India

রক্ষা পেলো গদি, অবশেষে জিতে গেলেন মুখ্যমন্ত্রী

রক্ষা পেলো গদি, অবশেষে জিতে গেলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষনা মতো সম্প্রতি উপনির্বাচন ছিল ত্রিপুরাতে। কিন্তু এই ভোটপর্ব ঘিরেও সৃষ্টি হয়েছে ধুন্দুমার পরিস্থিতির। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ত্রিপুরা জুড়ে, এমনকি রক্তও ঝড়েছে ভোটপর্ব ঘিরে। এসবের মাঝেই প্রকাশিত হলো ভোটের ফলাফল। ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনে জিতলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। অষ্টম রাউন্ড শেষেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এগিয়ে ছিলেন ছয় হাজারের বেশি ভোটে। ত্রিপুরার উপনির্বাচন কেন্দ্র টাউন বরদোয়ালি থেকে লড়াই করেন তিনি। তাঁর নিকটতম প্রতিদবন্ধী ছিলেন কংগ্রেসের আশিস কুমার সাহা। উল্লেখ্য, গত ২৩ তারিখ এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ত্রিপুরার চারটি আসনে। টাউন বরদোয়ালি ছাড়াও ভোট হয় আগরতলা, সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রেও। ওই তিনটি আসনেও প্রথমে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু পরে আগরতলা ৬ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ জয়লাভ করায় শেষমেশ এই…
Read More
চালকের সক্ষমতায় প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

চালকের সক্ষমতায় প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

সামান্য একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন মুখ্যমন্ত্রী চালকের সক্ষমতার সাহায্যে এটি হলো। হঠাৎই মাঝ আকাশে তাঁর হেলিকপ্টারে ধাক্কা মারে একটি পাখি। আর তাতেই যান্ত্রিক গোলযোগ দেখা যায় মুখ্যমন্ত্রীর কপ্টারে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে জরুরী অবতরণ করাতে সক্ষম হয়েছেন চালক। ফলে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেছে বলে খবর। অন্যদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও কোনরকম ভাবে আঘাত পাননি বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। মন্দির শহর বারানসীর প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে শনিবার এই শহরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার রাতে সেখানেরই একটি সার্কিট হাউসে তিনি রাত কাটান। এরপর রবিবার সকাল সকাল লখনউতে ফেরার জন্য চেপে বসেন…
Read More
আগামীকাল আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সপ্রতি এক ভুল মন্তব্য ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশে। বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার হজরত মহম্মদকে নিয়ে যে মন্তব্য ছিল তা বিরাট উত্তেজনা বাড়িয়েছে দেশে এবং বিদেশে। ভারতের একাধিক রাজ্যে এই ইস্যু নিয়ে গণ্ডগোল বাঁধে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়ের মানুষ। ওই নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে। শুধু দেশে নয়, ভারত সরকার এই কারণে সমালোচিত হয়েছে বিদেশেও। মুসলিম অধ্যুষিত একাধিক দেশ ভারতকে নিশানা করে। আফগানিস্তান, পাকিস্তান তো ছিলই, সৌদি আরব সহ আরও ভিন্ন দেশ প্রশ্ন তোলে। আন্তর্জাতিক মহলে ভারতের চাপ বাড়ছিল বৈকি। কিন্তু এখন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। কারণ খুব শীঘ্রই আমিরশাহী…
Read More
মনোনীত হওয়ার পর বিরোধী পক্ষের সাথে বার্তালাপ করলেন দ্রৌপদী

মনোনীত হওয়ার পর বিরোধী পক্ষের সাথে বার্তালাপ করলেন দ্রৌপদী

আগামী মাসেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে ওই পদে পদপ্রার্থীদের মনোনয়ন পত্র জমা পড়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ'র দ্রৌপদী মুর্মু। আর মনোনয়ন জমা দিয়েই তিনি বিরোধীদের সমর্থন চেয়ে ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। এছাড়াও বিরোধী দলের একাধিক নেতাকে ফোন করে সমর্থন চেয়েছেন দ্রৌপদী। অনেকের মত, সরকারপক্ষের এটা মস্ত বড় চাল, মানসিক দিক থেকে বিরোধীদের চাপে রাখার কৌশল। কিন্তু এই ঘটনার পাল্টা দিলেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাও। মোদী সহ একাধিক শীর্ষ বিজেপি নেতাদের ফোন তিনিও করেছেন বলে জানা গিয়েছে। সূত্রে খবর, এদিন যশবন্ত সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ…
Read More
আবার একবার রেকর্ড হারে বাড়ছে দেশের সংক্রমণে মৃত্যুর সংখ্যান

আবার একবার রেকর্ড হারে বাড়ছে দেশের সংক্রমণে মৃত্যুর সংখ্যান

বিগত বেশ কিছুদিনের স্বস্তির পর আবার মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলছে দেশের করোনা সংক্রমের সংখ্যা। প্রায় প্রতিদিনই কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, সঙ্গে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশে রেকর্ড হারে বাড়ল করোনার দৈনিক মৃত্যুও। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে ফের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। হিসেব বলছে গত একদিনে দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। অন্যদিকে, গত একদিনে দেশজুড়ে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাও রেকর্ড গড়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মাত্র একদিনের মধ্যেই দেশে করোনা আক্রান্ত হয়ে…
Read More
কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। জীবনের শুরুটা হয়েছিল শিক্ষিকা হিসাবে। সেখান থেকে রাজনীতি। তবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একেবারে তৃণমূল স্তর থেকে। এর পর বিধায়ক, মন্ত্রী এবং পরবর্তীকালে রাজ্যপাল৷ সেই আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুই এবার এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ মঙ্গলবার বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁদের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন৷  দ্রৌপদীর রাজনৈতিক জীবন এক কথায় সফল৷ তৃণমূল স্তর থেকে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে বারবার নেমে এসেছে আঘাত। ‘মহাভারতে’র দ্রৌপদীর মতোই পুত্রশোকে বিহ্বল হয়েছেন তিনি৷ তিন বছরের ব্যবধানে হারিয়েছেন দুই পুত্রকে৷ হারিয়েছেন…
Read More
সামান্য স্বস্তি, পিছিয়ে দেওয়া হলো সোনিয়ার হাজিরার দিনক্ষণ

সামান্য স্বস্তি, পিছিয়ে দেওয়া হলো সোনিয়ার হাজিরার দিনক্ষণ

সদ্য মাত্রই করোনা সংক্ৰমণমুক্ত হয়েছেন তিনি। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। জল্পনা চলছিল এর মাঝেই কি বলব পরবে ইডির। অবশেষে মিলল স্বস্তি। ইডি আধিকারিকদের কাছ থেকে সামান্য সময় চেয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার সেই আবেদনই মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে আগামী চার সপ্তাহ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে না। চার সপ্তাহ বাদে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি আধিকারিকদের কাছ থেকে সময় চেয়ে কংগ্রেস সভানেত্রী একটি চিঠিতে জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর এখনও সম্পূর্ণ সুস্থ নয়। এমনকি তাঁর ফুসফুসেও এখনও সংক্রমণ রয়েছে। এই সমস্ত শারীরিক জটিলতা কাটিয়ে উঠে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় আরও…
Read More
একের পর এক বাতিল, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পদপ্রার্থী

একের পর এক বাতিল, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পদপ্রার্থী

চলছে নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোট প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস সাংসদ যশবন্ত সিনহার নাম প্রস্তাব করবে বলে একাংশ দাবি করেছে। আগামীকাল নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ডাকে প্রস্তাবিত বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে। এর আগে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও তিনি তা ফিরিয়ে দেন। এরপরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও আজ মহাত্মা গান্ধীর পৌত্র রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিজেদের অনিচ্ছা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপালকৃষ্ণ গান্ধী ভেঙ্কাইয়া…
Read More
করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

সময় খারাপ যাচ্ছে কংগ্রেসের। একদিকে করোনা সংক্রমণে আক্রান্ত অন্যদিকে ইডির তলব। বিগত বেশ কিছুদিন ধরে করোনায় সংক্রমিত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। পরবর্তী ক্ষেত্রে তাঁর কোভিড পরবর্তী জটিলতা হয় এবং শ্বাসনালীতে ছত্রাকের সংক্রমণ, নাক দিয়ে রক্তপাত বের হওয়ার মতো ঘটনা ঘটে। কিন্তু চিন্তার এখন আর কোনও কারণ নেই। আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, তিনি ইডি দফতরে কবে হাজিরা দিতে যেতে পারবেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগে চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে…
Read More
বিক্ষোভের জেরে দুশো কোটির উপরে ক্ষতি রেলের

বিক্ষোভের জেরে দুশো কোটির উপরে ক্ষতি রেলের

কেন্দ্র সরকারের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকার দেশের সেনাবাহিনীর নিয়োগের জন্য যে নতুন প্রকল্প 'অগ্নিপথ' এনেছে তার জন্য বিক্ষোভ দেখা যাচ্ছে গোটা ভারতে। একাধিক রাজ্য কার্যত জ্বলছে এই প্রকল্পের বিরোধিতায়। রাস্তায় অবরোধ, ভাঙচুর তো আছে, আশ্চর্য রকমভাবে বেশিরভাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে রেলের ওপর। এই প্রেক্ষিতেই চিন্তাজনক তথ্য সামনে এল। জানা গিয়েছে, যে বিক্ষোভ চলছে তাতে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকা! সব মিলিয়ে জ্বলেছে ট্রেনের ৫০ টি কামরা, পাঁচটি ইঞ্জিন। বিহারের বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, মুঙ্গের সহ বিভিন্ন এলাকায় এখন উত্তপ্ত পরিবেশ। রেলের ক্ষতি ছাড়াও টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে চারিদিকে।…
Read More