02
Jul
প্রতিনিয়ত বেড়ে চলছে পেট্রল ডিজেলের দাম। এবার এই দাম নিয়ন্ত্রনেই নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে। পেট্রল, ডিজেল, এটিএফ, ক্রুড ওয়েল মিলিয়ে জ্বালানি রফতানিতে শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের অনুমান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা করা হয়েছে ১২ টাকা। এটিএফ-এর ক্ষেত্রে রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা। দেশের বাজারে যাতে জ্বালানির পরিমাণ কোনও ভাবেই কমে না যায়, স্টক যাতে বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থাগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে…
