11
Jul
ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। জানা যাচ্ছে সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রীদের একটি দল ফের এই যাত্রা শুরু করেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ক্যাম্পে পৌঁছানোর জন্য জম্মুর মূল শিবির তথা বেস ক্যাম্প থেকেও তীর্থযাত্রীদের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবার মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করে। সঙ্গে হড়পা বান। ধস নামে অমরনাথের…
