেরা পর্ব। কয়লা পাচার মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি গ্রেফতার করেছে আব্দুল বারিক বিশ্বাস-সহ আট জনকে। তাঁদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এবার…
Read More
ব্যর্থ হলো চেষ্টা, সীমান্তে নিকেশ তিন জঙ্গি

ব্যর্থ হলো চেষ্টা, সীমান্তে নিকেশ তিন জঙ্গি

দিন প্রতিদিন দেশে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। আবার একবার ভারতে অনুপ্রবেশ করেছিল তিন পাক জঙ্গি। বড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের রুখে দিয়েছে। দুই পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের। আসলে ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরোনোর দৃশ্য। তারপরই তাঁরা হামলা চালায় জঙ্গিদের লক্ষ্য করে। এতেই খতম করা গিয়েছে ওই জঙ্গিদের। এদিকে জঙ্গিদের সীমান্ত প্রবেশের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, উরি সংলগ্ন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানের মদতপুষ্ট তিন জঙ্গি। তারা মনে করেছিল ওই অঞ্চলে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি হওয়ায় ভারতীয় সেনা হয়তো তাদের খেয়াল করতে পারবে…
Read More
আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আবার এক শোকের খবর বিনোদন জগতে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কথা বিজেপির তারকা নেত্রী সোনালী ফোগাটের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নেত্রীর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও। কিন্তু এর মধ্যেই সোনালীর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। সোনালীর বোনের দাবি, নেত্রীর বিরুদ্ধে কোনও চক্রান্ত হয়েছে।  সেই কারণেই এমন অকালে চলে যেতে হল দিদিকে। চিকিৎসকরা যদিও জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বিজেপি নেত্রীর। কিন্তু সোনালীর পরিবারের সদস্যরা তা মানতে নারাজ। সোনালীর মৃত্যু নিয়ে সম্প্রতি একাধিক তথ্য সামনে এনেছেন সোনালি ফোগাটের বোন। তাঁর কথায়, '২৪ ঘণ্টা আগেই মায়ের সঙ্গে কথা বলেছিল দিদি। একদম সুস্থই ছিলেন।…
Read More