India

সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

ভারত ও চীনের মাঝে বরাবরই তিক্ততার সম্পর্ক। এই ভারত চীনের তিতিক্ততার সম্পর্কের মাঝেই বড় ঘোষণা। মোবাইলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে Apple-এর iPhone। পাশাপাশি, এই ফোনের নতুন নতুন মডেলকে ঘিরেও আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হবে নতুন iPhone 14 সিরিজ। যার মধ্যে থাকছে মোট ৪ টি নতুন ফোন। সেগুলি হল iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। তবে, এবার এই সংস্থার আরও একটি বড় খবর সম্প্রতি সামনে এসেছে। জানা গিয়েছে, এবার iPhone-এর নতুন সিরিজের ফোন তৈরি হবে ভারতেই! মূলত, iPhone উৎপাদনের কাজে Apple -কে সাহায্য করে Foxconn নামক সংস্থা। এতদিন যাবৎ…
Read More
অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন তিনি৷ পূর্ব অনুমানকে সত্যি করে মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়৷ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। সেখানে ৫২৮টি ভোট পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল৷ মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল৷ উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন সাংসদ রয়েছেন। তবে, এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। দলের নিষেধ থাকলেও, তা অগ্রাহ্য করে অবশ্য ভোট দেন…
Read More
একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

বাংলা থেকে রাজধানী প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির কান্ড৷ একের পর এক ঘটনাক্রমে উত্তাল রাজনৈতিক মহল৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধারের পর তাঁকেও হেফাজতে নিয়েছে ইডি। অন্যদিকে, ন্যাশনাল হেরল্ড মামলায় লাগাতার ইডি-র জেরায় নাজেহাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখন প্রশ্ন হল কারা এই ইডি? কতটা ক্ষমতা রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? অর্থ মন্ত্রকের উদ্যোগে ১৯৫৬ সালের ১ মে গঠিত হয়…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

বাংলার পর বড় দুর্নীতির কথা প্রকাশ্যে এলো রাজধানীতেও। সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। দিনভর তল্লাশি চলে গোটা রাজধানী জুড়ে। এমনিতেই সেই নিয়ে বাণিজ্য নগরীতে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমি দুর্নীতি কাণ্ডে ও বেআইনিভাবে আর্থিক লেনদেন মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পর এবার তাঁর সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য ইডি পেয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কয়েক কোটি টাকা দিয়ে ১০ টি জমি কিনেছিলেন রাউত। সেই তথ্যই হাতে এসেছে ইডি আধিকারিকদের। আপাতত আজ, বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতে আছেন শিবসেনা সাংসদ। আরও কিছু তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। মূলত পত্র চউল জমি দুর্নীতি মামলায় জড়িত…
Read More
বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি। রোগের জ্বালায় জর্জরিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অতীতে গোটা দেশজুড়ে সিএএ আইন কার্যকর করা প্রসঙ্গে মতপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা মহামারীর কারণে নাগরিকত্ব আইন বলবৎ পিছিয়ে যায়। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে পুনরায় একবার সিএএ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করে বসলেন শাহ। অমিতের দাবি, “দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শেষ হতেই সিএএ কার্যকর করা হবে।” এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি উড়ে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠক শেষে শাহ আশ্বাস দিয়ে জানিয়েছেন, দেশে একবার বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হলেই…
Read More
পরিবেশ বান্ধব না হওয়ায় চলতি মাস থেকেই বদলে গেলো স্প্রাইট বোতলের রং

পরিবেশ বান্ধব না হওয়ায় চলতি মাস থেকেই বদলে গেলো স্প্রাইট বোতলের রং

এবার বদলে যেতে চলেছে রং, আর চেনা বোতলে মিলবে না পছন্দের স্প্রাইট৷ সবুজ রং পাল্টে অন্য রং-এর বোতল আনার চিন্তা ভাবনা করছে সংস্থা৷ কোকা-কোলা কোম্পানিই সফট ড্রিংকস স্প্রাইট তৈরি করে থাকে৷ কোকা-কোলার পরিকল্পনা রয়েছ চলতি মাস থেকেই বোতলের রং বদলে নতুন আঙ্গিকে স্প্রাইটকে নিয়ে আসার। কোম্পানি ঠিক করেছে, এবার থেকে স্প্রাইট বিক্রি হবে সাদা বা স্বচ্ছ বোতলে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কোকা-কোলার এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, সবুজ বোতল পরিবেশের ক্ষতি করছে। যে প্লাস্টিক দিয়ে স্প্রাইটের বোতল তৈরি হয় তার নাম টেরা ফ্ল্যাট। এই প্লাস্টিক রিসাইকেল অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায়৷ কিন্তু, তা দিয়ে আর অন্য কিছু তৈরি করা যায় না৷ বোতলই…
Read More
ভুল বক্তব্যের কারণে অবশেষে ক্ষমা চাইলেন অধীর

ভুল বক্তব্যের কারণে অবশেষে ক্ষমা চাইলেন অধীর

রাজ্যের পাশাপাশি ভুল মন্তব্যকে কেন্দ্র করে দেশেও সৃষ্টি হলো উত্তাল পরিস্থিতির। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে যখন কার্যত উত্তাল রাজ্য রাজনীতি ঠিক তখনই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে সংসদে বিপাকে কংগ্রেস দল। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেন তিনি। যদিও তিনি দাবি করেছিলেন যে এটি তিনি ভুল করে বলে ফেলেছেন, কার্যত মুখ ফসকে বেরিয়ে গিয়েছে তাঁর। কিন্তু বিতর্ক ব্যাপকভাবেই বৃদ্ধি পেয়েছিল এই ইস্যুতে। বিজেপি ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। কিন্তু অধীর বলেছিলেন তিনি ক্ষমা চাইলে সরাসরি রাষ্ট্রপতির কাছেই চাইবেন, আর…
Read More
সংসদ ভবন জুড়ে তুমুল তোলপাড়

সংসদ ভবন জুড়ে তুমুল তোলপাড়

রাজ্যের পাশাপাশি ভুল মন্তব্যকে কেন্দ্র করে দেশেও সৃষ্টি হলো উত্তাল পরিস্থিতির। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে যখন কার্যত উত্তাল রাজ্য রাজনীতি ঠিক তখনই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে সংসদে বিপাকে কংগ্রেস দল। অধীর সংবাদমাধ্যমের সামনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এমতাবস্থায় প্রকাশ্যে এসেছে আরো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়েছেন সোনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। জানা গিয়েছে স্মৃতি ইরানির ওপর ক্ষুদ্ধ হয়ে ভরা সংসদে তাঁকে সোনিয়া বলেছেন, আমার সঙ্গে কথা বলবেন না। এই ঘটনাকে কেন্দ্র…
Read More
ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

দুর্নীতির মামলায় চলছে তদন্ত, ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া। অপেক্ষা ছিল সুস্থ হয়ে ওঠার। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর গতকাল সকালেই ফের আবার দ্বিতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রসঙ্গত সোমবারই সোনিয়া গান্ধীর ইডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী। তাই একেবারে শেষ মুহূর্তে তিনি সোমবারের পরিবর্তে মঙ্গলবার ইডির দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছিলেন। এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ইডি দপ্তরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এর আগে ২১ জুলাই দিল্লিতে…
Read More
কোথায় হলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নতুন ঠিকানা

কোথায় হলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নতুন ঠিকানা

বিপুল ভোটে জয় লাভের পর গতকাল সোমবারই ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। গত ২১ জুলাই বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহাকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন মুর্মু। এদিকে গতপরশু অর্থাৎ রবিবার কার্যকালের মেয়াদ শেষ হয় ভারতের বিদায়ী রাষ্ট্রপতি কোবিন্দের। সোমবার নতুন রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ করার পরেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে দেন রামনাথ। আর রাইসিনা হিলস নয়, বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দের বর্তমান ঠিকানা দিল্লির ১২ জনপথ রোডের বাংলো। বিদায়ী রাষ্ট্রপতির প্রতিবেশী হলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। কারণ ১০ জনপথের বাংলোর বাসিন্দাই সোনিয়া। অন্যদিকে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর…
Read More