31
Jan
এই মুহূর্তে রাজ্য জুড়ে দ্বন্দ্ব চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে। করোনা আবহে বিধি নিষেধ মেনে স্বাভাবিক প্রায় সব কিছুই৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ক্রমেই জোড়াল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি৷ শুধু কলকাতা নয়, প্রতিটি জেলায় স্কুল খোলার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল৷ শুধু নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন নয়, স্কুল-কলেজ খোলার দাবিতে পথে নেমেছেন পড়ুয়া, অভিভাবক, শিক্ষক-অধ্যাপকরাও। তাঁদের একটাই দাবি, অবিলম্বে স্কুল খুলে সশরীরে পঠন-পাঠন শুরু করতে হবে। এবার স্কুল খোলা পক্ষে মত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডও। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল খোলা যেতে পারে বলে জানিয়েছে বোর্ড৷ সমাজের…
