03
Jan
চিন্তা বাড়িয়ে ধীরে ধীরে আবার লাগাম ছাড়া হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ৷ তাই রাজ্যের ফের বিধিনিষেধ৷ সোমবার থেকে বাতিল হচ্ছে ইউকের উড়ান৷ ঝুকিপূর্ণ ও কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানের উপর জারি হচ্ছে বিধিনিষেধ৷ কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ সোম-শুক্র সপ্তাহে দু’দিন মুম্বই-দিল্লি বিমান চলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির চালু হবে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজ৷ তবে, স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৫০ শতাংশ হাজিরা থাকবে শিক্ষক-শিক্ষাকর্মীদের৷ একই সঙ্গে লোকাল ট্রেনেও জারি হয়েছে বিধিনিষেধ৷ নবান্নে মুখ্যসচিব জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে সেলুন, স্পা, জিম,…
