পশ্চিমবঙ্গ

সাময়িক সময়ের জন্য মিললো মুক্তি

সাময়িক সময়ের জন্য মিললো মুক্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ প্রায় দু’বছর চার মাস নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। গতকাল সন্ধ্যায় মায়ের শেষযাত্রায় অংশ নেন অর্পিতা। এদিন অর্পিতা বলেন, ‘দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য…’,। শুধু এইটুকুই। আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত দু’দিন তিনি বাড়িতেই থাকবেন। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন…
Read More
চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল উদ্ধার করা চিতাবাঘ

চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল উদ্ধার করা চিতাবাঘ

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দিল চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। জানাযায় মথুরা চা বাগান এলাকায় প্রায়সময় চিতা বাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। এলাকার স্থানীয় মানুষ এবং চা বাগান শ্রমিকরা চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের অভিযোগ করলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় চিতা বাঘটিকে ধরার জন্য খাঁচা পাতে। এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে রাস্তায় নজরদারি চালায় কোন কর্মীরা।এদিন সাত সকালে মথুরা চা বাগানের এক নাম্বার সেকশনে বনদপ্তর এর পাতা ওই খাঁচায় খাঁচা বন্দী হয়  চিতাবাঘটি। খবরপেয়ে সেই…
Read More
চলতি মাসেই হবে শীতের আগমন

চলতি মাসেই হবে শীতের আগমন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরের ২১ তারিখ হয়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আপাতত গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট বাড়বে। আপাতত কয়েক দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে…
Read More
আগামী মাস থেকেই মিলবে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা

আগামী মাস থেকেই মিলবে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এবার বছর শেষে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের…
Read More
দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস

দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস

প্রবল উৎসাহ-উদ্দীপনায় দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। ১৯৯৭ সালের ২১ নভেম্বর দেশের ৩২টি মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লিতে একত্রিত হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব মৎস্যজীবী দিবস হিসাবে পালন করেন মৎস্যজীবীরা।জাল যার, জল তার’ স্লোগানকে সামনে রেখে,  এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করার দাবিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি আজ ওই সংস্থ্যার শাখার  উদ্যোগে বালুরঘাটে ও পালিত হলো মৎস্যজীবী দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। মৎস্যজীবী সংগঠনের দক্ষিন দিনাজপুর জেলার কোওডির্নেটর বিশ্বজ্যি বসাক বলেন মৎস্যজীবীদের সরকারি ক্রেডিট কার্ড দিলেও এই জীবীকার সাথে আর যারা জড়িত রয়েছে,  মাছ…
Read More
চুরির ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং

চুরির ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং

বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।গত ৮ তারিখ ছট পুজোর দিন সুরাজ বাঁশফোড় পূজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন।বাড়িঘর তালা মেরে নিশ্চিন্তে কোচবিহার জান তিনি।১৫ তারিখ ফিরে আসেন শিলিগুড়ি।বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা সবকিছু ওলট-পালট।ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে স্বর্ণালংকার রুপোর অলংকার এবং নগদ অর্থ।বাড়িতে চুরির ঘটনায় ‌ মাথায় হাত পরে তার।১৫ তারিখ বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।থানায় অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের হাতে ধরা পড়ে যায় এই চুরির ঘটনায় যুক্ত সন্দেহে ভিকি বাল্মিকী নামে এক দুষ্কৃতী।অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি…
Read More
উত্তরকন্যায় বিশেষ বৈঠকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু

উত্তরকন্যায় বিশেষ বৈঠকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু

উত্তর-দক্ষিণ বলে কিছু নেই।সব জায়গার জন্য সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।মূলত অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।সেই লক্ষ্যে উত্তরে আরও নতুন একাধিক দমকল কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে।বেশ কিছু প্রস্তাবও রয়েছে। পাহাড়ের পাশাপাশি সমতলের একাধিক জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব এসেছে।সেগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।সেই সঙ্গে নতুন করে ৭৫টি ইঞ্জিন পথে নামানো হবে৷আগামী প্রায় এক মাসের মধ্যেই সেসব রাজ্যের বিভিন্ন প্রান্তের দমকল কেন্দ্রে পাঠানো হবে। সোমবার শিলিগুড়ি শহর লাগোয়া শাখা সচিবালয় উত্তরকন্যায় বিশেষ বৈঠক সারেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।ম্যারাথন বৈঠক শেষে বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,যে কেউ অনলাইনে আবেদন জানাতে পারবেন ফায়ার লাইসেন্সের জন্য।জমির পরিমাপ ৫ হাজার…
Read More
ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন সেচ মন্ত্রী মানস ভুঁইঞা

ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন সেচ মন্ত্রী মানস ভুঁইঞা

মালদা:- মালদার মানিকচকের ভূতনীতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞা। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তাদের নিয়েই সেচ মন্ত্রী মানস ভুঁইঞা ভূতনীর বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। ভাঙন পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। বন্যার পর ভূতনীতে কোথায় কোথায় নদীবাঁধের কী পরিস্থিতি রয়েছে তাও খতিতে দেখেন।
Read More
মহিলা স্পেশাল বাস চালু করল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

মহিলা স্পেশাল বাস চালু করল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহিলা স্পেশাল বাস চালু করল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহিলা স্পেশাল বাস চালু করল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এ কথা জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান গত সেপ্টেম্বর মাসে বোর্ড মিটিংয়ে মহিলা স্পেশাল বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবশেষে কোচবিহার আলিপুরদুয়ার রুটে একটি মহিলা স্পেশাল বাস চলতে শুরু করল। বেশ কয়েকজন মহিলা যাত্রী এই বাস পরিষেবায় উঠতে শুরু করেছেন এবং মহিলা কন্টাকটার পুরো বিষয়টি পরিচালনা করছেন। এ বিষয়ে তিনি আরো জানান সাধারণত মহিলাদের নিরাপত্তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী…
Read More
নকশালবাড়ির হাতিঘিসার মৌরিজোতে এক‌ই পরিবারের ২ ভাইয়ের মৃত্যু

নকশালবাড়ির হাতিঘিসার মৌরিজোতে এক‌ই পরিবারের ২ ভাইয়ের মৃত্যু

ঘরে ফেরার পথে হাতির হানায় এক‌ই পরিবারের ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল বনদফতর! সোমবার নকশালবাড়ির হাতিঘিসার মৌরিজোতে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও কার্শিয়াং ডিএফ‌ও দেবেশ পান্ডে। এদিন ২ পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের নিয়মানুযায়ী ২ পরিবারের সদস্যকে বনদফতরের চাকরি প্রদান করা হবে। এদিন উপস্থিত ছিলেন এডিএফ‌ও রাহুল দেব মুখার্জী, মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারী ও , হাতিঘিসার প্রধান ক্যাথারিন তামাং ও বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া। পরে ডিএফ‌ও জানান, দুঃখজনক ঘটনা! পরিবারকে আর্থিক সহায়তা…
Read More