21
Jan
রাজ্যে শিক্ষক বদলি নিয়ে বড়ো ঘোষণা করা হলো সরকারের তরফে। এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হলো রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে। শিক্ষক বদলি নিয়ে একাধিক অভিযোগের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, বদলির ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং শিক্ষক-শিক্ষিকাদের বয়সের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ন্যূনতম পাঁচ বছর কর্মরত কোনও শিক্ষক বদলির আবেদন করলে, সাতদিনের মধ্যে পদক্ষেপ করতে হবে৷ স্কুলশিক্ষা দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং বয়সের ভিত্তিতে নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। কী ভাবে হবে এই নম্বরের বন্টন? বলা হয়েছে, আবেদনকারী শিক্ষকের…
