India

পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

চলতি বছর শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর। এর ফলে শহরে প্রায়শই নানা সঙ্কটের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর অত্যাধুনিক এলাকা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থাপনা চালু করছে বলেই খবর। আগামী বর্ষার আগেই এই ব্যবস্থা চালু করা হয়ে যাবে। এক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মহা নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথাই জানিয়েছেন। কলকাতায় 'আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম' চালু করা হবে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের অনেক শহরেই এই ব্যবস্থা চলছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে আগামী দিনে। এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি…
Read More
ফের দাম বাড়ানো হল দুধের

ফের দাম বাড়ানো হল দুধের

চলছে উৎসবের মরশুম, মাঝে বাকি আর কদিন তার পরেই দীপাবলী৷ আসন্ন দীপাবলীর আগে ফের ধাক্কা মধ্যবিত্তের পকেটে৷ ফের দাম বাড়ছে দুধের। দাম বাড়াচ্ছে দেশের অন্যতম দুধ প্রস্তুতকারী সংস্থা আমুল৷ প্রতি লিটার ফুল ক্রিম দুধের প্যাকেটে বাড়ছে ২টাকা৷ ফলে এতদিন এক লিটার দুধের যে প্যাকেট ৬১ টাকায় পাওয়া যেত, সেই প্যাকেট এবার থেকে মিলবে ৬৩ টাকায়। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে তিন বার দুধের দাম বাড়াল আমুল৷ গত অগাস্ট মাসে শেষবার দাম বাড়ানো হয়৷ তারও আগে মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল সংস্থা। অগাস্ট মাসেও প্রতি লিটার আমুল দুধের দাম ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আমুলের পথে হেঁটে একই ভাবে দুধের দাম…
Read More
কালী মূর্তি গড়তে ব্যস্ত জটেশ্বরের কুমোরটুলি

কালী মূর্তি গড়তে ব্যস্ত জটেশ্বরের কুমোরটুলি

কিছু দিন বিশ্রাম কাটিয়ে আবার ছন্দে ফিরেছে জটেশ্বরের কুমোরটুলি। দুর্গা পুজোর পর লক্ষ্মী প্রতিমা গড়তে ব‍্যস্ত ছিলেন ফালাকাটা ব্লকের জটেশ্বরের মৃৎশিল্পীরা। সামনেই কালীপূজো। তাই আড়মোড়া ভেঙে ধীরে ধীরে কালী প্রতিমা তৈরীতে মনোনিবেশ করছে তাঁরা‌। জটেশ্বরের মৃৎ কারখানা গুলোতে দেখা গেল এমনই এক দৃশ্য। কোথাও কালী প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে। আবার কোথাও বড় প্রতিমাতে মাটির প্রলেপ পড়েছে। এবিষয়ে জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া বলেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর। এবছর কমিটির কালী প্রতিমা তৈরী করতে ভালোই বরাত মিলেছে। বহু বাড়ি ও সাধারণ পূজো উদ‍্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন। তাই আমাদের একটু বেশি করে প্রতিমা তৈরি করে রাখতে…
Read More
দীপাবলির আগে কাজ বন্ধের নোটিস দিয়ে পালালো চাবাগান কর্তৃপক্ষ

দীপাবলির আগে কাজ বন্ধের নোটিস দিয়ে পালালো চাবাগান কর্তৃপক্ষ

মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময়ই সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়ল মালিকপক্ষ, দীপাবলির আগেই অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারের। জলপাইগুড়ি কতোয়ালী থানার বেরুবাড়ি এলাকায় অবস্থিত অমর পুর চা বাগানে প্রায় চারশো শ্রমিক মঙ্গলবার সকাল হতেই অন্ধকারে ডুবে গেলেন, কারণ বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দিয়ে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছে। দীর্ঘদিন থেকেই রাজ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি শ্রমিকদের দিতে গড়িমসি করে আসছিল বাগান কর্তৃপক্ষ। নিজেদের অধিকার পেতে আন্দোলনও শুরু করে শ্রমিকেরা, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সব মহলকে জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ অমর পুর চা বাগানের…
Read More
ডেঙ্গুকে গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন

ডেঙ্গুকে গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন

শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুরনিগম, এমনি অভিযোগ তুলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার, ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘরে ঘরে জ্বরের সংক্রমণে জনজীবন বিপর্যস্ত। শহরজুড়ে আবর্জনা সাফাই, নর্দমা পরিষ্কার সহ ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে ব্যর্থ পুরনিগম। অন্যদিকে, নার্সিংহোম ও প্যাথলজি ক্লিনিকগুলি এই আতঙ্ককে কাজে লাগিয়ে রোগীদের লুটছে। এর বিরুদ্ধে সরব হয়ে তাদের এই প্রতিবাদ। এবিষয়ে সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মজুমদার বলেন, এই পুর বোর্ড কেবলই প্রতিশ্রুতি দিয়ে এসেছে। কাজের…
Read More
করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর ফের হল বৃত্তি পরীক্ষা

করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর ফের হল বৃত্তি পরীক্ষা

করোনা কাল কাটিয়ে চলতি বছর আবারও আগামী ১২ই অক্টোবর শুরু হল চলতি বছরের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। চলতি বছর গোটা পশ্চিমবঙ্গে ২ লক্ষ পরীক্ষার্থী হলেও করোনা কালের আগে এই সংখ‍্যাটি প্রায় পাঁচ লক্ষ্য ছিল বলে জানান পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সদস‍্যা দিপ্তী রায়।তিনি আরো জানান, যে গত বছর গুলিতে যে হারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তা করোনা কালের জন‍্য অনেকটা হ্রাস পেয়েছে। এটা স্বাভাবিক ছন্দে আনতে সাধারণ মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করতে হবে। এরই মাঝে দিপ্তী দেবী জানান, শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রায় ২ হাজার পরীক্ষা দিয়েছে,আজ ইংরেজি পরীক্ষার মধ‍্য দিয়ে শেষ হল। সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে স্কুল মারফত।
Read More
করোনাকালে মানুষের পাশে থাকায় সংবর্ধনা পেলেন অক্সিজেন দম্পতি

করোনাকালে মানুষের পাশে থাকায় সংবর্ধনা পেলেন অক্সিজেন দম্পতি

অক্সিজেন দম্পতিকে দেওয়া হল সংবর্ধনা। করোনা অতিমারিতে শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মা অক্সিজেন পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেকারণেই জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা উত্তরবঙ্গের অক্সিজেন দম্পতি শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মাকে জলপাইগুড়ি পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অক্সিজেন দম্পতি অনুস্মিতা শর্মা জানায়, "এরকম সংবর্ধনা আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা জোগায় এবং এতে কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়া হল। আমরা আগামী দিনে আরো যেন মানুষের পাশে এভাবে থাকতে পারি এই আশা রাখি সঙ্গে পথের সাথি স্বেচ্ছা সেবি সংস্থার সম্পাদক কৃষ্ণ রায় সহ অন্যান্য সদস্যরাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।"
Read More
হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে

হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে

ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালিপুজো হলো কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের কালীপুজো। করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। এবছর এই পুজোর ১০৬ তম বর্ষ। ১৯১৭ সালে ইউরোপীয়ান সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। এর জন্য একটি কাঠের তৈরি মন্দির ও মাটির প্রতিমা স্থাপন করেছিলেন ইউরোপীয়ান সাহেবরা। পরবর্তীতে স্থানীয় মানুষেরা প্রতিবছর এই পুজো করে আসছেন। আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির ও ২০০২ সালে পাথরের মূর্তি স্থাপন করা হয়। সেই সময় থেকেই মন্দিরে পুজো করে আসছেন মন্দিরের প্রধান পুরোহিত কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তার বয়স ৮৭। তিনি জানান,বছরের অন্য দিন যেমন তেমন, তবে কালীপুজোর দিনে আলিপুরদুয়ার…
Read More
টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

বর্তমান যুগে বাজারে হাজারো রকমারি টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষ হবার পথে। একটা সময় ছিল মোমবাতি ছাড়া দেওয়ালিতে বাড়ি আলোকিত করা অসম্পূর্ণ হতো।আ জ তা ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। একটি মোমবাতি কারখানার মালিক রঞ্জন পাল বলেন, "৩০-৩২ বছর ধরে বাপঠাকুদার ব‍্যবসা বর্তমানে চায়না টুনি লাইটের দাপটে ব‍্যবসা করা দায় হয়ে পরেছে। কোনও ভাবে ব‍্যবসা টিকিয়ে রাখছি, এখন একটাই উপায় টুনি লাইট কমলে মোমবাতি আবার একটু বারতে পারে।"একই সাথে মোমবাতি কারিগর জানান, "এই মোমবাতির সঙ্গে জড়িয়ে আছে শৌশবের কত স্মৃতি। বর্তমানে বাজার ছেয়ে রয়েছে চাইনিজ আলো। এখন যা অবস্থা সারা বছরে যা মোম তৈরী করি তা আগের তুলনায়…
Read More
জলপাইগুড়ির কাশবনের মাঝে দেখা মিলল হাতির দলের

জলপাইগুড়ির কাশবনের মাঝে দেখা মিলল হাতির দলের

জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি এলাকায় দেখা মিলল প্রায় কুড়িটি হাতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন প্রচুর মানুষ জমায়েত করেন হাতির পাল দেখতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গরু মারা এবং জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা। জানা গেছে, হাতির পালটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পারে ঢুকে যায়। বর্তমানে তারা কাশবনের ভেতরেই রয়েছে। জলপাইগুড়ি গরুমারা রেঞ্জ,বৈকন্ঠপুর সহ জলপাইগুড়ি বনদপ্তরের কর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে এসেছে। দিনের আলো থাকায় বর্তমানে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না হাতির দলটিকে। তবে বন কর্মীরা নজর রাখছেন হাতির দলটির গতিবিধির উপর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আলো নামলেই জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।
Read More