পশ্চিমবঙ্গ

জারি হলো নয়া নির্দেশিকা

জারি হলো নয়া নির্দেশিকা

প্রতিনিয়ত বেড়ে চলেছে অ্যাপ ক্যাবের প্রচলন। প্রতিমুহূর্তে মানুষ নির্ভর হয়ে পড়ছে অ্যাপ ক্যাবের ওপর। শহরের পাশাপাশি শহরতলিতেও এখন শুরু হয়েছে অ্যাপ ক্যাবের প্রচলন। সঙ্গে বেড়েছে বাইক ট্যাক্সির জনপ্রিয়তা। এবার এই বাইক ট্যাক্সি নিয়েই একগুচ্ছ নিয়ম জারি করল সরকার। সম্প্রতি পরিবহণ দফতরের তরফ থেকে জারি কর বলা হয়েছে, এবার থেকে টু হুইলার গাড়িতে যাত্রী বহন করলে তা ট্রান্সপোর্ট ভেহিক্যাল হিসেবে ধরা হবে। তার জন্য পরিবহণ দফতরের থেকে একটি রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশনোর পর প্রত্যেক বছর ট্যাক্স দিতে হবে। সঙ্গে কমার্শিয়াল পারমিট ও টু হুইলারের ফিটনেস সার্টিফিকেটও থাকতে হবে। কমার্শিয়াল বাইকে ট্রান্সফার করতে গেলে প্রায় ১০৯০ টাকা দরকার হবে, সঙ্গে রেজিস্ট্রেশনের খরচ…
Read More
হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ

হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ

টুনি বাল্ব ও বৈদ্যুতিক প্রদীপের দাপটে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ। কাঁচামাল ক্রয় এবং পারিশ্রমিক হিসেবে দাম পাচ্ছেন না চাক (কুমোর) শিল্পীরা। কুমোরদের পরবর্তী প্রজন্ম আসতে চাইছেন না এই পেশায়। তবুও দীপাবলীর আগে কিছুটা লাভের আশায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত বালুরঘাটের চাক শিল্পীরা। বালুরঘাট শহরের কাঁঠাল পাড়া, দিপালী নগর, এবং বালুরঘাট শহর সংলগ্ন মাহিনগর এলাকায় রয়েছে বেশ কিছু কুমোর বাড়ি। যারা প্রধানত চাক ঘুরিয়ে মাটির প্রদীপ তৈরি করে। যদিও বর্তমানে বেশ কিছু কুমোর ডাইসের মাধ্যমে প্রদীপ তৈরি করছে। শুরু হয়েছে ডাইসের প্রদীপ ও চাকের প্রদীপের মধ্যে প্রতিযোগিতা। অপরদিকে টুনি বাল্বের পাশাপাশি বৈদ্যুতিক প্রদীপে বাজার ছেয়ে গেছে। ফলে দ্বিমুখী প্রতিযোগিতায় দিন…
Read More
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি রাজ্যে

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের দুর্যোগের পূর্বাভাস বঙ্গে। আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট বদলের সম্ভাবনা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌ডানা’‌। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের ৬ জেলাকে সতর্ক করেছে নবান্ন। এই ছয় জেলার ওপর ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাই অ্যালার্ট জারি করেছে নবান্ন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার নাগাদ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যার…
Read More
কেমন আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

কেমন আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বারংবার ফিরে আসছে একই সমস্যা। ফের অসুস্থ, আবারও চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত পরশু নেতার চোখের নীচে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে আমেরিকার জন হপকিনস হাসপাতালে রয়েছেন অভিষেক, চলছে তার চিকিৎসা। স্বাস্থ্যের আপডেট দিয়ে এক্স হ্যান্জেলে পোস্ট করেন অভিষেক। রক্তবর্ণ চোখের ছবি দিয়ে নেতা সেখানে লেখেন, অষ্টম অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “আমার চোখের অস্ত্রোপচারের পর সকলের শুভ কামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগেছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। ভালোভাবে সবটা মিটেছে। অস্ত্রোপচারের পর আমাকে অনেক কিছু মেনে চলতে হবে।…
Read More
চলছে চিকিৎসা, হাসপাতালে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

চলছে চিকিৎসা, হাসপাতালে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বারংবার ফিরে আসছে একই সমস্যা। ফের অসুস্থ, আবারও চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত পরশু নেতার চোখের নীচে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে আমেরিকার জন হপকিনস হাসপাতালে রয়েছেন অভিষেক, চলছে তার চিকিৎসা। এর আগে আদালতের অনুমতি নিয়ে গতবছর অগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেই সময় বেশ কিছুদিন মার্কিন মুলুকে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর গতবছর আমেরিকায় যান…
Read More
বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বেঁধে দেওয়া হলো ডেডলাইন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার! কাজ শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছিল।রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সেখানে উপস্থিত ছিলেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলির কাজ কতদূর এগিয়েছে তা জানতে চান মুখ্যমন্ত্রী। এরপর একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। মেডিক্যাল কলেজগুলির কাজ কতখানি এগিয়েছে সেই বিষয়ে স্বাস্থ্য দফতর এবং পূর্ত দফতরের থেকে রিপোর্ট নেন তিনি। হাসপাতাল সহ রাজ্যের…
Read More
আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।  নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।এছাড়াও বিমানবন্দরে…
Read More
শিলিগুড়িতে গরু বোঝাই ট্রাকসহ গ্রেফতার এক পাচারকারী

শিলিগুড়িতে গরু বোঝাই ট্রাকসহ গ্রেফতার এক পাচারকারী

লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী। শিলিগুড়ি মাহকুমার ফাঁসিদেওয়ার মুরালীগছের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সকালে মুরালীগছে নাকা তল্লাশির সময় একটি লরি দাঁড় করানো চেষ্টা করলে পুলিশ দেখে লরি নিয়ে চম্পট দেয় চালক। পরে লরিটিকে আটক করা হলে উদ্ধার হয় ২৫টি গরু। উদ্ধার হওয়া গরুগুলির কোন বৈধ নথী না থাকায় গ্রেফতার করা হয় লরি চালককে। ধৃতের নাম মহম্মদ খবিন হুসেন।উত্তর দিনাজপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গরুগুলি বিহার থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন, এলাকায় আতঙ্কের পরিবেশ

বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন, এলাকায় আতঙ্কের পরিবেশ

খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। জল ও ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা দমকলের। জানা গেছে, প্রায় ৬ বছর আগে বন্ধ হয়ে গেছে কারখানা। ঘিঞ্জি জনবসতি এলাকা থাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক গোটা এলাকায়।
Read More
বুধবার কোচবিহারে ঘোষণা করা হল শারদ সম্মান

বুধবার কোচবিহারে ঘোষণা করা হল শারদ সম্মান

কোচবিহারঃ পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান ঘোষণা করা হল আজ। এতে প্রথম হয়েছে সুভাষপল্লী ইউনিট, দ্বিতীয় পাটাকুড়া ইউনিট যুগ্মভাবে শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগার তৃতীয় রকি ক্লাব। আজ পৌরসভা থেকে এই ঘোষণা করেন পৌরপতি রবীন্দ্র নাথ ঘোষ। এছাড়াও পৌরসভার যে গ্রাচুয়িটি বাকি ছিল প্রায় ১০ কোটি টাকার মতন সেটা কমিয়ে প্রায় ১ কোটি টাকায় এসে পৌছছে। আগামী ২৪ তারিখের মধ্যেই তা সম্পূর্নরুপে পরিশোধ করা হবে বলা জানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, ভাগারে নতুন ভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ কোটি ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায়ে তৈরী হবে প্ল্যান্ট। সেখানে বজ্য পদার্থ দিয়ে তৈরী হবে সার। পাশাপাশি হবে কর্মসংস্থান।
Read More