কদিনের মধ্যে মিলতে পারে টাকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন দু’ভাবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রথম পর্যায়ের টাকাও ট্রান্সফার শুরু করে দিয়েছে সরকার।

এই আবহে অনেকেরই প্রশ্ন, ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসবে? এবার তা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা জানান, যারা আবেদন করেছিলেন তাঁদের অ্যাকাউন্টে এদিন থেকে টাকা ঢুকতে শুরু করবে। একইসঙ্গে বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম ফর্ম লাগবে না। তারপর দেখি হাজার হাজার ভুয়ো নাম আছে। আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে। ৭-৮ দিনের মধ্যে টাকা চলে আসবে।“ মন্ত্রীর কথা অনুযায়ী, যদি কোনও আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা দেন, তাহলে আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যেই টাকা ক্রেডিট করে দেবে সরকার।